1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম :
এবার টমটম চালক অ’প’হ’র’ণ ৫ লাখ টাকায় মিলবে মুক্তি  ​চীনে ​সিভিল ইঞ্জিনিয়ারিং স্কলারশিপ পেলেন মরহুম সাংবাদিক সৈয়দ হোসাইনের পুত্র বকুল ব্যক্তিগত কারণ দেখিয়ে টেকনাফের ইউপি সদস্য, যুবদল নেতা ছিদ্দিক আহমদের পদত্যাগ  টেকনাফে ডাম্পারের ধাক্কায় দুই বাইক আরোহী যুবকের মৃত্যু টেকনাফ সদর বিভক্তি: ‘উপকূলীয় ইউনিয়ন’ নাম প্রস্তাব নিয়ে স্থানীয়দের তীব্র ক্ষোভ টেকনাফে উপজেলা প্রশাসন, বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপির পৃথক জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন  ২০ কোটি টাকা মূল্যের ইয়াবা সহ দুই মিয়ানমার নাগরিক র‍্যাব-১৫’র হাতে আটক  হোয়াইক্যং এ ইউনিয়ন ভাঙচুরের ৪ দিন পারহলেও কোন আইনি ব্যবস্থা নেয়নি – চেয়ারম্যান! ,ক্ষুব্ধ স্থানীয়রা  টেকনাফের মানুষের নিরাপত্তার জন্য ৩টি পুলিশ ফাঁড়ি হবে – এমপি শাহজাহান চৌধুরী, মাদক কারবারিদের দলিয় পদ না দেওয়ায় নির্দেশ অপহরণের ২৪ দিনের মাথায় ২জন অপহরণ কারিকে আটক করেছে র‍্যাব-১৫, স্থানীয়রা ধন্যবাদ জানিয়েছেন র‍্যাবকে

কক্সবাজারের ৮ থানার ওসিসহ ২৬৪ জনকে গণবদলি

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০
  • ৪২০ বার পড়া হয়েছে

টেকনাফ ৭১ ডেস্ক::

কক্সবাজারের ৮ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-সহ ৩৪ পরিদর্শক ও উপ-পরিদর্শক (এসআই), সহকারী উপ-পরিদর্শক (এএসআই)-সহ ২৬৪ জন পুলিশ কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) পুলিশ হেডকোয়ার্টারের একটি আদেশে এই বদলি করা হয়েছে।

আদেশে বলা হয়, কক্সবাজারের উখিয়া থানার ওসি মর্জিনা আক্তর, রামু থানার ওসি আবুল খায়ের, চকরিয়া থানার ওসি হাবিবুর রহমান, পেকুয়া থানার ওসি কামরুল আজম, মহেশখালী থানার ওসি দিদারুল ফেরদৌস, কুতুবদিয়া থানার ওসি শফিকুল আলম, টেকনাফ থানার ওসি সামসু দৌহা ও কক্সবাজার সদর থানার ওসি মাসুম খানসহ ৮ থানার ওসিকে বদলি করা হয়েছে। একইসাথে কক্সবাজারের ডিবি পুলিশের ওসি মানস বড়ুয়াসহ জেলার ৮ থানার ইন্সপেক্টর পদমর্যাদার কর্মরত ৩৪ জনকে একযোগে বদলি করা হয়েছে।

এছাড়া আদেশে আরও বলা হয়, কক্সবাজারের ৮ থানায় কর্মরত সকল উপ-পরিদর্শক ও সহকারী উপ-পরিদর্শকসহ ২৬৪ জন পুলিশ কর্মকর্তার সবাইকে একযোগে বদলি করা হয়েছে। এর আগে গত ১৭ সেপ্টেম্বর কক্সবাজারের পুলিশ সুপার মাসুদ হোসেনকে রাজশাহী জেলার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়। এর পাঁচ দিন পর জেলার অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপারসহ সাত শীর্ষ পুলিশ কর্মকর্তা বদলি করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off