1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
টেকনাফের রঙ্গিখালীতে শহীদের কবর মুছে দেওয়ার অভিযোগে পরিবারের সংবাদ সম্মেলন সেন্ট মার্টিনে ৭০০ টাকায় খৎনা, দুই দিন পর ৫০ শিশুর রক্তক্ষরণ : ইউএনওর গাফিলতির অভিযোগ তরুণদের মাঠে রাখতে পারলে মাদক-অপরাধ থেকে দূরে রাখা যাবে: হ্নীলায় জেএসিএফ ট্রফির উদ্বোধনে বক্তারা  কক্সবাজারে আনন্দযাত্রা হলো বিষাদে, ওড়না পেঁচিয়ে টমটমে প্রাণ গেল পর্যটক সীমার টেকনাফের পরিচয়ে চট্টগ্রামে অবস্থান, হুন্ডির আড়ালে ইয়াবা কারবারের অভিযোগ রোহিঙ্গা মোঃ নূরের বিরুদ্ধে টেকনাফে বিজিবি-এসআরবির পৃথক অভিযানে ৫ লাখ ৯০ হাজার ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার টেকনাফে চাকরির প্রলোভনে যুবক অপহরণ, মুক্তিপণ দাবি- থানায় অভিযোগ টেকনাফ জালিয়াপাড়া ও নাইট্যং পাড়ায় ২৫ জনের ভয়ঙ্কর সিন্ডিকেট : যাচ্ছে খাদ্য, আসছে ইয়াবা! ক্যাম্প ২৫ এর এফআইভিডিবির আয়োজনে আন্তর্জাতিক শান্তি দিবস উদযাপন রোহিঙ্গা কামাল, জুবায়ের ও সাইফ আলীর নিয়ন্ত্রণে টেকনাফে ইয়াবা-মানব পাচার সাম্রাজ্য, নেপথ্যে আরসা ও আরকান আর্মি!

বাহারছড়া সুপারি চোরের ঘটনা দেখে চিল্লাতে;উল্টো চোরের হামলায় কলেজ শিক্ষার্থীসহ আহত-৪!

  • আপডেট সময় : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০
  • ৬৫০ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদক::বাহারছড়া

টেকনাফ বাহারছড়া উত্তর শিলখালী সুপারি চোরের ঘটনা দেখে চিল্লালে পেশাগত চোরের সংঘবদ্ধ হামলায় কলেজ শিক্ষার্থীসহ একই পরিবারের ৪জন গুরুতর আহত হয়েছে।

জানা যায়,রবিবার (২৭সেপ্টেম্বর) সন্ধ্যাবেলা স্থানীয় বাহারছড়া উত্তর শিলখালী স্থানীয় মৃত আব্দুল আজিজের ছেলে কামাল হোসেনের সুপারি বাগানে চুরি করার জন্য গাছে উঠতে দেখতে পেয়ে চোর চোর বলে চিল্লালে গাছ থেকে নেমে গিয়ে একই এলাকার পেশাগত চোর ভাগনের পুত্র মোহাম্মদ আজিজ ও সেলিম দা ও রদ দিয়ে বাগানের মালিকদের হামলা করে বৃদ্ধা মহিলা ও কলেজ শিক্ষার্থীসহ একই পরিবারের চার জনকে রক্তাক্ত করে। আহতদের মধ্যে রয়েছে মৃত আব্দুল আজিজের ছেলে কামাল হোসেন(৬৪) ও তার স্ত্রী মোরশেদা বেগম(৪৮) এবং মৃত আব্দুল জব্বারের পুত্র আব্দুল কারিম(৩০) ও তার স্ত্রী মাহমুদা খাতুন(২৫)

আহতদের উদ্ধার করে পরিবারের সদস্যরা শামলাপুর বেসরকারি এনজিও সংস্থা আইআরসি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত হাওয়ায় উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন পরিবার।

আহত কক্সবাজার সরকারি কলেজ শিক্ষার্থী আবদুল মজিদ জানান,”তারা এলাকায় পেশাগত চোর,এর আগেও আমার বাড়ি থেকে ৪ টি এন্ড্রয়েড মোবাইল ফোন চুরি করেছিল,তারা বিভিন্ন সময় এলাকায় চুরি করে আজ সচক্ষে দেখে ফেলায় দু-তিন ভাই একসাথে এসে সংঘবদ্ধভাবে আমাদের হামলা করে রক্তাক্ত করেছে”।

এদিকে বাহারছড়া তদন্ত কেন্দ্রের পুলিশের একটি দল
ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেছে।এবিষয়ে ভুক্তভোগীদের মৌখিক অভিযোগ পেয়েছে বলে জানান তদন্ত কেন্দ্রের নবাগত ইনচার্জ।অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে বলেও জানান তিনি”।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off