1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
সেন্ট মার্টিনে ৭০০ টাকায় খৎনা, দুই দিন পর ৫০ শিশুর রক্তক্ষরণ : ইউএনওর গাফিলতির অভিযোগ তরুণদের মাঠে রাখতে পারলে মাদক-অপরাধ থেকে দূরে রাখা যাবে: হ্নীলায় জেএসিএফ ট্রফির উদ্বোধনে বক্তারা  কক্সবাজারে আনন্দযাত্রা হলো বিষাদে, ওড়না পেঁচিয়ে টমটমে প্রাণ গেল পর্যটক সীমার টেকনাফের পরিচয়ে চট্টগ্রামে অবস্থান, হুন্ডির আড়ালে ইয়াবা কারবারের অভিযোগ রোহিঙ্গা মোঃ নূরের বিরুদ্ধে টেকনাফে বিজিবি-এসআরবির পৃথক অভিযানে ৫ লাখ ৯০ হাজার ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার টেকনাফে চাকরির প্রলোভনে যুবক অপহরণ, মুক্তিপণ দাবি- থানায় অভিযোগ টেকনাফ জালিয়াপাড়া ও নাইট্যং পাড়ায় ২৫ জনের ভয়ঙ্কর সিন্ডিকেট : যাচ্ছে খাদ্য, আসছে ইয়াবা! ক্যাম্প ২৫ এর এফআইভিডিবির আয়োজনে আন্তর্জাতিক শান্তি দিবস উদযাপন রোহিঙ্গা কামাল, জুবায়ের ও সাইফ আলীর নিয়ন্ত্রণে টেকনাফে ইয়াবা-মানব পাচার সাম্রাজ্য, নেপথ্যে আরসা ও আরকান আর্মি! টেকনাফে দুই স্কুলে তালা, বিপাকে শত শত শিক্ষার্থী : মামলার মুখে ৮ শিক্ষক

টেকনাফে নিষিদ্ধ পলিথিন জব্দ : ৩৫ হাজার টাকা জরিমানা |টেকনাফ একাত্তর

  • আপডেট সময় : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৪৮ বার পড়া হয়েছে

মোঃ আরাফাত সানী, কাইছার পারভেজ চৌধুরী::টেকনাফে নিষিদ্ধ পলিথিন বিক্রয় ও মজুদের অভিযোগে পরিবেশ অধিদপ্তরের অভিযানে ১ হাজার ৩’শ ৫০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ ও ৫ ব্যবসা প্রতিষ্ঠান থেকে ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বুধবার (৩০সেপ্টম্বর) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল মনসুরের নেতৃত্বে পৌরসভার বাস স্টেশন ও উপরের বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- কক্সবাজার জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক শেখ নাজমুল হুদা, কার্যালয়ের পরিদর্শক মোঃ মইনুল হক। এছাড়াও অভিযানে টেকনাফ মডেল থানার এসআই হোসাইন আহমেদ নেতৃত্বে পুলিশ সদস্যের একটি টিমসহ পরিবেশ অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল মনসুর জানান-অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ মজুত ও বিক্রয়ের জন্য প্রদর্শনের দায়ে রশিদ ষ্টোরকে ৫ হাজার টাকা, মৌলভী মোঃ ফারুককে ১০ হাজার টাকা, উত্তম পালকে ৫ হাজার টাকা, আবুল কাশেম স্টোরকে ১০ হাজার টাকা, বাবুল স্টোরের মন্টু দাশকে ৫ হাজার জরিমানা করে আদায় করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off