1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএনপির রাজনীতি করতে গিয়ে সরকারি চাকরি বঞ্চিত নুরুল আমিন আশিক, এবার যুবদলের নেতৃত্বে আসতে চান উখিয়ায় শ্মশানের জমি নিয়ে ৪০ বছরের বিরোধ: একটি  প্রভাবশালী চক্র অসহায় মুসলিম পরিবারকে হয়রানির অভিযোগ টেকনাফের কাস্টমস কর্মকর্তা নাম ভাঙিয়ে চাঁদা দাবি’র সংবাদটি মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও বানোয়াট- জসিম উদ্দিনের তীব্র প্রতিবাদ  সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা, সুখবর আসছে-এমপি শাহজাহান চৌধুরী সত্য প্রতিবাদ করতে গিয়ে সংবাদে অপপ্রচার ও হয়রানি, প্রতিবাদ জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা রাশেদুল ইসলাম সেন্টমার্টিন রোগী এলে ফোন করে খুঁজতে হয় নার্সকে, হাসপাতালের নার্স কোয়ার্টারে যুবকের যাতায়াত নিয়ে চাঞ্চল্য তথ্য মানহীন ওষুধ লিখে রোগীকে জিম্মি! টেকনাফে ভয়ঙ্কর স্বাস্থ্য প্রতারণার ফাঁদ: প্রেসক্রিপশন বাণিজ্যের নেপথ্যে ফারিয়া’র মিরাস টেকনাফ পৌর শহরের ফুটপাত দখলমুক্ত করতে ইউএনও’র অভিযান টেকনাফের রঙ্গিখালীতে শহীদের কবর মুছে দেওয়ার অভিযোগে পরিবারের সংবাদ সম্মেলন সেন্ট মার্টিনে ৭০০ টাকায় খৎনা, দুই দিন পর ৫০ শিশুর রক্তক্ষরণ : ইউএনওর গাফিলতির অভিযোগ

নদীতে বিজিবি গুলিবর্ষণ : মিলল প্রায় ৭ কোটি টাকার ইয়াবা – টেকনাফ একাত্তর  

  • আপডেট সময় : রবিবার, ১১ অক্টোবর, ২০২০
  • ৪৭৭ বার পড়া হয়েছে

মোঃ আরাফাত সানী,মোঃ শেখ রাসেল::টেকনাফ

কক্সবাজার টেকনাফের নাফ নদীর সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে মাদকের চালান আসার সময় বিজিবি জওয়ানেরা অভিযান চালিয়ে ২লাখ ২৬ হাজার ইয়াবা জব্দ করেছে।

(শনিবার) রাতে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ ফয়সল হাসান খান (পিএসসি) এই তথ্যটি নিশ্চিত করেছেন।

বিজিবি সূত্রে জানা যায়, শনিবার রাতে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের দমদমিয়া বিওপির বিশেষ একটি টহল দল মিয়ানমার থেকে মাদকের চালান আসার গোপন সংবাদের ভিত্তিতে ন্যাচার পার্ক পয়েন্ট সীমান্তে নাফনদীতে অভিযানে যায়। কিছুক্ষণ পর ২টি নৌকা নিয়ে ৪/৫জন লোক শূণ্যরেখা অতিক্রম করে মাদক নিয়ে আসার সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে বিজিবিকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলিবর্ষণ করে। বিজিবি জওয়ানেরা সরকারী সম্পদ এবং আত্মরক্ষার্থে পাল্টা গুলিবর্ষণ করলে মাদক কারবারীরা ভীত হয়ে নদীতে লাফ দেয়। এসময় পাচারকারীদের ফেলে যাওয়া নৌকা তল্লাশী করে ৩টি প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়। তা ব্যাটালিয়ন সদরে নিয়ে গণনা করে ২লাখ ২৬হাজার পিস ইয়াবা পাওয়া যায়। যার আনুমানিক মূল্য ৬ কোটি ৭৮ লাখ টাকা প্রায়।পরে পেছনে থাকা ইঞ্জিন বোটে করে পালিয়ে যায়। পরে রাতে বিজিবি নাফনদীতে স্পীডবোট টহল চালিয়ে কাউকে আটক করতে পারেনি।

টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান (পিএসসি) বলেন,জব্দকৃত মাদক পরবর্তীতে উর্ধ্বতন কর্মকর্তা,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি,গণ্যমান্য ব্যক্তি ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে প্রকাশ্যে ধ্বংস করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off