1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
টেকনাফের রঙ্গিখালীতে শহীদের কবর মুছে দেওয়ার অভিযোগে পরিবারের সংবাদ সম্মেলন সেন্ট মার্টিনে ৭০০ টাকায় খৎনা, দুই দিন পর ৫০ শিশুর রক্তক্ষরণ : ইউএনওর গাফিলতির অভিযোগ তরুণদের মাঠে রাখতে পারলে মাদক-অপরাধ থেকে দূরে রাখা যাবে: হ্নীলায় জেএসিএফ ট্রফির উদ্বোধনে বক্তারা  কক্সবাজারে আনন্দযাত্রা হলো বিষাদে, ওড়না পেঁচিয়ে টমটমে প্রাণ গেল পর্যটক সীমার টেকনাফের পরিচয়ে চট্টগ্রামে অবস্থান, হুন্ডির আড়ালে ইয়াবা কারবারের অভিযোগ রোহিঙ্গা মোঃ নূরের বিরুদ্ধে টেকনাফে বিজিবি-এসআরবির পৃথক অভিযানে ৫ লাখ ৯০ হাজার ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার টেকনাফে চাকরির প্রলোভনে যুবক অপহরণ, মুক্তিপণ দাবি- থানায় অভিযোগ টেকনাফ জালিয়াপাড়া ও নাইট্যং পাড়ায় ২৫ জনের ভয়ঙ্কর সিন্ডিকেট : যাচ্ছে খাদ্য, আসছে ইয়াবা! ক্যাম্প ২৫ এর এফআইভিডিবির আয়োজনে আন্তর্জাতিক শান্তি দিবস উদযাপন রোহিঙ্গা কামাল, জুবায়ের ও সাইফ আলীর নিয়ন্ত্রণে টেকনাফে ইয়াবা-মানব পাচার সাম্রাজ্য, নেপথ্যে আরসা ও আরকান আর্মি!

টেকনাফে ছোট ভায়ের হাতে বড় বোন খুন!

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০
  • ৪৫৮ বার পড়া হয়েছে
মোঃ আরাফাত সানী::কক্সবাজারের টেকনাফে ছোট ভায়ের ধাঁরালো দায়ের কোপে নিজ বড় বোন নির্মমভাবে খুন হয়েছে।
আজ ১৩ অক্টোবর (মঙ্গলবার) সকাল ১১ ঘটিকার দিকে টেকনাফ সদর ইউনিয়নের হাবিরছড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তারা ভাই বোনের মধ্যে জমিসংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন সকালে নিহত হয়েছেন দিলবাহার (৪৫), তিনি খাদ্যবান্ধব কর্মসূচি চাউল আনতে যায়। নিহত দিলবাহার চাল নিয়ে বাড়ির পাশে রাস্তায় পৌঁছালে হঠাৎ করে তার ছোট ভাই ঘাতক মোঃ ইদ্রিস (৩০), পিতা হোসেন আহমদ হাবিবছড়া ধাঁরালো দা নিয়ে বড় বোন কে এলোপাতাড়ি কুপাতে থাকে। এতে বোন শৌর চিৎকার দিলে এলাকাবাসী এগিয়ে আসে।
তখন ঘাতক পালিয়ে যায়। পরে স্হায়ী লোকজন ও নিহতের আত্নীয়স্বজন ঘটনা স্হলে এসে তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে টেকনাফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আশঙ্কাজনক হওয়ায় কক্সবাজার সদর হাসপাতালে রেপার করে। সদর হাসপাতালের পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নিহতের দিলবাহারের দুুই পুত্র সন্তান রয়েছে বলে জানা যায়।
এই ঘটনা সংক্রান্ত বিষয় টেকনাফ মডেল থানা অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং ঘটনার বিষয়ে মামলার প্রক্রিয়া চলছে বলে জানান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off