1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
একরাম হত্যা : মিফতাহ ও বদিকে কারাগারে পাঠানোর নির্দেশ স্বজন হারানোর আর্তনাত ও নিজ দেশে ফেরার আকুতিতে ক্যাম্পে রোহিঙ্গাদের সমাবেশ টেকনাফে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ রাতে মা সকালে পিতাকে হারিয়ে বাকরুদ্ধ টেকনাফের পুলিশ সদস্য কামাল : গ্রামজুড়ে শোকের ছাড়া  মাদক দেশ ও জাতির শত্রু তাই মাদক কে না বলুন – টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী  মিয়ানমারে পাচার কালে ৫৩ বস্তা সারসহ ইঞ্জিনচালিত নৌকা জব্দ করেছে বিজিবি  টেকনাফে অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজারসহ জব্দ ৩ ড্রাম ট্রাক কোস্টগার্ডের পৃথক অভিযানে বোটে তল্লাশি চালিয়ে কোটি টাকার ইয়াবা উদ্ধার আটক ৪ জন  র‍্যাব-১৫’র অভিযানে বিদেশে পাচার কালে ৪ নারী ও ৬ পুরুষ উদ্ধার আটক ১ পাচার কারি  টেকনাফে ৩ বাহিনীর পৃথক অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ টাকা উদ্ধার আটক ৩ জন 

চকরিয়া প্রেসক্লাব নির্বাচনে সভাপতি জাহেদ চৌধুরী সাঃ সম্পাদক মিজবাউল হক |টেকনাফ একাত্তর

  • আপডেট সময় : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২০
  • ৪৪১ বার পড়া হয়েছে

বার্তা পরিবেশক:

ঝাঁকঝমকপূর্ণভাবে চকরিয়া প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে চকরিয়া প্রেসক্লাব কার্যালয়ে এ নির্বাচন অনুষ্টিত হয়। সদস্যদের প্রত্যক্ষ ভোটে দৈনিক পূর্বকোণ ও আজকের কক্সবাজারের চকরিয়া-পেকুয়া প্রতিনিধি এম জাহেদ চৌধুরী সভাপতি ও দৈনিক ভোরের কাগজ, চট্টগ্রাম মঞ্চ ও দৈনিক কক্সবাজারের চকরিয়া প্রতিনিধি মিজবাউল হক সাধারণ সম্পদক নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে ২১ সদস্য বিশিষ্ট দ্বিবার্ষিক কমিটিতে অপর নেতৃবৃন্দরা হলেন, সহ-সভাপতি পদে যথাক্রমে দৈনিক ইত্তেফাকের চকরিয়া প্রতিনিধি এম এইচ আরমান চৌধুরী, দৈনিক আমাদের সময়, দৈনিক আজকের দেশ বিদেশ ও চট্টগ্রাম প্রতিদিন পত্রিকার চকরিয়া প্রতিনিধি মুকুল কান্তি দাশ, এবং বাংলাদেশ প্রতিদিন পত্রিকার চকরিয়া প্রতিনিধি মুহাম্মদ জিয়াউদ্দীন ফারুক। যুগ্ন-সম্পাদক পদে ভোরের ডাক’র চকরিয়া প্রতিনিধি একেএম বেলাল উদ্দিন, আমার সংবাদ চকরিয়া প্রতিনিধি মোহাম্মদ উল্লাহ, অর্থ-সম্পাদক দৈনিক আমাদের কক্সবাজারের চকরিয়া প্রতিনিধি জহিরুল আলম সাগর, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম খোকন (বাংলাদেশের খবর), প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহজালাল শাহেদ (দৈনিক সংগ্রাম), তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক এম রিদুয়ানুল হক (দৈনিক বিশ্ব সমাচার), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক অলিউল্লাহ রনি (দৈনিক খবরপত্র), আপ্যায়ন সম্পাদক এসএম হান্নান শাহ (সকালের সময়), নির্বাহী সদস্য যথাক্রমে আবদুল মজিদ (মানবকণ্ঠ), এস এম হানিফ (প্রথম আলো), একেএম ইকবাল ফারুক (দৈনিক পূর্বদেশ ও কক্সবাজার প্রতিদিন), আবদুল মতিন চৌধুরী (দৈনিক জনতা), ফেরদৌস ওয়াহিদ (এশিয়ান বাণী), মো. জুনাইদ উদ্দিন ( দৈনিক অন্য দিগন্ত), ও সাইফুল ইসলাম সাইফ (দৈনিক বাঁকখালী)। #

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off