1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সেন্ট মার্টিনে ৭০০ টাকায় খৎনা, দুই দিন পর ৫০ শিশুর রক্তক্ষরণ : ইউএনওর গাফিলতির অভিযোগ তরুণদের মাঠে রাখতে পারলে মাদক-অপরাধ থেকে দূরে রাখা যাবে: হ্নীলায় জেএসিএফ ট্রফির উদ্বোধনে বক্তারা  কক্সবাজারে আনন্দযাত্রা হলো বিষাদে, ওড়না পেঁচিয়ে টমটমে প্রাণ গেল পর্যটক সীমার টেকনাফের পরিচয়ে চট্টগ্রামে অবস্থান, হুন্ডির আড়ালে ইয়াবা কারবারের অভিযোগ রোহিঙ্গা মোঃ নূরের বিরুদ্ধে টেকনাফে বিজিবি-এসআরবির পৃথক অভিযানে ৫ লাখ ৯০ হাজার ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার টেকনাফে চাকরির প্রলোভনে যুবক অপহরণ, মুক্তিপণ দাবি- থানায় অভিযোগ টেকনাফ জালিয়াপাড়া ও নাইট্যং পাড়ায় ২৫ জনের ভয়ঙ্কর সিন্ডিকেট : যাচ্ছে খাদ্য, আসছে ইয়াবা! ক্যাম্প ২৫ এর এফআইভিডিবির আয়োজনে আন্তর্জাতিক শান্তি দিবস উদযাপন রোহিঙ্গা কামাল, জুবায়ের ও সাইফ আলীর নিয়ন্ত্রণে টেকনাফে ইয়াবা-মানব পাচার সাম্রাজ্য, নেপথ্যে আরসা ও আরকান আর্মি! টেকনাফে দুই স্কুলে তালা, বিপাকে শত শত শিক্ষার্থী : মামলার মুখে ৮ শিক্ষক

টেকনাফে অপহরণকৃত মাদরাসা ছাত্রের লাশ উদ্ধার

  • আপডেট সময় : শনিবার, ৭ নভেম্বর, ২০২০
  • ৫০৫ বার পড়া হয়েছে

মোঃ আরাফাত সানী, এম এ হাসান:: টেকনাফ 

 

টেকনাফের বাহারছড়া কচ্চপিয়া এলাকায় নিখোঁজের ৩ দিন পর আবদুল আজিজ (১২) এর লাশ পাওয়া গেছে। ৭ নভেম্বর সন্ধ্যায় কচ্চপিয়াস্থ মেরিনড্রাইভ সংলগ্ন সৈকতের ঝোপ থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
স্থানীয় সুত্রে জানা যায়, পথচারীরা দূর্গন্ধ পেয়ে , ওই ঝোপে গিয়ে দেখতে পাই সেখানে বিবস্ত্র এক শিশুর মৃতদেহ পড়ে আছে। পরে ফরিদ মিয়ার পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে এটি নিখোঁজ আবদুল আজিজের লাশ বলে সনাক্ত করে। সে মুহাম্মদিয়া এবতেদায়ী দাখিল মাদরাসার ৪র্থ শ্রেণীর ছাত্র।

উল্লেখ্য ৪ নভেম্বর থেকে সে নিখোঁজ ছিল। নিখোঁজের পর তার পিতা ফরিদ মিয়া বাদী হয়ে একই এলাকার মৃত অলি চানের ছেলে ছৈয়দ হামজা, ছৈয়দ হামজার ছেলে আবদুল্লাহ ও ছৈয়দ আলমের ছেলে রায়হানকে বিবাদী করে থানায় অভিযোগ করে। ওই অভিযোগ সূত্রে জানা যায়, ৪ নভেম্বর দুপুর ১ ঘটিকার সময় অপহৃত ছেলে আবদুল আজিজ(১২) পাশের দোকানে নাস্তার জন্য যাই। সেখানে একই এলাকার ছৈয়দ হামজার ছেলে আবদুল্লাহ অপহৃতকে জরুরী কথা আছে বলে দেখা করতে বলে। ছেলে বাড়ীতে নাস্তা রেখে সরল বিশ্বাসে তার সাথে দেখা করতে গিয়ে আর ফিরে আসেনি। তাকে বিভিন্ন স্থানে খোঁজ করেও সন্ধান না পেয়ে অবশেষে থানায় অভিযোগ দায়ের করলেও ছেলেকে জীবিত ফেরত পাইনি পরিবার।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ, মোঃ হাফিজুর রহমান সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতকদের আটকের অভিযান চলছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off