1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ভুয়া পারিবারিক পরিচয়ে টেকনাফে রোহিঙ্গাদের এনআইডি তৈরি, নথিতে স্বামী-স্ত্রী ‘ভাই-বোন’, মায়ের জন্মের আগেই ছেলের জন্ম! অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজের সূত্র ধরে আটক ৩ আইফোনের জন্য’ শিশু অপ্রতিমকে হত্যা দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি হলেন জসিম উদ্দিন টিপু ওবায়দুল কাদের- আরাফাতসহ ৭ জনের মৃ’ত্যু’দ’ণ্ড টেকনাফে জাম্বুরা পাড়া নিয়ে ঝগড়া, ছেলের হাতে বাবা খু’ন! ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া? তরুণ নেতৃত্বের প্রত্যয়ে আলোচনায় মোহাম্মদ ইসমাইল নাফ নদীতে গোসল করতে নেমে নিখোঁজ দুই শিশুর মৃত্যু! টেকনাফে ভাই-বোন নিখোঁজ, সন্ধান পেলে যোগাযোগ : 01811-621422 টেকনাফে একসঙ্গে দুই ভাই-বোন নূরানী শিক্ষার্থী নিখোঁজ, চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় পরিবার 

আইন শৃঙ্খলা রক্ষায় শীঘ্রই অভিযান পরিচালনা করা হবে, ওসি টেকনাফ

  • আপডেট সময় : রবিবার, ১৫ নভেম্বর, ২০২০
  • ৬২৩ বার পড়া হয়েছে

 

নাছির উদ্দীন রাজ /মোঃ আরাফাত সানি::টেকনাফ

টেকনাফ মডেল থানার উদ্বোগে জনপ্রতিনিধিদের নিয়ে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।১৫ নভেম্বর সকাল ১১ঘঠিকার সময় টেকনাফ মডেল থানার হল রুমে উক্ত সভা অনুষ্ঠিত হয়। টেকনাফ মডেল থানার নবাগত ওসি মোঃ হাফিজুর রহমান এর সভাপতিত্বে, এস আই মোঃ আব্দুল বাতেন এর পরিচালনায় সভায় আরো উপস্থিত ছিলেন, মোঃ খোরশেদ আলম ( ওসি অপারেশন), ফারুক আল মামুন ভূঁইয়া ( ইন্সপেক্টর ট্রাপিক শহর ও যানবাহন, টেকনাফ ) এস আই মোঃ মাহবুবুর রহমান,

সাবরাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল হোসেন, হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী,বাহার ছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মৌলভী আজিজ উদ্দীন সহ টেকনাফ উপজেলার বিভিন্ন ইউনিয়নের মেম্বার ও মহিলা সদস্য গণ। সভাপতির বক্তব্যে ওসি টেকনাফ মোঃ হাফিজুর রহমান বলেন, টেকনাফ কে মাদক, চোরাচালান,মানব পাচার ও অস্ত্র ধারীদের হাত থেকে মুক্ত করতে অতি অল্প সময়ের মধ্য প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে বীট পুলিশিং সভা করা হবে ।

কেউ যেন আমাদের ভুল তথ্য দিয়ে সাধারণ জনগণ কে হয়রানি করতে না পারে সেটা নিশ্চিত করা হবে। থানা থাকবে দালাল মুক্ত, প্রয়োজনে মাদক কারবারি সহ বড় বড় অপরাধীদের ছবি সম্বলিত ব্যনার বা তালিকা টেকনাফ মডেল থানার সামনে টাংগানো হবে। সামনে ইউনিয়ন বা পৌর সভার নির্বাচন হবে, সে নির্বাচনে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে নিরপেক্ষতা বজায় রেখে কাজ করবে টেকনাফ মডেল থানা পুলিশ। উপজেলা আইন শৃঙ্খলা কে সহনিয় পর্যায়ে রাখতে সকল জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সহযোগিতা কামনা করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off