1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনাম :
উখিয়ায় শ্মশানের জমি নিয়ে ৪০ বছরের বিরোধ: একটি  প্রভাবশালী চক্র অসহায় মুসলিম পরিবারকে হয়রানির অভিযোগ টেকনাফের কাস্টমস কর্মকর্তা নাম ভাঙিয়ে চাঁদা দাবি’র সংবাদটি মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও বানোয়াট- জসিম উদ্দিনের তীব্র প্রতিবাদ  সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা, সুখবর আসছে-এমপি শাহজাহান চৌধুরী সত্য প্রতিবাদ করতে গিয়ে সংবাদে অপপ্রচার ও হয়রানি, প্রতিবাদ জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা রাশেদুল ইসলাম সেন্টমার্টিন রোগী এলে ফোন করে খুঁজতে হয় নার্সকে, হাসপাতালের নার্স কোয়ার্টারে যুবকের যাতায়াত নিয়ে চাঞ্চল্য তথ্য মানহীন ওষুধ লিখে রোগীকে জিম্মি! টেকনাফে ভয়ঙ্কর স্বাস্থ্য প্রতারণার ফাঁদ: প্রেসক্রিপশন বাণিজ্যের নেপথ্যে ফারিয়া’র মিরাস টেকনাফ পৌর শহরের ফুটপাত দখলমুক্ত করতে ইউএনও’র অভিযান টেকনাফের রঙ্গিখালীতে শহীদের কবর মুছে দেওয়ার অভিযোগে পরিবারের সংবাদ সম্মেলন সেন্ট মার্টিনে ৭০০ টাকায় খৎনা, দুই দিন পর ৫০ শিশুর রক্তক্ষরণ : ইউএনওর গাফিলতির অভিযোগ তরুণদের মাঠে রাখতে পারলে মাদক-অপরাধ থেকে দূরে রাখা যাবে: হ্নীলায় জেএসিএফ ট্রফির উদ্বোধনে বক্তারা 

অল্পতে তুষ্ট থাকতে না পারলে সাংবাদিকতায় আসা উচিত নয় : কউক চেয়ারম্যান

  • আপডেট সময় : শনিবার, ২৮ নভেম্বর, ২০২০
  • ৪৪৩ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদক,কক্সবাজার

সাংবাদিকতা সৃজনশীল পেশা। এখানে প্রাপ্তি কম, দিতে হয় বেশি। সাংবাদিকতাকে ঢাল হিসেবে ব্যবহার করে বিশেষ সুবিধা নিয়ে অনেকে এ মহান পেশাটা বির্তকিত করছে। অল্পতে তুষ্ট থাকতে না পারলে সাংবাদিকতায় আসা উচিত নয়। তাই এ পেশায় নতুন যুক্ত হওয়াদের প্রতি অনুরোধ, নিজের বিবেক বিক্রি করবেন না। সত্তা বিক্রির মানসিকতা থাকলে সাংবাদিকতায় না এসে ব্যবসায় যুক্ত হোন।

শুক্রবার (২৭ নভেম্বর) অনলাইন ভিত্তিক সংবাদমাধ্যম কক্সবাজার টিভি (সিটিভি’র) প্রতিনিধি সম্মেলন ও প্রশিক্ষণ কর্মশালা শেষে সনদ ও সরঞ্জাম বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) চেয়াম্যান লে. কর্ণেল (অব.) ফোরকান আহমদ এসব কথা বলেন।

কক্সবাজার রিপোর্টার্স ইউনিটি কার্যালেয় আয়োজিত প্রতিনিধি সভায় কউক চেয়ারম্যান বলেন, যে কোনও যুদ্ধে গুলিবিদ্ধ হওয়ার ঝুঁকি নিয়ে সেখানকার পরিস্থিতি জানানোর দায়িত্ব পালন করে থাকেন একজন সাংবাদিক। তাই বস্তুনিষ্ঠ সাংবাদিকতার কোনও বিকল্প নেই। বিত্তশালী হতে সাংবাদিকতায় এলে দালালিপনার লাইসেন্স নেয়া উচিত। সৎ সাংবাদিকের পরিবারে অভাব লেগে থাকে। একজন সাংবাদিক ও তার পরিবারের নামে অর্ধশতাধিক দলিলের সন্ধান পাওয়া কখনো পেশাদার সাংবাদিকতা হতে পারে না।

প্রশিক্ষণ রিপোর্টারদের পেশাদারিত্বের জন্য খুবই গুরুত্বপূর্ণ অনুষঙ্গ উল্লেখ করে কউক চেয়ারম্যান বলেন, সাংবাদিকতায় দলমত সামনে আনা অবাঞ্ছনীয়। একদিন সকল কিছু হিসাব দিতে হবে৷ সেই চিন্তায় ন্যায়-নৈতিকতার মধ্যে থাকতে হবে। শতভাগ নিশ্চিত না হয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ একজন প্রকৃত সাংবাদিকের কাছে কখনো কাম্য নয়। এসব থেকে বিরত থাকতে প্রশিক্ষণার্থী সাংবাদিকদের প্রতি অনুরোধ জানান তিনি।

কক্সবাজার রিপোর্টার্স ইউনিটির সভাপতি রাসেল চৌধুরীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক ও ডেইলি সান প্রতিনিধি ওয়াহিদ রুবেলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডেইলি স্টার প্রতিনিধি মোহাম্মদ আলী জিন্নাত, দৈনিক সমুদ্রকন্ঠের প্রকাশক ও সম্পাদক মঈনুল হাসান পলাশ, দৈনিক যায়যায়দিন প্রতিনিধি জাবেদ আবেদিন শাহীন, কক্সবাজার রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ইত্তেফাক ও জাগো নিউজ প্রতিনিধি সায়ীদ আলমগীর, সময়ের আলোর আমিনুল ইসলাম মো. রাশেদ, ডিসকাভার কক্সের সম্পাদক নয়ন,একুশে পত্রিকার প্রতিনিধি জসিম উদ্দীন এবং আজকালের খবরের তাহজিব আনাম, সমকাল বার্তা’র তামজিদ পাশা এবং কক্সবাজার টিভির সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ।

এর আগে শুক্রবার সকাল ১০টা থেকে সন্ধ্যায় ৬ টা পর্যন্ত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। সেখানে সিটিভির ২০ জন রিপোর্টার অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণ কর্মশালা শেষে তাদের হাতে সনদ তুলে দেন প্রধান অতিথি কউক চেয়ারম্যান লে. কর্ণেল (অব.) ফোরকান আহমদ।

এসময় কক্সবাজারে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off