1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
টেকনাফে উপজেলা প্রশাসন, বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপির পৃথক জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন  ২০ কোটি টাকা মূল্যের ইয়াবা সহ দুই মিয়ানমার নাগরিক র‍্যাব-১৫’র হাতে আটক  হোয়াইক্যং এ ইউনিয়ন ভাঙচুরের ৪ দিন পারহলেও কোন আইনি ব্যবস্থা নেয়নি – চেয়ারম্যান! ,ক্ষুব্ধ স্থানীয়রা  টেকনাফের মানুষের নিরাপত্তার জন্য ৩টি পুলিশ ফাঁড়ি হবে – এমপি শাহজাহান চৌধুরী, মাদক কারবারিদের দলিয় পদ না দেওয়ায় নির্দেশ অপহরণের ২৪ দিনের মাথায় ২জন অপহরণ কারিকে আটক করেছে র‍্যাব-১৫, স্থানীয়রা ধন্যবাদ জানিয়েছেন র‍্যাবকে হ্নীলা উত্তর যুবদলের সংগঠনের ১০নং ওয়ার্ডের কমিটি ঘোষণা সভাপতি জুহুর আলম সম্পাদক আবছার সাংগঠনিক আবছার-২  রঙ্গিখালী ফাজিল ডিগ্রী মাদ্রাসার সম্পদের লাগিয়ত বা চুক্তি মাদ্রাসা কর্তৃপক্ষ ছাড়া অন্য কারো সাথে না করার নির্দেশ – সভাপতি জামাল উদ্দিন  এবার ১ দোকানি অপহরণ ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি  টানা বৃষ্টিতে কর্ম হীন মানুষ ত্রাণ নিয়ে পানি বন্দি মানুষের পাশে এমপি শাহজাহান চৌধুরী কোটি টাকার ইয়াবা সহ র‍্যাব-১৫’র হাতে আটক নারী কারবারি 

হ্নীলা ইউনিয়নের ৬/৭নং ওয়ার্ড হবে কৃষক লীগের ঘাঁটি, সম্মেলনে জাহেদ হোসেন সম্রাট।

  • আপডেট সময় : শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০
  • ৫৭২ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি

বাংলাদেশ কৃষক লীগ হ্নীলা ইউনিয়ন শাখার ৬ ও ৭ নং ওয়ার্ডের সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন হয়েছে। ১১ ডিসেম্বর ২০২০ইং বিকাল ৪ঘটিকার সময় হ্নীলা ইউনিয়নের ৭নং ওয়ার্ড রংগীখালী ফাজিল ডিগ্রি মাদ্রাসার মাঠে উক্ত সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন হ্নীলা ইউনিয়ন কৃষক লীগের আহবায়ক শাকের আহমদ (এম,এ)। যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা শহীদুল্লাহ কাইছার এর পরিচালনায়,

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টেকনাফ উপজেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক ও হ্নীলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং আওয়ামী লীগের সভাপতি মরহুম এইচ কে আনোয়ার এর সুযোগ্য সন্তান
জাহেদ হোসেন সম্রাট। বিশেষ অতিথি ছিলেন, বিশিষ্ট আওয়ামী লীগ নেতা মাষ্টার হেলাল উদ্দীন ও গুরা মিয়া, হ্নীলা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও সাবেক ছাত্র নেতা ওয়াজ করিম। প্রধান বক্তার বক্তব্য রাখছেন, হ্নীলা ইউনিয়ন কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন, বিশেষ বক্তার বক্তব্য রাখছেন হ্নীলা ইউনিয়ন কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক মুফিজুর রহমান কাজল, যুগ্ম আহ্বায়ক জামাল ওয়াজেদ, টেকনাফ উপজেলা ও হ্নীলা ইউনিয়ন, ৬ /৭ নং ওয়ার্ডের কৃষক লীগের বিভিন্ন নেন্তৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে জাহেদ হোসেন সম্রাট বলেছেন,জননেত্রী শেখ হাসিনার সরকার কৃষি বান্ধব সরকার। তাদের অধিকার বাস্তবায়নে সারা দেশের মত টেকনাফে ও কৃষকদের বিভিন্ন মাধ্যমে ঋন সহায়তা,কৃষি যন্ত্রপাতি সহ এনজিও সংস্থা মাধ্যমে সহযোগিতা করে যাচ্ছেন। অতীতে ৬/৭ নং ওয়ার্ডের মানুষ আমার আব্বাকে যে ভাল বাসা দিয়েছেন তাতে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তাই আপনেরা কৃষক লীগ কে শক্তি শালি করুন, আমি আপনাদের সাথে সব সময় আছি ও থাকব। পরে প্রথম অধিবেশনে শেষে দ্বিতীয় অধিবেশনে আগামী ৩ বছরের জন্য হ্নীলা ইউনিয়ন কৃষক লীগের উলুচামরি ৬ ও রংগীখালী ৭ নং ওয়ার্ড শাখার কমিটি অনুমোদন দেয়া হয় ।

৬ নং ওয়ার্ডে মগবুল হোছন কে সভাপতি, ইমাম হোসন কে সাধারণ সম্পাদক ও জাকের হোসন (লালু) কে সাংগঠনিক সম্পাদক নির্বাচীত করা হয়। ৭নং ওয়ার্ডে মিজানুর রহমান (কালো মেম্বার) কে সভাপতি, কায়সার উদ্দীন কে সাধারণ সম্পাদক ও আলী আহাম্মদ কে সাংগঠনিক সম্পাদক ঘোষনা করা হয়। তারা সকলে আগামীতে শেখ হাসিনার হাত কে শক্তি শালি করবেন ও কৃষক লীগের জন্য কাজ করবেন বলে আশা করছি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off