1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনাম :
একরাম হত্যা : মিফতাহ ও বদিকে কারাগারে পাঠানোর নির্দেশ স্বজন হারানোর আর্তনাত ও নিজ দেশে ফেরার আকুতিতে ক্যাম্পে রোহিঙ্গাদের সমাবেশ টেকনাফে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ রাতে মা সকালে পিতাকে হারিয়ে বাকরুদ্ধ টেকনাফের পুলিশ সদস্য কামাল : গ্রামজুড়ে শোকের ছাড়া  মাদক দেশ ও জাতির শত্রু তাই মাদক কে না বলুন – টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী  মিয়ানমারে পাচার কালে ৫৩ বস্তা সারসহ ইঞ্জিনচালিত নৌকা জব্দ করেছে বিজিবি  টেকনাফে অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজারসহ জব্দ ৩ ড্রাম ট্রাক কোস্টগার্ডের পৃথক অভিযানে বোটে তল্লাশি চালিয়ে কোটি টাকার ইয়াবা উদ্ধার আটক ৪ জন  র‍্যাব-১৫’র অভিযানে বিদেশে পাচার কালে ৪ নারী ও ৬ পুরুষ উদ্ধার আটক ১ পাচার কারি  টেকনাফে ৩ বাহিনীর পৃথক অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ টাকা উদ্ধার আটক ৩ জন 

আমার সংবাদ এর সিরাজগঞ্জের (উল্লাপাড়া) প্রতিনিধি মারা গেছেন

  • আপডেট সময় : রবিবার, ১৩ ডিসেম্বর, ২০২০
  • ৫২২ বার পড়া হয়েছে
ডেস্ক নিউজ, টেকনাফ একাত্তর
জাতীয় দৈনিক আমার সংবাদের উল্লাপাড়া উপজেলা প্রতিনিধি আহসান হাবিব (৩২) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার (১২ ডিসেম্বর) বিকাল ৫ টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
আহসান হাবিব উল্লাপাড়ার সলঙ্গা থানার চড়িয়া শিকার দক্ষিণ পাড়া গ্রামের মৃত আলীম উদ্দিনের ছেলে।
গত ৪ নভেম্বর উপজেলার পূর্ব দেউলিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত হন আহসান হাবিব। গুরুতর অবস্থায় চিকিৎসার জন্য বগুড়া জিয়াউর রহমান মেডিকেলে ভর্তি করা হয় তাকে। অবস্থার অবনতি হলে ৫ নভেম্বর ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। টানা ৩৮ দিন চিকিৎসাধীন অবস্থায় শনিবার বিকেল ৫ টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
মৃত্যুকালে স্ত্রী, এক কন্যা, মা, ভাই-বোন ও আত্মীয়-স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার এ অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
তার এই অকাল প্রয়াণে দৈনিক আমার সংবাদ এর সিরাজগঞ্জ প্রতিনিধি শুভ কুমার ঘোষসহ সকল উপজেলা প্রতিনিধি ও সিরাজগঞ্জের সাংবাদিকরা শোক জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off