1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
শাহজাহান চৌধুরীর সমর্থনে ধানের শীষের রংগীখালী স্কুল ভোট কেন্দ্র অফিস যাদের নেতৃত্বে হয়েছে।  ক্রসফায়ার দিয়ে নয়, কর্মসংস্থান সৃষ্টি করে মাদক নির্মূল করা হবে- অধ্যক্ষ আনোয়ারী জামায়াতের সঙ্গে ‘বন্ধুত্ব’ চায় যুক্তরাষ্ট্র ইসলামের সৌন্দর্যে আলোকিত হয়ে শুরু হোক আপনার সকাল হোয়াইক্যংয়ে পাহাড় কেঁটে সাবাড় করছে কবির টেকনাফ সরকারি ডিগ্রি কলেজে আইসিটি প্রশ্নপত্র ফাঁস, পরীক্ষা স্থগিত ও তদন্ত কমিটি গঠন কক্সবাজারে চার সংসদীয় আসনে ১৭ প্রার্থীকে প্রতীক বরাদ্দ প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে টেকনাফ হ্নীলার আসিফ ইমরানের অনন্য সাফল্যে গর্বিত এলাকাবাসী তারেক রহমান নির্বাচনী প্রতিশ্রুতি লঙ্ঘন করেছেন: নাসীরুদ্দীন পাটওয়ারী গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে বিএনপি

কক্সবাজারে পাহাড়ে আটকা পড়া ৪ যুবক উদ্ধার করলো বিমান বাহিনী |টেকনাফ একাত্তর

  • আপডেট সময় : শনিবার, ১৯ ডিসেম্বর, ২০২০
  • ৪১৮ বার পড়া হয়েছে

 

আবদুর রাজ্জাক, বিশেষ প্রতিনিধি

কক্সবাজারের হিমছড়ি সংলগ্ন গহীন পাহাড়ে ঘুরতে গিয়ে ‘দিক হারিয়ে ফেলা’ চার যুবককে দীর্ঘ ছয় ঘন্টা পর উদ্ধার করেছে বিমান বাহিনীর সদস্যরা।

শনিবার বিকাল সাড়ে ৫ টায় কক্সবাজারের হিমছড়ি সংলগ্ন গহীন পাহাড়ী এলাকা থেকে তাদের উদ্ধার করা হয় বলে জানান কক্সবাজারস্থ বাংলাদেশ বিমান বাহিনীর শেখ হাসিনা ঘাঁটির রাডার বিভাগের গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ মামুনুর রশিদ।

উদ্ধার হওয়ারা হলেন, কক্সবাজার শহরের ঘোনার পাড়ার মুকুল পালের ছেলে অভিক পাল (২৭), বায়তুশ শরফ সড়কের ছৈযদ আলমের ছেলে সাইমুম আলম রাফসান (২৬), দক্ষিণ রুমালিয়ারছড়ার বশির আহমদের ছেলে সাবিউল বশর মিজবাহ (২৬) ও একই এলাকার আবীর শাহ।

গ্রুপ ক্যাপ্টেন মামুন বলেন, শনিবার বিকালে ৯৯৯ নম্বরে ফোন করে জানানো হয় কক্সবাজারের হিমছড়ি সংলগ্ন গহীন পাহাড়ে ঘুরতে গিয়ে ৪ যুবক দিক হারিয়ে ফেলেছে। পরে তথ্য পেয়ে বিমান বাহিনীর উদ্ধার দলের সংশ্লিষ্টরা ওই যুবকদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হয়। একই সাথে মোবাইল ট্যাকিং করে দিকভ্রান্ত যুবকদের অবস্থান নিশ্চিত হওয়ার পর উদ্ধার করে কক্সবাজার বিমানবন্দরে নিয়ে আসা হয়। উদ্ধারকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে উদ্ধার হওয়া যুবকেরা।

উদ্ধার হওয়া যুবকদের পুলিশের মাধ্যমে অভিভাবকদের হস্তান্তরের দায়িত্ব দেয়া হয় বলে জানান বিমান বাহিনীর উর্ধতন কর্মকর্তারা।##

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!