1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
খালা বেলি ও খালু এরাশাদের ইয়াবা পাচার করছিল কলেজ ছাত্রী শরিফা! ভুয়া পারিবারিক পরিচয়ে টেকনাফে রোহিঙ্গাদের এনআইডি তৈরি, নথিতে স্বামী-স্ত্রী ‘ভাই-বোন’, মায়ের জন্মের আগেই ছেলের জন্ম! অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজের সূত্র ধরে আটক ৩ আইফোনের জন্য’ শিশু অপ্রতিমকে হত্যা দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি হলেন জসিম উদ্দিন টিপু ওবায়দুল কাদের- আরাফাতসহ ৭ জনের মৃ’ত্যু’দ’ণ্ড টেকনাফে জাম্বুরা পাড়া নিয়ে ঝগড়া, ছেলের হাতে বাবা খু’ন! ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া? তরুণ নেতৃত্বের প্রত্যয়ে আলোচনায় মোহাম্মদ ইসমাইল নাফ নদীতে গোসল করতে নেমে নিখোঁজ দুই শিশুর মৃত্যু! টেকনাফে ভাই-বোন নিখোঁজ, সন্ধান পেলে যোগাযোগ : 01811-621422

২ কোটি চাঁদার দাবিতে শরণার্থী ত্রাণ কর্মকর্তাকে অপহরণ করেছে রোহিঙ্গারা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০
  • ৪৬৯ বার পড়া হয়েছে

সুজাউদ্দিন রুবেল::
কক্সবাজারের উখিয়ার শফিউল্লাহ কাটা ক্যাম্প থেকে ‘চাঁদার দাবিতে’ শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ে নিয়োজিত এক স্বেচ্ছাসেবককে (সিপিপি) অপহরণ করেছে রোহিঙ্গা সন্ত্রাসীরা।

বুধবার (২৩ ডিসেম্বর) বিকেল ৫টায় উখিয়ার পালংখালী ইউনিয়নের শফিউল্লাহ কাটা রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটেছে বলে জানান কক্সবাজারস্থ ১৬ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক এসপি হেমায়েতুর রহমান।
অপহৃত মোহাম্মদ হোসেন (৩৬) উখিয়ার স্থানীয় বাসিন্দা। তিনি কক্সবাজারস্থ শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয় নিযোজিত সিপিপি কমিটির স্বেচ্ছাসেবক হিসেবে শফিউল্লাহ কাটা রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত ছিলেন।
এসপি হেমায়েতুর বলেন, বিকেলে উখিয়ার শফিউল্লাহ কাটা ক্যাম্প থেকে সিপিপি কর্মী মোহাম্মদ হোসেনকে অজ্ঞাত রোহিঙ্গা সন্ত্রাসীরা অপহরণ করে নিয়ে যায়। খবরটি পাওয়ার পর থেকে এপিবিএন এর সদস্যরা তাকে উদ্ধারে অভিযান চালাচ্ছেন। পরে তাকে ছেড়ে দিতে সন্ত্রাসীরা স্বজনদের কাছে মোবাইল ফোনে ২ কোটি টাকা মুক্তিপণ দাবি করেছে।
অপহৃত ব্যক্তিকে উদ্ধারে এপিবিএন সদস্যরা রোহিঙ্গা ক্যাম্পসহ বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে বলে জানান হেমায়েতুর। সুত্র: সময় টিভি

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off