1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
টেকনাফে ৩ কোটি টাকার অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস বিএনপির রাজনীতি করতে গিয়ে সরকারি চাকরি বঞ্চিত নুরুল আমিন আশিক, এবার যুবদলের নেতৃত্বে আসতে চান উখিয়ায় শ্মশানের জমি নিয়ে ৪০ বছরের বিরোধ: একটি  প্রভাবশালী চক্র অসহায় মুসলিম পরিবারকে হয়রানির অভিযোগ টেকনাফের কাস্টমস কর্মকর্তা নাম ভাঙিয়ে চাঁদা দাবি’র সংবাদটি মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও বানোয়াট- জসিম উদ্দিনের তীব্র প্রতিবাদ  সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা, সুখবর আসছে-এমপি শাহজাহান চৌধুরী সত্য প্রতিবাদ করতে গিয়ে সংবাদে অপপ্রচার ও হয়রানি, প্রতিবাদ জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা রাশেদুল ইসলাম সেন্টমার্টিন রোগী এলে ফোন করে খুঁজতে হয় নার্সকে, হাসপাতালের নার্স কোয়ার্টারে যুবকের যাতায়াত নিয়ে চাঞ্চল্য তথ্য মানহীন ওষুধ লিখে রোগীকে জিম্মি! টেকনাফে ভয়ঙ্কর স্বাস্থ্য প্রতারণার ফাঁদ: প্রেসক্রিপশন বাণিজ্যের নেপথ্যে ফারিয়া’র মিরাস টেকনাফ পৌর শহরের ফুটপাত দখলমুক্ত করতে ইউএনও’র অভিযান টেকনাফের রঙ্গিখালীতে শহীদের কবর মুছে দেওয়ার অভিযোগে পরিবারের সংবাদ সম্মেলন

উখিয়া শরণার্থী শিবিরে উন্নয়ন সংস্থাগুলোর শীতকালীন পিঠা উৎসব || টেকনাফ একাত্তর

  • আপডেট সময় : বুধবার, ৬ জানুয়ারী, ২০২১
  • ৪৩২ বার পড়া হয়েছে

 

বিশেষ প্রতিনিধি::উখিয়া

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত উন্নয়ন সংস্থাগুলোর অংশগ্রহণে শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। প্রান্তিক উন্নয়ন সোসাইটি ও একশন এইডের আয়োজনে বুধবার সকালে উখিয়ার কুতুপালং ক্যাম্প-৩ এর দরবার হলে আয়োজিত এই উৎসবে প্রধান অতিথি ছিলেন ক্যাম্প ইনচার্জ মোহাম্মদ মাহফুজার রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন ক্যাম্প ৮ ডাবলিউ এর ইনচার্জ মোহাম্মদ হাফিজুল ইসলাম, প্রান্তিকের প্রোগ্রাম ম্যানেজার শাকিল আহমেদ, একশন এইডের উইমেইন এম্পাওয়ার প্রজেক্ট এর ম্যানেজার পারভিন আক্তারসহ অনেকে।

বিভিন্ন রকমারি পিঠা নিয়ে উৎসবে অংশগ্রহণ করে দশটি উন্নয়ন সংস্থা। দিনব্যাপী আয়োজিত এই উৎসবে, সংস্থাগুলোতে কর্মরত বিভিন্নস্তরের কর্মকর্তারা স্বাস্থ্যবিধি মেনে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।

উৎসবের অন্যতম আয়োজক প্রান্তিক উন্নয়ন সোসাইটির প্রোগ্রাম কো অর্ডিনেটর অনিমেষ বিশ্বাস অটল জানান, বাঙ্গালির ঐতিহ্য ধারণ করে কর্মপরিবেশে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি করাই আয়োজনটির উদ্দেশ্য।
উৎসবের শেষে অংশ নেওয়া সংস্থাগুলোর প্রতিনিধিদের হাতে ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off