1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনাম :
টেকনাফে বিজিবি’র পৃথক অভিযানে ১ লাখ ২৮ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেফতার ১, পলাতক ২ নাজির পাড়া যুব কল্যাণ পরিষদের ৩৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন,সভাপতি- তৌকির, সম্পাদক- খোরশেদ কক্সবাজার দুদকের পিপি হলেন টেকনাফের কৃতি সন্তান অ্যাডভোকেট রশিদুল আলম চৌধুরী টেকনাফে অভিযানে নিহত সেনাসদস্য তিতাসের পরিবারের পাশে সেনাবাহিনী, আর্থিক সহায়তা দিলেন সেনাপ্রধান কক্সবাজারে ৫ ধাপে ইউপি নির্বাচন, ২য় ধাপ উখিয়া-টেকনাফসহ যে-সব উপজেলার ভোটের তারিখ ঘোষণা টেকনাফে অপহরণ ও মানব পাচারের অভিযোগ শহীদ উল্লাহ মাঝি ও মনছুর আলমের বিরুদ্ধে, আতঙ্কে এলাকাবাসী সীমান্তে ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ দুই পাচারকারীকে গ্রেফতার করলো বিজিবি টেকনাফে ১০ হাজার নেতাকর্মীর ছাত্রদলের শোভাযাত্রা! মাদক নির্মূলের ঘোষণা  এআই দিয়ে অস্ত্রের ভুয়া ছবি বানিয়ে অপপ্রচারের দাবি রোহিঙ্গা ক্যাম্পের আলমের আলম ডাকাত গ্রেফতার না হওয়া পর্যন্ত অপহরণ-মানব পাচার-খুন বন্ধ হবে না: সচেতন রোহিঙ্গা ও এলাকাবাসী

পিএমখালী হতে ১ লক্ষ ২০ হাজার পিচ ইয়াবা উদ্ধার করলো ডিবি পুলিশ

  • আপডেট সময় : সোমবার, ৮ মার্চ, ২০২১
  • ৪৯৩ বার পড়া হয়েছে

শাহী কামরানঃ কক্সবাজার সদরের পিএমখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের উত্তর নয়াপাড়া হতে এই ইয়াবা উদ্ধার করেছে কক্সবাজারের ডিবি পুলিশ। আজ ৮ই মার্চ রাত ৮টার নাগাদ এই সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়। ইয়াবা উদ্ধার হলেও কাউকে আটক করা সম্ভব হয়নি। বাংলাবাজার স্টেশন হতে ২কিলোমিটার ভিতরে ডিকপাড়া ও উত্তর নয়াপাড়া গ্রামের মধ্যবর্তী সড়কে বার্মাইয়া মৌলভীর বাড়ি নামে পরিচিত।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জানতে পারি, কক্সবাজার জেলা ডিবি পুলিশ একটি ভাড়া বাসা হতে উক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। ইয়াবা ব্যবসায়ী টের পেয়ে পালিয়ে গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

কথিত বার্মাইয়া মৌলভীর বাড়ি
প্রত্যক্ষদর্শীদের মতে, উক্ত বাড়ির মালিক বার্মাইয়া মৌলভী নামে পরিচিত। তিনি দুবাই প্রবাসী মাঝে মধ্যে বেড়াতে আসেন বাংলাদেশে। কিন্তু কয়েক মাস পরপর ভাড়াটিয়া আসে আর যায়। এই বাড়িতে কোন ভাড়াটিয়া দীর্ঘদিন থাকেনা বলে এলাকায় নজির রয়েছে। তারা আরো জানান, একই এলাকার হাবিব উল্লাহ ড্রাইভার নামের এক লোক উক্ত বার্মাইয়া মৌলভীকে জমি বিক্রী করে দীর্ঘ ৮/১০ বছর আগে। সেই থেকে বার্মাইয়া মৌলভী দেশে বিদেশে ঘুরে বেড়ান এবং তার পরিচিত অপরিচিত বিভিন্ন ভাড়াটিয়াদের বাড়ি ভাড়া দিয়ে থাকেন।

কক্সবাজার ডিবি পুলিশ ওসি শেখ মোঃ আলী’র নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়েছে। ১লক্ষ ২০ হাজার পিচ ইয়াবা উদ্ধার করতে আমরা সক্ষম হয়েছি। কিন্তু ইয়াবা ব্যবসায়ী কাউকে আটক করা সম্ভব হয়নি। দেশকে মাদকমুক্ত করতে এই অভিযান অব্যাহত থাকবে বলে তিনি দৈনিক সমুদ্রকণ্ঠ কে জানান।।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off