1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
উখিয়ায় শ্মশানের জমি নিয়ে ৪০ বছরের বিরোধ: একটি  প্রভাবশালী চক্র অসহায় মুসলিম পরিবারকে হয়রানির অভিযোগ টেকনাফের কাস্টমস কর্মকর্তা নাম ভাঙিয়ে চাঁদা দাবি’র সংবাদটি মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও বানোয়াট- জসিম উদ্দিনের তীব্র প্রতিবাদ  সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা, সুখবর আসছে-এমপি শাহজাহান চৌধুরী সত্য প্রতিবাদ করতে গিয়ে সংবাদে অপপ্রচার ও হয়রানি, প্রতিবাদ জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা রাশেদুল ইসলাম সেন্টমার্টিন রোগী এলে ফোন করে খুঁজতে হয় নার্সকে, হাসপাতালের নার্স কোয়ার্টারে যুবকের যাতায়াত নিয়ে চাঞ্চল্য তথ্য মানহীন ওষুধ লিখে রোগীকে জিম্মি! টেকনাফে ভয়ঙ্কর স্বাস্থ্য প্রতারণার ফাঁদ: প্রেসক্রিপশন বাণিজ্যের নেপথ্যে ফারিয়া’র মিরাস টেকনাফ পৌর শহরের ফুটপাত দখলমুক্ত করতে ইউএনও’র অভিযান টেকনাফের রঙ্গিখালীতে শহীদের কবর মুছে দেওয়ার অভিযোগে পরিবারের সংবাদ সম্মেলন সেন্ট মার্টিনে ৭০০ টাকায় খৎনা, দুই দিন পর ৫০ শিশুর রক্তক্ষরণ : ইউএনওর গাফিলতির অভিযোগ তরুণদের মাঠে রাখতে পারলে মাদক-অপরাধ থেকে দূরে রাখা যাবে: হ্নীলায় জেএসিএফ ট্রফির উদ্বোধনে বক্তারা 

টেকনাফে নুরুল্লাহ হত্যার আসামীদের গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন

  • আপডেট সময় : রবিবার, ৪ এপ্রিল, ২০২১
  • ৫৭২ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদক,টেকনাফ

টেকনাফের হোয়াইক্যং খারাংখালীতে নুরুল্লাহ হত্যা মামলার আসামী, এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের গ্রেফতারের দাবীতে মানব বন্ধন পালন করেছে নিহতের পরিবার এবং গ্রামবাসীরা। এতে চিহ্নিত খুনীদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় এনে সুবিচার নিশ্চিত করার আহবান জানানো হয়।

৩রা এপ্রিল (শনিবার) বিকাল সোয়া ৫টারদিকে উপজেলার প্রধান সড়কে হোয়াইক্যং খারাংখালী উত্তর মাথা ষ্টেশনে পূর্ব মহেশখালীয়া পাড়ার নুরুল আলম প্রকাশ লেড়ুর পুত্র নুরুল্লাহ (২৫) এর হত্যাকারী, এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ, সন্ত্রাসী, পশ্চিম সাতঘরিয়া পাড়ার মৃত আব্দুল কাদেরের পুত্র ফরিদুল আলম ফরিদ এবং সহযোগী পূর্ব মহেশখালীয়া পাড়ার জাফর আলম, নুরুল আলম, রেজাউল হোছাইন মামুন ও আব্দুল গফুরসহ সকল আসামীদের দ্রুত আইনের আওতায় আনার দাবীতে এক মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়।

নিহতের পিতা নুরুল আলম প্রকাশ লেড়ু বলেন,ফরিদ আলমের বসত-বাড়ি মাটি দিয়ে ভরাট করার বকেয়া টাকা চাওয়ার ঘটনায় কথা কাটাকাটির জেরধরে প্রতিপক্ষ গং আমার ছেলেকে ছুরিকাঘাত করে নির্মমভাবে খুন করে। আমরা এই হত্যাকান্ডের দ্রুত বিচার চাই।

এতে নিহতের মা বিলকিস খাতুন বলেন, আমার বুকের ধনের জন্য নতুন বউ ঘরে তোলার স্বপ্ন ছিল। ঘাতকেরা সেই স্বপ্ন ছুরমার করে দিয়েছে। আমি তাদের ফাঁসি চাই।

নিহতের ছোট ভাই সাইফুল ইসলাম বলেন, আমার ভাইয়ের বিয়ে ছিক করা ছিল। ভাইয়ের বিয়েতে অনেক খুশি করার স্বপ্ন ছিল। খুনীরা সেই খুশিটাই মাটি করে ছিল। আমি আমার ভাইয়ের খুনীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবী জানাচ্ছি।

তৎকালীন হবু বউ জকির আহমদের মেয়ে সুমাইয়া আক্তার তামিয়া বলেন, অন্য দশজন নারীর মতো আমিও বিয়ে করে সুখের সংসার গড়ার স্বপ্ন ছিল। কিন্তু খুনীরা আমার সেই সেই স্বপ্ন ভেঙ্গে দিল। আমি সরকারের কাছে এই খুনীদের দ্রুত গ্রেফতার করে বিচারের সম্মুখীন করার আহবান জানাচ্ছি। এছাড়া এলাকাবাসী খুনী চক্র এবং তাদের অপরাধ সম্রাজ্যকে সমুলে ধ্বংস করার জন্য আইন প্রয়োগকারী সংস্থার প্রতি আহবান জানাচ্ছি।

উল্লেখ্য,গত ২৮মার্চ (রবিবার) বিকাল পৌঁনে ৪টারদিকে উপজেলার নয়াবাজার পূর্ব সাতঘরিয়া পাড়ায় প্রধান সড়কের পশ্চিম পাশের রাস্তায় পূর্ব মহেশখালীয়া পাড়ার নুরুল আলম প্রকাশ লেড়ুর পুত্র নুরুল্লাহ (২৫) এবং পশ্চিম সাতঘরিয়া পাড়ার মৃত আব্দুল কাদেরের পুত্র ফরিদুল আলম ফরিদ (২৮) গংয়ের সাথে কথা কাটাকাটির পরবর্তী সংঘর্ষের ঘটনায় নুরুল্লাহ ছুরিকাঘাত হয়ে ঘটনাস্থলেই নৃশংসভাবে খুন হন। ##

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off