1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএনপির রাজনীতি করতে গিয়ে সরকারি চাকরি বঞ্চিত নুরুল আমিন আশিক, এবার যুবদলের নেতৃত্বে আসতে চান উখিয়ায় শ্মশানের জমি নিয়ে ৪০ বছরের বিরোধ: একটি  প্রভাবশালী চক্র অসহায় মুসলিম পরিবারকে হয়রানির অভিযোগ টেকনাফের কাস্টমস কর্মকর্তা নাম ভাঙিয়ে চাঁদা দাবি’র সংবাদটি মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও বানোয়াট- জসিম উদ্দিনের তীব্র প্রতিবাদ  সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা, সুখবর আসছে-এমপি শাহজাহান চৌধুরী সত্য প্রতিবাদ করতে গিয়ে সংবাদে অপপ্রচার ও হয়রানি, প্রতিবাদ জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা রাশেদুল ইসলাম সেন্টমার্টিন রোগী এলে ফোন করে খুঁজতে হয় নার্সকে, হাসপাতালের নার্স কোয়ার্টারে যুবকের যাতায়াত নিয়ে চাঞ্চল্য তথ্য মানহীন ওষুধ লিখে রোগীকে জিম্মি! টেকনাফে ভয়ঙ্কর স্বাস্থ্য প্রতারণার ফাঁদ: প্রেসক্রিপশন বাণিজ্যের নেপথ্যে ফারিয়া’র মিরাস টেকনাফ পৌর শহরের ফুটপাত দখলমুক্ত করতে ইউএনও’র অভিযান টেকনাফের রঙ্গিখালীতে শহীদের কবর মুছে দেওয়ার অভিযোগে পরিবারের সংবাদ সম্মেলন সেন্ট মার্টিনে ৭০০ টাকায় খৎনা, দুই দিন পর ৫০ শিশুর রক্তক্ষরণ : ইউএনওর গাফিলতির অভিযোগ

র‌্যাবের হাতে ৫০হাজার ইয়াবা ও সিএনজিসহ আটক-১

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১
  • ৩৭৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি :: দেশে চলমান করোনা মহামারীর কঠোর লকডাউনের মধ্যেও মাদক পাচার অপতৎপরতা থেমে নেই। অভিনব কায়দায় সিএনজিতে যোগান সৃষ্টি করে পাচারের সময় ৫০হাজার ইয়াবা ও সিএনজিসহ র‌্যাবের হাতে আটক হয়েছে হোয়াইক্যং কেরুনতলীর মামুন।

সুত্র জানায়, ১৩জুলাই সকাল সাড়ে ৮টারদিকে সিএনজিযোগে অভিনব কায়দায় মাদকের চালান পাচারের গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার র‌্যাব-১৫ এর চৌকষ একটি আভিযানিক দল উখিয়া উপজেলার পালংখালী বাজারের মেসার্স ইউছুপ এন্ড ব্রাদার্স ফিলিং ষ্টেশনের সামনে প্রধান সড়কে চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশী শুরু করে। এমতাবস্থায় একটি নাম্বারবিহীন সিএনজি চেকপোস্টেও সামনে এলে র‌্যাব সদস্যরা তল্লাশী করতে যাওয়ার সময় পালানোর চেষ্টাকালে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের কেরুনতলীর আব্দুল জাব্বারের পুত্র মামুন রশিদ (২২) কে আটক করতে পারলেও আরো দুই সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়। পরে ধৃত ব্যক্তির স্বীকারোক্তিতে সিএনজির চালকের সীটের নীচে অভিনব কায়দায় ফিটিং করা ৫০হাজার পিস ইয়াবাসহ সিএনজিটি জব্দ করা হয়।

এই ব্যাপারে কক্সবাজার র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া এন্ড অপারেশন) সিনিয়র এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, ইয়াবা ও সিএনজিসহ ধৃত আসামীকে সংশ্লিষ্ট আইনের মামলায় উখিয়া থানায় সোর্পদ করা হয়েছে এবং পলাতক আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off