1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপির রাজনীতি করতে গিয়ে সরকারি চাকরি বঞ্চিত নুরুল আমিন আশিক, এবার যুবদলের নেতৃত্বে আসতে চান উখিয়ায় শ্মশানের জমি নিয়ে ৪০ বছরের বিরোধ: একটি  প্রভাবশালী চক্র অসহায় মুসলিম পরিবারকে হয়রানির অভিযোগ টেকনাফের কাস্টমস কর্মকর্তা নাম ভাঙিয়ে চাঁদা দাবি’র সংবাদটি মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও বানোয়াট- জসিম উদ্দিনের তীব্র প্রতিবাদ  সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা, সুখবর আসছে-এমপি শাহজাহান চৌধুরী সত্য প্রতিবাদ করতে গিয়ে সংবাদে অপপ্রচার ও হয়রানি, প্রতিবাদ জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা রাশেদুল ইসলাম সেন্টমার্টিন রোগী এলে ফোন করে খুঁজতে হয় নার্সকে, হাসপাতালের নার্স কোয়ার্টারে যুবকের যাতায়াত নিয়ে চাঞ্চল্য তথ্য মানহীন ওষুধ লিখে রোগীকে জিম্মি! টেকনাফে ভয়ঙ্কর স্বাস্থ্য প্রতারণার ফাঁদ: প্রেসক্রিপশন বাণিজ্যের নেপথ্যে ফারিয়া’র মিরাস টেকনাফ পৌর শহরের ফুটপাত দখলমুক্ত করতে ইউএনও’র অভিযান টেকনাফের রঙ্গিখালীতে শহীদের কবর মুছে দেওয়ার অভিযোগে পরিবারের সংবাদ সম্মেলন সেন্ট মার্টিনে ৭০০ টাকায় খৎনা, দুই দিন পর ৫০ শিশুর রক্তক্ষরণ : ইউএনওর গাফিলতির অভিযোগ

টেকনাফে খুঁজে এনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা দিচ্ছে সুশীলন

  • আপডেট সময় : সোমবার, ২৩ আগস্ট, ২০২১
  • ৩১৬ বার পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি

নিজস্ব কর্মীদের দিয়ে কক্সবাজারের টেকনাফে গরিব-দুস্থ রোগীদের বাছাই করে সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে সুশীলন নামে একটি বেসরকারী উন্নয়ন সংস্থা।
২৩ আগস্ট (সোমবার) বেলা ১২ টায় টেকনাফ আর্দশ বিদ্যালয়ের মাঠে বিশ্ব খাদ্য কর্মসূচী (ডব্লিউএফপি)’র সহযোগীতায়
সুশীলন ইএফএসএন-৪ প্রকল্পের লক্ষিত জনগোষ্ঠী ও স্থানীয় জনগোষ্ঠীর (হোষ্ট কমিউনিটির) দৃষ্টি শক্তি পরীক্ষার নিমিত্তে

কক্সবাজার বাইতুশ শরফ চক্ষু হাসপাতালের সহযোগিতায় এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ পারভেজ চৌধুরী।
কার্যক্রমের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন- দেশে প্রায় সাড়ে ৭ লাখ মানুষ দৃষ্টি প্রতিবন্ধী। তাদের মধ্যে ৮০
শতাংশ রোগীই চোখের ছানিজনিত সমস্যার কারণে দেখতে পান না। দেশের সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান মিলে বছরে
দেড় থেকে দুই লাখ রোগীর চিকিৎসা দিতে সক্ষমতা রাখে। কিন্তু বাকি রোগীরা চিকিৎসার বাইরে থাকে। চোখের এসব সমস্যা ভুগতে থাকা রোগীদের সংখ্যা কমিয়ে আনার লক্ষ্যে ডব্লিউএফপি’র সহযোগিতায় ও সুশীলনের মাধ্যমে
সমগ্র উপজেলায় গরিব রোগীদের বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা দেওয়া হবে।
তিনি আরো বলেন- যারা অর্থের অভাবে চোখের চিকিৎসা থেকে বঞ্চিত, তাদেরকে এ কার্যক্রমের আওতায় আনা হবে। অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্য নিয়মিত ও দুস্থ রোগীদের মানসম্মত চিকিৎসাসেবা দেওয়ায় ধন্যবাদ জানান তিনি। সুশীলনের উপ-পরিচালক সাচ্চিদানন্দ বিশ্চাস জানান- প্রতিটি ইউনিয়নের ক্যাম্পিংয়ের মাধ্যমে দুস্থ রোগীদের খুঁজে বের করে বিনামূল্যে চোখের চিকিৎসা ও অন্যান্য সাপোর্ট দেওয়া হচ্ছে। এটি একটি সুশীলনের চলমান প্রক্রিয়া। এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বিশ্ব খাদ্য কর্মসূচী (ডব্লিউ এফপি)’র প্রতিনিধি একেএম মতিউর রহমান,
সুশীলনের সহকারী পরিচালক ও ইএফএসএন-৪ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মোঃ নুরুল ইসলামসহ সুশীলনের অন্যান্য
কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এই কার্যক্রমের আওতায় বিনামূল্যে উখিয়া উপজেলার ৫টি ইউনিয়নের ইএফএসএন-৪ প্রকল্পের লক্ষিত জনগোষ্ঠী ও
স্থানীয় জনগোষ্ঠীর (হোষ্ট কমিউনিটির) দৃষ্টি শক্তি পরীক্ষা শুরু হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off