1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনাম :
স্বজন হারানোর আর্তনাত ও নিজ দেশে ফেরার আকুতিতে ক্যাম্পে রোহিঙ্গাদের সমাবেশ টেকনাফে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ রাতে মা সকালে পিতাকে হারিয়ে বাকরুদ্ধ টেকনাফের পুলিশ সদস্য কামাল : গ্রামজুড়ে শোকের ছাড়া  মাদক দেশ ও জাতির শত্রু তাই মাদক কে না বলুন – টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী  মিয়ানমারে পাচার কালে ৫৩ বস্তা সারসহ ইঞ্জিনচালিত নৌকা জব্দ করেছে বিজিবি  টেকনাফে অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজারসহ জব্দ ৩ ড্রাম ট্রাক কোস্টগার্ডের পৃথক অভিযানে বোটে তল্লাশি চালিয়ে কোটি টাকার ইয়াবা উদ্ধার আটক ৪ জন  র‍্যাব-১৫’র অভিযানে বিদেশে পাচার কালে ৪ নারী ও ৬ পুরুষ উদ্ধার আটক ১ পাচার কারি  টেকনাফে ৩ বাহিনীর পৃথক অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ টাকা উদ্ধার আটক ৩ জন  ঈদগাঁওতে মাদকবিরোধী মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত 

দুর্বৃত্তের ছুরিকাঘাতে কলেজ ছাত্র রিদুয়ান নিহত |টেকনাফ ৭১

  • আপডেট সময় : সোমবার, ২৮ মার্চ, ২০২২
  • ৩৩৫ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি,কক্সবাজার

দুর্বৃত্তের ছুরিকাঘাতে সিটি কলেজের ২য় বর্ষের ছাত্র রিদুয়ান নিহত হয়েছে বলে জানা যায়।

সোমবার (২৮ মার্চ) সন্ধ্যা ৭ টায় কক্সবাজার সিটি কলেজের (প্রধান সড়ক) গেইটে এই ঘটনা সংঘটিত হয়েছে। দক্ষিণ রুমালিয়ার ছরা (পূর্ব) এর গরুর হালদা এলাকার মৃত্যু আক্তারীর ছেলে নেজাম ও তার ভাগিনা তামজিদের নেতৃত্বে সন্ত্রাসীরা ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে উক্ত এলাকায় উপস্থিত জনসাধারণ রিদুয়ানকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃতঘোষণা করেন। বর্তমানে নিহতের মরদেহ সদর হাসপাতাল মর্গে আছে।

নিহত কলেজ ছাত্র রিদুয়ান হাশেমিয়া আলিয়া মাদ্রাসা থেকে দাখিল পাশ করে কক্সবাজার সিটি কলেজে পড়া লেখা করছে বলে জানা গেছে। নিহত রিদুয়ান সাহিত্যিকা পল্লীর মৃত্যু আবু বক্কর ছিদ্দিকের পুত্র।

ঘটনার কারণ হিসাবে জানা যায় প্রেম সংক্রান্ত বিষয় নিয়ে এই ঘটনা সংঘটিত হয়েছে বলে বিশেষ সুত্রে জানা যায়।
তামজিদ সিটি কলেজের বিএম শাখার ছাত্র এবং ছাত্রদলের ইউনিটের দায়িত্বে আছে বলে জানা যায়।

নিহত রিদুয়ান কক্সবাজার সিটি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিফাতের চাচাত ভাই বলে জানা যায়। এই রিপোর্ট লেখা পর্যন্ত সংক্ষুব্ধ এলাকাবাসী রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রতিবাদ চালিয়ে যাচ্ছে। ঘটনাস্থলে কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির একদল পুলিশ অবস্থান করতে দেখা গেছে। এই বিষয়ে শহর পুলিশ ফাঁড়ির আইসির কাছে জানতে চাইলে তিনি জানান, তিনি ঘটনাস্থলে আছেন বিস্তারিত জেনে বাংলা পত্রিকাকে জানাবে বলে জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off