1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনাম :
পানির নিচে ৩ লাখ ইয়াবা! অভিনব কায়দায় লুকানো চালান উদ্ধার, নারী গ্রেপ্তার সাবরাংয়ে জমির পাওনা টাকা চাওয়ায় ছুরিকাঘাতে দুই ভাই রক্তাক্ত, মাদক দিয়ে ফাঁসানোর হুমকির : থানায় অভিযোগ টেকনাফে ২০ লাখ টাকা চাঁ’দা দাবি, না পেয়ে ঠিকাদারকে হ’ত্যাচেষ্টা: যুবলীগ নেতা খোকনসহ ৬ জনের বিরুদ্ধে মামলা স্বামীর ঘর থেকে স্বর্ণ ও নগদ টাকা নিয়ে টেকনাফে নববধূ আসমা! থানায় অভিযোগ  টেকনাফে ৩ কোটি টাকার অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস বিএনপির রাজনীতি করতে গিয়ে সরকারি চাকরি বঞ্চিত নুরুল আমিন আশিক, এবার যুবদলের নেতৃত্বে আসতে চান উখিয়ায় শ্মশানের জমি নিয়ে ৪০ বছরের বিরোধ: একটি  প্রভাবশালী চক্র অসহায় মুসলিম পরিবারকে হয়রানির অভিযোগ টেকনাফের কাস্টমস কর্মকর্তা নাম ভাঙিয়ে চাঁদা দাবি’র সংবাদটি মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও বানোয়াট- জসিম উদ্দিনের তীব্র প্রতিবাদ  সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা, সুখবর আসছে-এমপি শাহজাহান চৌধুরী সত্য প্রতিবাদ করতে গিয়ে সংবাদে অপপ্রচার ও হয়রানি, প্রতিবাদ জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা রাশেদুল ইসলাম

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন যুক্তরাষ্ট্র জেনোসাইড ওয়াচের প্রতিনিধি দল |টেকনাফ ৭১

  • আপডেট সময় : সোমবার, ২৮ মার্চ, ২০২২
  • ৫৫৭ বার পড়া হয়েছে
মোঃ আরাফাত সানি, টেকনাফ
কক্সবাজারের সীমান্ত উপজেলার টেকনাফে চাকমারকুল ২১নং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্র জেনোসাইড ওয়াচের তিন সদস্যের স্কলার প্রতিনিধি দল। এর নেতৃত্ব দেন সংস্থার প্রতিষ্ঠাতা প্রফেসর গ্রেগরি হাওয়ার্ড স্ট্যানলন। রোববার (২৭ মার্চ) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সোয়া ২টা পর্যন্ত ক্যাম্পে অবস্থান করেন তারা।
১৬ আর্মাড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক পুলিশ সুপার তারিকুল ইসলাম তারিক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, পরিদর্শনকালে প্রতিনিধি দল ক্যাম্পের ইনচার্জের সঙ্গে সাক্ষাৎ করেন এবং এ/১ ব্লক ঘুরে দেখেন। এ সময় প্রতিনিধি দল ২০১৭ সালে মিয়ানমারে গণহত্যা চলাকালীন পরিস্থিতি সম্পর্কে কয়েকজন সাধারণ রোহিঙ্গার সঙ্গে কথা বলেন। পরিদর্শন শেষে দুপুর সোয়া ২টার দিকে প্রতিনিধি দল চাকমারকুল ক্যাম্প ত্যাগ করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off