1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
টেকনাফে ৩ কোটি টাকার অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস বিএনপির রাজনীতি করতে গিয়ে সরকারি চাকরি বঞ্চিত নুরুল আমিন আশিক, এবার যুবদলের নেতৃত্বে আসতে চান উখিয়ায় শ্মশানের জমি নিয়ে ৪০ বছরের বিরোধ: একটি  প্রভাবশালী চক্র অসহায় মুসলিম পরিবারকে হয়রানির অভিযোগ টেকনাফের কাস্টমস কর্মকর্তা নাম ভাঙিয়ে চাঁদা দাবি’র সংবাদটি মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও বানোয়াট- জসিম উদ্দিনের তীব্র প্রতিবাদ  সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা, সুখবর আসছে-এমপি শাহজাহান চৌধুরী সত্য প্রতিবাদ করতে গিয়ে সংবাদে অপপ্রচার ও হয়রানি, প্রতিবাদ জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা রাশেদুল ইসলাম সেন্টমার্টিন রোগী এলে ফোন করে খুঁজতে হয় নার্সকে, হাসপাতালের নার্স কোয়ার্টারে যুবকের যাতায়াত নিয়ে চাঞ্চল্য তথ্য মানহীন ওষুধ লিখে রোগীকে জিম্মি! টেকনাফে ভয়ঙ্কর স্বাস্থ্য প্রতারণার ফাঁদ: প্রেসক্রিপশন বাণিজ্যের নেপথ্যে ফারিয়া’র মিরাস টেকনাফ পৌর শহরের ফুটপাত দখলমুক্ত করতে ইউএনও’র অভিযান টেকনাফের রঙ্গিখালীতে শহীদের কবর মুছে দেওয়ার অভিযোগে পরিবারের সংবাদ সম্মেলন

অন্ধকার নামলে শুরু হয় ছিনতাই : ঝুঁকিতে টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক |টেকনাফ ৭১

  • আপডেট সময় : সোমবার, ১৮ এপ্রিল, ২০২২
  • ৪২১ বার পড়া হয়েছে

মোহাম্মদ নোমান, টেকনাফ ৭১

কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইব সড়কে সন্ধ্যা পেরিয়ে অন্ধকার নামলে বাড়তে থাকে যাত্রীদের জীবন ঝুঁকি, গত কয়েকদিনে ছিনতাইয়ের ঘটনা বেড়েই চলেছে।

যাত্রীরা জানান, বাহারছড়া ইউনিয়নের শীলখালী, নোয়াখালী, এবং সদরের রাজারছড়া, মহেশখালীয়া পাড়া, তুলাতলীসহ উপকূলীয় প্রায় এলাকাগুলো ঝুঁকিপূর্ণ।

গত ১লা এপ্রিল রাত সাড়ে নয়টার দিকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের মারিশবনিয়া এলাকার আব্দুল্লাহ মোটরসাইকেল যোগে মারিশবনিয়া থেকে যাচ্ছিলেন টেকনাফের উদ্দেশ্য, পথিমধ্যে দেখতে পাই যাত্রীদের ছিনতাই, নির্যাতন করছে এমন সময় ওই গাড়িতে থাকা যাত্রীরা চিৎকার করলে আব্দুল্লাহ ঘটনাস্থল বরাবর পৌঁছলে তাকেও থামিয়ে ছিনতাইয়ের চেষ্টা এবং একপর্যায়ে গিয়ে তাকে ছুরিকাঘাত করে, পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রোগীর অবস্থা আশংকাজনক হওয়ায় প্রথমে কক্সবাজার এবং পরে চট্টগ্রামের প্রেরণ করেন।

এছাড়া ২৭ মার্চ টেকনাফ সদরের উত্তর লম্বরী এলাকার সুমন শীল রাতে শামলাপুর থেকে ক্রিকেট খেলা শেষ করে বাড়ির ফেরার পথে মেরিন ড্রাইভে শীলখালী নামক এলাকায় অস্ত্রধারী ছিনতাইকারীরা তাকে ধাওয়া করে এবং তাকেও আহত করে।

এবং সম্প্রতি শুক্রবার (১৫ এপ্রিল) রাতে সদর ইউনিয়নের তুলাতলী নামক স্থানে কক্সবাজারগামী নীল দরিয়া গাড়িকে লক্ষ্য করে ঢিল ছুড়ে মারে এবং গাড়ী থামালে ড্রাইভারকে টানাহেঁচড়ার করে এসময় ড্রাইভার আহত হয় বলে জানা যায়।

স্থানীয়দের অভিমত, পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ছিনতাইয়ের ঘটনা বৃদ্ধি পাওয়ায় কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ দিয়ে চলাচলে যাত্রীদের মধ্যে আতংক বিরাজ করছে, যেকোনো মুহুর্তে ঘটতে পারে হতাহতের আশংকা।

এ বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাফিজুর রহমান জানান, সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত মেরিন ড্রাইভে পুলিশের বিশেষ টহল দল মোতায়েন রয়েছে এবং থাকবে। ওইসব দুষ্কৃতকারীদের সনাক্তের চেষ্টা অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off