1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএনপির রাজনীতি করতে গিয়ে সরকারি চাকরি বঞ্চিত নুরুল আমিন আশিক, এবার যুবদলের নেতৃত্বে আসতে চান উখিয়ায় শ্মশানের জমি নিয়ে ৪০ বছরের বিরোধ: একটি  প্রভাবশালী চক্র অসহায় মুসলিম পরিবারকে হয়রানির অভিযোগ টেকনাফের কাস্টমস কর্মকর্তা নাম ভাঙিয়ে চাঁদা দাবি’র সংবাদটি মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও বানোয়াট- জসিম উদ্দিনের তীব্র প্রতিবাদ  সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা, সুখবর আসছে-এমপি শাহজাহান চৌধুরী সত্য প্রতিবাদ করতে গিয়ে সংবাদে অপপ্রচার ও হয়রানি, প্রতিবাদ জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা রাশেদুল ইসলাম সেন্টমার্টিন রোগী এলে ফোন করে খুঁজতে হয় নার্সকে, হাসপাতালের নার্স কোয়ার্টারে যুবকের যাতায়াত নিয়ে চাঞ্চল্য তথ্য মানহীন ওষুধ লিখে রোগীকে জিম্মি! টেকনাফে ভয়ঙ্কর স্বাস্থ্য প্রতারণার ফাঁদ: প্রেসক্রিপশন বাণিজ্যের নেপথ্যে ফারিয়া’র মিরাস টেকনাফ পৌর শহরের ফুটপাত দখলমুক্ত করতে ইউএনও’র অভিযান টেকনাফের রঙ্গিখালীতে শহীদের কবর মুছে দেওয়ার অভিযোগে পরিবারের সংবাদ সম্মেলন সেন্ট মার্টিনে ৭০০ টাকায় খৎনা, দুই দিন পর ৫০ শিশুর রক্তক্ষরণ : ইউএনওর গাফিলতির অভিযোগ

টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল সম্পন্ন

  • আপডেট সময় : শুক্রবার, ২২ এপ্রিল, ২০২২
  • ৩১৯ বার পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি

সাংবাদিকদের অধিকার আদায়ের সংগঠন কক্সবাজার জেলা প্রেসক্লাব কর্তৃক অনুমোদিত টেকনাফ উপজেলা প্রেসক্লাবের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।
শুক্রবার (২২এপ্রিল) বিকালে টেকনাফ সী কোরাল রিসোর্ট হল রুমে উক্ত মাহফিল অনুষ্ঠিত হয়। টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সভাপতি নুরুল হোসাইনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক নাছির উদ্দীন রাজের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা প্রেসক্লাবের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা ফজলুল কাদের চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা প্রেসক্লাবের সিঃ সহ সভাপতি ফরিদুল আলম শাহীন, সাধারণ সম্পাদক দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার এইচ এম এরশাদ, অর্থ সম্পাদক জাহিদ হোসেন, কক্সবাজার সদর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পূণ্য বর্ধন বড়ুয়া।

এসময় উপস্থিত ছিলেন, টেকনাফ উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারন সম্পাদক নজরুল ইসলাম খোকন, হৃীলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি রেজাউল করিম রেজা,টেকনাফ সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বার রশিদ আলম,ঢাকা ব্যাংক টেকনাফ শাখার ম্যানেজার মোঃ সেফায়েত, টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সিও সহ সভাপতি মাহফুজুর রহমান, সাংগঠনিক সম্পাদক জিয়াবুল হক জিয়া,সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নুরুর আমিন,লম্বরী মলকাবানু উচ্চ বিদ্যালয়ের সহাকারি শিক্ষক মোঃ তাহের,টেকনাফ উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আলমগীর আজিজ, অর্থ সম্পাদক ফরিদ বাবুল ও খোরশেদ আলম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ওমর ফারুক নির্বাহী সদস্য জাহাঙ্গীর আলম, সদস্য নুরুল আবছার, মিসবাহুল হক বাবলা, রহিম উল্লাহ, জাহেদুল ইসলাম, বিশিষ্ট শিক্ষানুরাগী মোঃ মোর্শেদ ও ইমান হোসাইন প্রমুখ।

আরো উপস্থিত ছিলেন,এনজিও প্রতিনিধি,শিক্ষকবৃন্দ, সাংবাদিক গণ, রাজনৈতিক ব্যক্তি বর্গ সহ বিভিন্ন দাপ্তরিক কর্মকর্তা বৃন্দ। এ ছাড়া ইফতারের আগে বিশেষ মুনাজাত করেন ডেইল পাড়ার বাইতুল আমান জামে মসজিদের ইমাম মৌলনা আনসার উল্লাহ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off