
মোঃ আরাফাত সানি, টেকনাফ
টেকনাফ মডেল থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ১৫ হাজার পিস ইয়াবাসহ তিনজন রোহিঙ্গা মাদককারবারিকে আটক করেছে।আটকরা হলেন,মিয়ানমারের আকিয়াব জেলার পটকু ইউপির কিন্নিপাড়াং গ্রামের ওমর মিয়ার ছেলে মোহাম্মদ সৈয়দ করিম(৫০), হ্নীলা আলীখালী রোহিঙ্গা ক্যাম্প ২৫ এর মৃত সালেহ এর ছেলে মোহাম্মদ জোহার(২৮) ও একই ক্যাম্পের মৃত আব্দুল গফুরের ছেলে মোহাম্মদ রফিক(৩০)।
মঙ্গলবার (৭ জুন) সকালে যায়যায়দিন কে এ তথ্য নিশ্চিত করে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান জানান, গোপন সংবাদ ভিত্তিতে টেকনাফ মডেল থানার এস আই আব্দুর রউফ বুলবুল ও সঙ্গীয় ফোর্স সহ মঙ্গলবার ৭ জুন গভীর রাতে টেকনাফ পৌরসভার ঝর্ণা চত্বর এলাকায় অভিযান চালিয়ে আসামিদের কাছে থাকা ১৫ হাজার পিস ইয়াবাসহ তিন জন রোহিঙ্গাকে হাতেনাতে আটক করতে সক্ষম হয়।
আটককৃত আসামিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের পর আদালতে প্রেরণ করা হয়েছে।
copy off
Leave a Reply