1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
কোটি টাকার ইয়াবা সহ র‍্যাব-১৫’র হাতে আটক নারী কারবারি  টেকনাফে চলাচলের রাস্তা বন্ধের প্র’তি’বা’দ করায় কলেজ ছাত্রকে হ’ত্যা!  সীমান্ত নিরাপত্তা, অবৈধ অস্ত্র উদ্ধার, অপহরণ ও মাদক বন্ধে কঠোর সিদ্ধান্ত হয়েছে – এমপি শাহজাহান চৌধুরী, আইন শৃঙ্খলা কমিটির বিশেষ সভা শেষে গণমাধ্যম কে।  হোয়াইক্যং ঝিমংখালী হাসান বিন আলী (রাঃ) জামে মসজিদ ও হেফজখানার নতুন পরিচালনা কমিটি ঘোষণা  মিয়ানমারের অভ্যান্তরে ভয়াবহ বিস্ফোরণের বিকটশব্দে কাঁপছে টেকনাফ সীমান্ত আতস্কে স্থানীয়রা  সাজা থেকে বাঁচতে পলাতক থেকেও লাভ হয়নি অবশেষে র‍্যাব-১৫’র জালে!  র‍্যাব ১৫ ও পুলিশের যৌথ অভিযানে ৪জন তরুণ টেকনাফের গহীন পাহাড় থেকে উদ্ধার  হ্নীলা উলুচামরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি কমিটি ঘোষণা  রংগীখালী ফাজিল ডিগ্রী মাদ্রাসায় আলিম পরিক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান সম্পন্ন  হ্নীলা উত্তর শাখা সাংগঠনিক ৫নং ওয়ার্ডের আহবায়ক কমিটির কৃতজ্ঞতা প্রকাশ 

পেকুয়ায় পুলিশের উপর হামলার ঘটনায় গ্রেফতার-৩

  • আপডেট সময় : শনিবার, ১১ জুন, ২০২২
  • ৪৬৬ বার পড়া হয়েছে

আমিনুল ইসলাম বাহার, পেকুয়া

কক্সবাজারের পেকুয়ায় চিহ্নিত সংঘবদ্ধ মাদক কারবারি কর্তৃক পুলিশের উপর হামলার ঘটনায় মূলহোতা উপকূলের চোর সিন্ডিকেটের প্রধান শাহ আলমসহ ৩জনকে গ্রেফতার করেছে পুলিশ।

১০ জুন (শুক্রবার) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার মগনামা ইউপির ফুলতলা স্টেশন সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় শাহ আলমের কাছ থেকে ৪৩০ পিচ ইয়াবা উদ্ধার করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার উজানটিয়া ইউপির পেকুয়ারচর এলাকার আলী হোসেনের ছেলে শাহ আলম, বদি আলমের ছেলে মো.পারভেজ ও একই এলাকার আবু ছালেক।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে চকরিয়া-পেকুয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার তৌফিকুল আলমের নির্দেশনায় পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ আলী’র নেতৃত্বে একদল পুলিশ মগনামা ফুলতলা স্টেশনে অভিযান চালিয়ে ঘটনার প্রধান আসামি শাহ আলম ও দুই নাম্বার আসামি মো. পারভেজকে গ্রেপ্তার করে। এসময় শাহ আলমকে তল্লাশি করে ৪৩০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।

উল্লেখ্য যে, গত বুধবার রাতে উজানটিয়া ইউনিয়নের চিহ্নিত মাদকবিক্রেতা শাহ আলমকে ধরতে পুলিশ তার বাড়িতে অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে শাহ আলম তার দলবল নিয়ে পুলিশ ওপর অতর্কিত হামলা চালায়। এতে পুলিশ পরিদর্শক (তদন্ত) কানন সরকারের মাথায় গুরুতর জখম হয়। আহত হয় আরো ২জন পুলিশ সদস্য। আহতদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে অবস্থা আশংকাজনক হওয়ায় পুলিশ পরিদর্শক (তদন্ত) কানন সরকারকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ আলী বলেন, মাদকবিক্রেতা কর্তৃক পুলিশের উপর হামলার ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়। তারই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে মূলহোতা শাহ আলমসহ ৩জনকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞেসাবাদ শেষে তাদের আদালতে প্রেরণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!