1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদক দেশ ও জাতির শত্রু তাই মাদক কে না বলুন – টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী  মিয়ানমারে পাচার কালে ৫৩ বস্তা সারসহ ইঞ্জিনচালিত নৌকা জব্দ করেছে বিজিবি  টেকনাফে অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজারসহ জব্দ ৩ ড্রাম ট্রাক কোস্টগার্ডের পৃথক অভিযানে বোটে তল্লাশি চালিয়ে কোটি টাকার ইয়াবা উদ্ধার আটক ৪ জন  র‍্যাব-১৫’র অভিযানে বিদেশে পাচার কালে ৪ নারী ও ৬ পুরুষ উদ্ধার আটক ১ পাচার কারি  টেকনাফে ৩ বাহিনীর পৃথক অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ টাকা উদ্ধার আটক ৩ জন  ঈদগাঁওতে মাদকবিরোধী মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  তথ্য গোপনের মামলায় নুরুল হুদা মেম্বারের সাড়ে তিন বছর কারাদণ্ড দোয়া, মিলাদের মধ্য দিয়ে টেকনাফে উপজেলা বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত  হোটেল কক্ষ থেকে পুলিশ সদস্যের ঝু’লন্ত ম’রদেহ উদ্ধার

নয়াপাড়া ইসলামী যুব কল্যাণ পরিষদের বার্ষিক সাধারণ সভা ও ঈদ পূর্ণমিলনী

  • আপডেট সময় : সোমবার, ১১ জুলাই, ২০২২
  • ৩৫৩ বার পড়া হয়েছে

ওমর ফারুক, টেকনাফ

টেকনাফ উপজেলার হোয়াইক্যং নয়াপাড়ার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন নয়াপাড়া ইসলামী যুব কল্যাণ পরিষদের বার্ষিক সাধারণ সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি ১১ জুলাই সকাল ১০ টায় মোহাম্মদ ইউসুফ এর সঞ্চালনায় নয়াপাড়া ইসলামী যুব কল্যাণ পরিষদের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইব্রাহিম খলিলের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং হোয়াইক্যং মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নয়াপাড়া দক্ষিণ মাথা সিরাজুল উলুম মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি ও নয়াপাড়া ইসলামী যুব কল্যাণ পরিষদের সাবেক সভাপতি হাফেজ মাওলানা মোহাম্মদ ইব্রাহিম। নয়াপাড়া সিরাজুল উলুম দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা মোহাম্মদ হোসাইন। নয়াপাড়া ইসলামি যুব কল্যাণ পরিষদের উপদেষ্টা ও নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হাফেজ মাওলানা মোহাম্মদ আলম। খারাংখালী বালিকা মাদ্রাসার শিক্ষক মাওলানা নুরুল আলম। নয়াপাড়া ইসলামী যুব কল্যাণ পরিষদের সাবেক সভাপতি ফরিদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদায়ী সভাপতি মাহবুবুর রহমান ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুছ।

আগামী ২০২২-২৩ সালের জন্য নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ ইউসুফ। সাধারণ সম্পাদক আব্দুর রহমান। সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আবুল ফয়েজ। অর্থ সম্পাদক মোহাম্মদ ইউনুছ।
সংগঠনের নতুন সভাপতি-সেক্রেটারি,ও নতুন সদস্যদের ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে ১নং হোয়াইক্যং মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা নুর আহম্মদ আনোয়ারী বলেন, নয়াপাড়া ইসলামী যুব কল্যাণ পরিষদ একটি সামাজিক সংগঠন। যে সংগঠনটি সমাজ ও মানবতার কাজ করে। আশা করি ভবিষ্যতেও তাদের আদর্শ ও সংস্কৃতি ধরে রেখে দেশের উন্নয়নে কাজ করবে। সংগঠনের সকল সদস্যকে ধন্যবাদ জানাই।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off