1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
হ্নীলা উত্তর যুবদলের সংগঠনের ১০নং ওয়ার্ডের কমিটি ঘোষণা সভাপতি জুহুর আলম সম্পাদক আবছার সাংগঠনিক আবছার-২  রঙ্গিখালী ফাজিল ডিগ্রী মাদ্রাসার সম্পদের লাগিয়ত বা চুক্তি মাদ্রাসা কর্তৃপক্ষ ছাড়া অন্য কারো সাথে না করার নির্দেশ – সভাপতি জামাল উদ্দিন  এবার ১ দোকানি অপহরণ ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি  টানা বৃষ্টিতে কর্ম হীন মানুষ ত্রাণ নিয়ে পানি বন্দি মানুষের পাশে এমপি শাহজাহান চৌধুরী কোটি টাকার ইয়াবা সহ র‍্যাব-১৫’র হাতে আটক নারী কারবারি  টেকনাফে চলাচলের রাস্তা বন্ধের প্র’তি’বা’দ করায় কলেজ ছাত্রকে হ’ত্যা!  সীমান্ত নিরাপত্তা, অবৈধ অস্ত্র উদ্ধার, অপহরণ ও মাদক বন্ধে কঠোর সিদ্ধান্ত হয়েছে – এমপি শাহজাহান চৌধুরী, আইন শৃঙ্খলা কমিটির বিশেষ সভা শেষে গণমাধ্যম কে।  হোয়াইক্যং ঝিমংখালী হাসান বিন আলী (রাঃ) জামে মসজিদ ও হেফজখানার নতুন পরিচালনা কমিটি ঘোষণা  মিয়ানমারের অভ্যান্তরে ভয়াবহ বিস্ফোরণের বিকটশব্দে কাঁপছে টেকনাফ সীমান্ত আতস্কে স্থানীয়রা  সাজা থেকে বাঁচতে পলাতক থেকেও লাভ হয়নি অবশেষে র‍্যাব-১৫’র জালে! 

রামু সেনানিবাসে আন্তঃ ফরমেশন এ্যাসল্ট কোর্স প্রতিযোগিতা ২০২২ এর সমাপনী অনুষ্ঠান

  • আপডেট সময় : শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২
  • ৪৮৪ বার পড়া হয়েছে

সংবাদ  বিঙপ্তি

রামু সেনানিবাস, ১৭ নভেম্বর ২০২২ (বৃহস্পতিবার) আজ ১৭ নভেম্বর ২০২২ তারিখ ১০ পদাতিক ডিভিশনের সার্বিক তত্ত্বাবধানে আন্তঃ ফরমেশন এ্যাসল্ট কোর্স প্রতিযোগিতা ২০২২ এর পুরষ্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান রামু সেনানিবাসে অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিযোগিতা গত ১৩ নভেম্বর ২০২২ তারিখে শুরু হয় এবং বাংলাদেশ সেনাবাহিনীর ১৬ টি বড় ও ছোট ফরমেশন দল অংশগ্রহণ করে। এ প্রতিযোগিতায় ১০ পদাতিক ডিভিশন চ্যাম্পিয়ন ও ৬ স্বতন্ত্র এডিএ ব্রিগেড রানারআপ হওয়ার গৌরব অর্জন করে। উক্ত প্রতিযোগিতায় নং ৪০৬৩৩৬৩ সৈনিক মোঃ তপু মোল্লা, ১০ পদাতিক ডিভিশন ১ম শ্রেষ্ঠ প্রতিযোগী এবং নং ১২৪৪৩৪১ সৈনিক গোলাম রাব্বানী, ১০ পদাতিক ডিভিশন ২য় শ্রেষ্ঠ প্রতিযোগী হওয়ার গৌরব অর্জন করেন। সমাপনী অনুষ্ঠানে সম্মানীত সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, এসবিপি (বার), ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শ্রেষ্ঠ দলসমূহের মহড়া প্রদর্শন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এছাড়াও, উক্ত সমাপনী অনুষ্ঠানে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং কক্সবাজার এরিয়ার সকল অফিসার, জেসিও এবং অন্যান্য পদবীর সৈনিকবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off