1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
টেকনাফে যুব নেতৃত্বে নেক্সাস অ্যাডভোকেসি সংলাপ: স্থানীয় সমস্যা সমাধানে সেবা প্রদানকারীদের কার্যকর উদ্যোগের আহ্বান টেকনাফে ৬৮ যুবকের টিভেট প্রশিক্ষণে যুক্ত হওয়ার সুযোগ নাফ নদীতে বিজিবি দুঃসাহসিক অভিযান, ১লক্ষ ৯০হাজার ইয়াবা’সহ আটক-৩ : নৌকা জব্দ  আকাশ, সড়ক ও নৌপথ পেরিয়ে সেন্ট মার্টিনে পৌঁছাল প্রবাসীর তারেকের মরদেহ একরাম হত্যা : মিফতাহ ও বদিকে কারাগারে পাঠানোর নির্দেশ স্বজন হারানোর আর্তনাত ও নিজ দেশে ফেরার আকুতিতে ক্যাম্পে রোহিঙ্গাদের সমাবেশ টেকনাফে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ রাতে মা সকালে পিতাকে হারিয়ে বাকরুদ্ধ টেকনাফের পুলিশ সদস্য কামাল : গ্রামজুড়ে শোকের ছাড়া  মাদক দেশ ও জাতির শত্রু তাই মাদক কে না বলুন – টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী  মিয়ানমারে পাচার কালে ৫৩ বস্তা সারসহ ইঞ্জিনচালিত নৌকা জব্দ করেছে বিজিবি 

গ্রামে কাজ করা এনজিওদের উপজেলা প্রশাসন কে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২
  • ৫২১ বার পড়া হয়েছে

নাছির উদ্দীন রাজ, টেকনাফ।

টেকনাফ উপজেলার বিভিন্ন গ্রামে কাজ করা এনজিও সংস্থা গুলো কে তাদের কৃত- কর্মের বিষয়ে টেকনাফ উপজেলা প্রশাসন বা পরিষদ কে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে বলে জানিয়েছে টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল আলম ও নবাগত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ কামরুজ্জামান।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সকালে টেকনাফ উপজেলা পরিষদ মিলনায়তনে এনজিও সংস্থা সুশীল কর্তৃক উপজেলা পর্যায়ে ত্রৈ-মাসিক প্রকল্পের অগ্রগতি শেয়ারিং ও খাদ্য নিরাপত্তা এবং পুষ্টিমান উন্নয়ন প্রকল্প শীর্ষক অনুষ্ঠিত আলোচনা সভায় এ সব কথা বলেন।

টেকনাফ উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল আলম।

সুশীলনের উপজেলা ম্যানেজার শাহীন রেজার সঞ্চালনায় প্রকল্প সমন্বয়কারী ডঃ আনোয়ার হোসেন উপস্থিত অতিথিদের সামনে তাদের মেয়াদ কালিন বৃহৎ কর্ম কান্ডের গৃহীত উন্নয়ন প্রকল্প সমূহের উপর বিভিন্ন তথ্য উপাত্ত বিষয়ে উপস্থাপন করেন।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ,
হোয়াইকং ইউপি চেয়ারম্যান নুর আহমদ আনোয়ারী, উপজেলা কৃষি কর্মকর্তা জাকের হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা শওকত হোসেন, সমাজ সেবা কর্মকর্তা খোরশেদ আলম, টেকনাফ সদর ইউপি সদস্য জহীর আহমদ, প্রাণি সম্পদ কর্মকর্তা মুহিব উল্লাহ, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন রাজ, ইএফএসএন সদস্য খুরশিদা বেগম ও সংরক্ষিত মহিলা সদস্য গণ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off