1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপির রাজনীতি করতে গিয়ে সরকারি চাকরি বঞ্চিত নুরুল আমিন আশিক, এবার যুবদলের নেতৃত্বে আসতে চান উখিয়ায় শ্মশানের জমি নিয়ে ৪০ বছরের বিরোধ: একটি  প্রভাবশালী চক্র অসহায় মুসলিম পরিবারকে হয়রানির অভিযোগ টেকনাফের কাস্টমস কর্মকর্তা নাম ভাঙিয়ে চাঁদা দাবি’র সংবাদটি মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও বানোয়াট- জসিম উদ্দিনের তীব্র প্রতিবাদ  সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা, সুখবর আসছে-এমপি শাহজাহান চৌধুরী সত্য প্রতিবাদ করতে গিয়ে সংবাদে অপপ্রচার ও হয়রানি, প্রতিবাদ জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা রাশেদুল ইসলাম সেন্টমার্টিন রোগী এলে ফোন করে খুঁজতে হয় নার্সকে, হাসপাতালের নার্স কোয়ার্টারে যুবকের যাতায়াত নিয়ে চাঞ্চল্য তথ্য মানহীন ওষুধ লিখে রোগীকে জিম্মি! টেকনাফে ভয়ঙ্কর স্বাস্থ্য প্রতারণার ফাঁদ: প্রেসক্রিপশন বাণিজ্যের নেপথ্যে ফারিয়া’র মিরাস টেকনাফ পৌর শহরের ফুটপাত দখলমুক্ত করতে ইউএনও’র অভিযান টেকনাফের রঙ্গিখালীতে শহীদের কবর মুছে দেওয়ার অভিযোগে পরিবারের সংবাদ সম্মেলন সেন্ট মার্টিনে ৭০০ টাকায় খৎনা, দুই দিন পর ৫০ শিশুর রক্তক্ষরণ : ইউএনওর গাফিলতির অভিযোগ

হোয়াইক্যং হায়দার আলী সরদার মডেল কে জি স্কুলে বিজয় দিবস পালিত

  • আপডেট সময় : শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২
  • ৫২৭ বার পড়া হয়েছে

নাছির উদ্দীন রাজ, টেকনাফ।

টেকনাফের হোয়াইক্যং ইউপির দৈংগাকাটা হায়দার আলী সরদার মডেল কে জি স্কুলে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস পালিত হয়েছে। শুক্রবার (১৬ ডিসেম্বর) প্রতিষ্ঠানটির নিজ ক্যাম্পাসে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় উক্ত দিবস টি পালন করা হয়। সকালে স্বাধীনতা যুদ্ধে আত্মত্যাগকারী বীর শহীদের স্মরণে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে স্কুলের ছাত্র-ছাত্রীদের মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে খেলাধুলা ও বিনোদন অনুষ্ঠান শেষ হয়।পরে বিজয় দিবস উপলক্ষে এক বিশাল আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

হায়দার আলী সরদার মডেল কে জি স্কুলের পরিচালক শহিদুল ইসলাম শহিদের সঞ্চালনায় ও স্কুল পরিচালনা কমিটির সভাপতি আবুল হাশেম মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৈংগাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমল বড়ুয়া।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলম, সাধারণ সম্পাদক আব্দু রশিদ, বিশিষ্ট সমাজ সেবক মীর কাশেম সহ অন্যান্য ব্যক্তিবর্গ ও স্কুল পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ। অনুষ্ঠানে বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার তুলে দেয়া হয়।

সভাপতি ও ৪নং ওয়ার্ডের মেম্বার আবুল হাশেম বলেন, শিক্ষা জাতির মেরুদন্ড, বিজয় দিবসের শিক্ষাকে কাজে লাগিয়ে শহীদের আত্মত্যাগের মর্যাদা সমুন্নত রেখে ভবিষ্যতে দক্ষ জাতি গঠন করতে শিক্ষার বিকল্প নাই। তাই আমি এলাকার সর্বস্তরের অভিভাবকদের অনুরোধ করবো, আপনেরা আপনাদের ছেলেমেয়েদের জ্ঞান শিক্ষার জন্য অত্র কেজি স্কুলে পাঠান ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off