1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
টেকনাফে যুব নেতৃত্বে নেক্সাস অ্যাডভোকেসি সংলাপ: স্থানীয় সমস্যা সমাধানে সেবা প্রদানকারীদের কার্যকর উদ্যোগের আহ্বান টেকনাফে ৬৮ যুবকের টিভেট প্রশিক্ষণে যুক্ত হওয়ার সুযোগ নাফ নদীতে বিজিবি দুঃসাহসিক অভিযান, ১লক্ষ ৯০হাজার ইয়াবা’সহ আটক-৩ : নৌকা জব্দ  আকাশ, সড়ক ও নৌপথ পেরিয়ে সেন্ট মার্টিনে পৌঁছাল প্রবাসীর তারেকের মরদেহ একরাম হত্যা : মিফতাহ ও বদিকে কারাগারে পাঠানোর নির্দেশ স্বজন হারানোর আর্তনাত ও নিজ দেশে ফেরার আকুতিতে ক্যাম্পে রোহিঙ্গাদের সমাবেশ টেকনাফে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ রাতে মা সকালে পিতাকে হারিয়ে বাকরুদ্ধ টেকনাফের পুলিশ সদস্য কামাল : গ্রামজুড়ে শোকের ছাড়া  মাদক দেশ ও জাতির শত্রু তাই মাদক কে না বলুন – টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী  মিয়ানমারে পাচার কালে ৫৩ বস্তা সারসহ ইঞ্জিনচালিত নৌকা জব্দ করেছে বিজিবি 

অবৈধ ধন-সম্পদ যতই থাকুক দিন শেষে নিজেকে অপরাধী মনে হয় – ইউএনও,টেকনাফ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩
  • ৩০৩ বার পড়া হয়েছে

নাছির উদ্দীন রাজ, টেকনাফ

টেকনাফের হ্নীলা ইউনিয়নে প্রাণিসম্পদ পালনকারী আই, জি, এ ও ক্ষুদ্র ব্যবসা সুবিধাভোগীদের এবং প্রশিক্ষণ পরবর্তী অর্থ প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) দুপুরে হ্নীলা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে এনজিও সংস্থা মুক্তি কক্সবাজারের আয়োজনে , অক্সফাম ইন বাংলাদেশের সহযোগিতায়, ডি এফ এটি এইচ টি -৩ এর অর্থায়নে উক্ত অনুষ্ঠান সম্পন্ন হয়।

হ্নীলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবুল হোসেনের সভাপতিত্বে এনজিও মুক্তি কক্সবাজার প্রকল্প সমন্বয়কারী মুহাম্মদ ফাইসাল বারি এর সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামান।

বিশেষ অতিথির বক্তব্য রাখছেন, মুক্তি কক্সবাজারের উপ প্রধান নির্বাহী সৈয়দ লুৎফর কবির চৌধুরী, উপজেলা প্রানি সম্পদ কর্মকর্তা মহিব্বুল্লাহ, সমাজ সেবা কর্মকর্তা খোরশেদ আলম, অক্সফামের সিনিয়র কর্মকর্তা ইকবাল ফারুক , ১নং ওয়ার্ডের মেম্বার বশির আহাম্মদ, ১,২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য সহ আরো অনেকেই।

প্রধান অতিথির বক্তব্যে কামরুজ্জামান বলেন, আপনাদের কে প্রশিক্ষিত করে এনজিও সংস্থা বা সরকার যেসব অর্থ সহায়তা দিচ্ছে সেগুলোকে যথাযথ কাজে লাগাতে হবে। আপনাদের স্বাবলম্বী হওয়ার জন্য এই অর্থ দেওয়া হয়েছে। অর্থগুলো কোনভাবে এককালীন আত্মসাৎ করা যাবে না। ব্যবসা-বাণিজ্য করে লভ্যাংশ হলে মূলধন রেখেই ওই লভ্যাংশ গুলো আপনেরা ভোগ করতে পারবেন।

তিনি আরো বলেন, আপনাদের সন্তানদের পড়ালেখা করাতে স্কুলে পাঠাতে হবে। আপনার ছেলে যদি ভালো লেখাপড়া করে তাহার পড়ালেখার খরচের দায়িত্ব আমরা নেব। মনে রাখবেন আপনাদের ছেলেরাই পড়ালেখা শেষ করে সরকারের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তা হবে এটা আমি আশা করি । আপনাদের ছেলে সন্তান কে অল্প বয়সে বৈধ-অবৈধ কোন কাজে দিবেন না। মাদক ব্যবসা থেকে নিজে ও তাদের দূরে রাখবেন। মনে রাখবেন আপনার যতই ধন-সম্পদ বা টাকা পয়সা থাকুক না কেন দিন শেষে সে অবৈধ টাকায় উপার্জিত ধন সম্পদ সামাজিকভাবে নিজেকে অপরাধী মনে হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off