1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপির রাজনীতি করতে গিয়ে সরকারি চাকরি বঞ্চিত নুরুল আমিন আশিক, এবার যুবদলের নেতৃত্বে আসতে চান উখিয়ায় শ্মশানের জমি নিয়ে ৪০ বছরের বিরোধ: একটি  প্রভাবশালী চক্র অসহায় মুসলিম পরিবারকে হয়রানির অভিযোগ টেকনাফের কাস্টমস কর্মকর্তা নাম ভাঙিয়ে চাঁদা দাবি’র সংবাদটি মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও বানোয়াট- জসিম উদ্দিনের তীব্র প্রতিবাদ  সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা, সুখবর আসছে-এমপি শাহজাহান চৌধুরী সত্য প্রতিবাদ করতে গিয়ে সংবাদে অপপ্রচার ও হয়রানি, প্রতিবাদ জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা রাশেদুল ইসলাম সেন্টমার্টিন রোগী এলে ফোন করে খুঁজতে হয় নার্সকে, হাসপাতালের নার্স কোয়ার্টারে যুবকের যাতায়াত নিয়ে চাঞ্চল্য তথ্য মানহীন ওষুধ লিখে রোগীকে জিম্মি! টেকনাফে ভয়ঙ্কর স্বাস্থ্য প্রতারণার ফাঁদ: প্রেসক্রিপশন বাণিজ্যের নেপথ্যে ফারিয়া’র মিরাস টেকনাফ পৌর শহরের ফুটপাত দখলমুক্ত করতে ইউএনও’র অভিযান টেকনাফের রঙ্গিখালীতে শহীদের কবর মুছে দেওয়ার অভিযোগে পরিবারের সংবাদ সম্মেলন সেন্ট মার্টিনে ৭০০ টাকায় খৎনা, দুই দিন পর ৫০ শিশুর রক্তক্ষরণ : ইউএনওর গাফিলতির অভিযোগ

সেন্টমার্টিন দ্বীপ বাসীর জন্য স্বস্তির খবর শুক্রবার টেকনাফ থেকে যাচ্ছে পর্যটক বাহি জাহাজ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০২৩
  • ৫৫০ বার পড়া হয়েছে

নাছির উদ্দীন রাজ, টেকনাফ।

দীর্ঘ দিন বন্ধ থাকার পর অবশেষে টেকনাফ – সেন্টমার্টিন নৌ রুটে জাহাজ চলাচল শুরু হচ্ছে আগামীকাল কাল শুক্রবার থেকে। বৃহস্পতিবার ( ১২ জানুয়ারি) সন্ধ্যায় কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে সংশ্লিষ্ট সকল দপ্তরের কর্মকর্তাদের উপস্থিতিতে উক্ত সিন্ধান্ত হয় বলে জানিয়েছে। তাই ওই রুটে পর্যটক বাহি জাহাজ চলাচলে আর কোন বাঁধা নেই।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামান জানান, আগামীকাল সেন্টমার্টিনের উদ্দেশ্যে দুই টি জাহাজ ছেড়ে যাবে। পরে পর্যায়ক্রমে বাকী গুলো চলাচল করবে। তবে আমি আশা করি জাহাজ চলাচল শুরু হওয়াতে দ্বীপের পর্যটন ব্যবসার সাথে যাদের জীবন জীবিকা জড়িত তাদের জন্য যেমন স্বস্তির খবর তেমনি পর্যটকেরাও তাদের বিনোদনে সুযোগ লাভ করল।

বিআইডব্লিটিএ -এর চট্টগ্রাম বিভাগের উপ পরিচালক নয়ন শীল জানান, আজকে সন্ধ্যায় ডিসি স্যারের নেতৃত্ব তাহার কার্যালয়ে একটি মিটিং হয়েছে, সেখানে টেকনাফ- সেন্টমার্টিন নৌ রুটে জাহাজ চলাচলের জন্য মতামত চাওয়া হয়েছিল কিন্তুু পরিস্থিতি শান্ত থাকার কারণে সকলে হ্যাঁ বলেছেন। সে জন্য কাল থেকে চালু হচ্ছে।

সেন্টমার্টিনের স্থানীয় বাসীন্দা আজিজ জানান, দীর্ঘ দিন পরে হলেও টেকনাফ – সেন্টমার্টিন নৌ রুটে জাহাজ চলাচলের অনুমতি দেওয়ায় আমাদের দ্বীপ বাসীর জন্য ঈদের চাঁদ উঠেছে মনে হচ্ছে। টেকনাফ থেকে পর্যটক বাহি জাহাজ আসলে ব্যবসা বানিজ্যে দ্বীপ বাসী অন্তত ৫০% ক্ষতি থেকে রক্ষা পাবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off