1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপির রাজনীতি করতে গিয়ে সরকারি চাকরি বঞ্চিত নুরুল আমিন আশিক, এবার যুবদলের নেতৃত্বে আসতে চান উখিয়ায় শ্মশানের জমি নিয়ে ৪০ বছরের বিরোধ: একটি  প্রভাবশালী চক্র অসহায় মুসলিম পরিবারকে হয়রানির অভিযোগ টেকনাফের কাস্টমস কর্মকর্তা নাম ভাঙিয়ে চাঁদা দাবি’র সংবাদটি মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও বানোয়াট- জসিম উদ্দিনের তীব্র প্রতিবাদ  সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা, সুখবর আসছে-এমপি শাহজাহান চৌধুরী সত্য প্রতিবাদ করতে গিয়ে সংবাদে অপপ্রচার ও হয়রানি, প্রতিবাদ জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা রাশেদুল ইসলাম সেন্টমার্টিন রোগী এলে ফোন করে খুঁজতে হয় নার্সকে, হাসপাতালের নার্স কোয়ার্টারে যুবকের যাতায়াত নিয়ে চাঞ্চল্য তথ্য মানহীন ওষুধ লিখে রোগীকে জিম্মি! টেকনাফে ভয়ঙ্কর স্বাস্থ্য প্রতারণার ফাঁদ: প্রেসক্রিপশন বাণিজ্যের নেপথ্যে ফারিয়া’র মিরাস টেকনাফ পৌর শহরের ফুটপাত দখলমুক্ত করতে ইউএনও’র অভিযান টেকনাফের রঙ্গিখালীতে শহীদের কবর মুছে দেওয়ার অভিযোগে পরিবারের সংবাদ সম্মেলন সেন্ট মার্টিনে ৭০০ টাকায় খৎনা, দুই দিন পর ৫০ শিশুর রক্তক্ষরণ : ইউএনওর গাফিলতির অভিযোগ

সন্তানকে উচ্চ শিক্ষা নয় মানবিক ধর্মীয় শিক্ষা দিন।

  • আপডেট সময় : শুক্রবার, ২০ জানুয়ারী, ২০২৩
  • ৫০৬ বার পড়া হয়েছে

দৈনিক যুগান্তর পত্রিকার ভ্রাম্যমাণ প্রতিনিধি আবুল কাশেমের ফেইসবুক টাইমলাইন থেকে

সন্তানকে উচ্চ শিক্ষা নয়।মানবিক শিক্ষা দিন।বয়োবৃদ্ধ লোকটির নাম অনিবার্য কারণ বশত প্রকাশ করলাম না।ঠিকানা কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায়।একমাত্র ছেলে উচ্চ শিক্ষা শেষ ও করেছে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে।বর্তমানে কর্মজীবনে আছে।আবার সরকারী কর্মচারী ও বটে। স্ত্রী ও সন্তানকে নিয়ে কাটছে বিলাসী জীবন।অথচ যে মা বাবা হাজারো স্বপ্ন লালন করে পৃথিবীর আলো দেখলো। যার কারণে সমাজ ও কর্মজীবনে সফল ও প্রতিষ্ঠিত। আজ সেই হতভাগা বাবা চিকিৎসার খরচ যোগাতে ভিক্ষা করছে কক্সবাজার ফুটপাতে ।

সেই রকম কুলঙ্গার সন্তান যেন আল্লাহ পাক কোন মা বাবার কপালে না জুটে।যে সন্তানের জন্মে মা বাবা সেদিন খুশিতে আত্মহারা হয়েছিলো।যে সন্তানকে সমাজে মানুষ হিসাবে প্রতিষ্ঠিত করতে নিজের শেষ সহায় সম্বল সম্পত্তি বিক্রি করে উচ্চ শিক্ষায় শিক্ষিত করলো।সেই সন্তানের জীবন কাটছে আজ বিলাসী জীবনে। ভাগ্যের কি নিয়তি সন্তান মানুষ হয়েছে ঠিকই।তবে মানবিক মানুষ হয়নি।যে সন্তানের সু সময়ে মা বাবার সুখের দিন ফিরে আসবে কাটবে সুখের দিন।কিন্তু সন্তানের সেবা তো দুরেই থাক।আজ সেই বাবার সময় কাটছে চিকিৎসার খরচ যোগাতে ভিক্ষা করে।চাচা আসলেই ভিক্ষুক নয়। কাকতালীয় লজ্জা মাখা মলিন চেহারায় কিছুই একটা বলার চেষ্টা করছিলেন আবার ইতস্ততবোধ ও করেছিলেন।আমি একটু এগিয়ে গেলাম। জিজ্ঞেস করলাম চাচা কিছু বলবেন।সে হতচকিত হয়ে বললেন বাবা আমি ভিক্ষুক নয়।আমার চিকিৎসার জন্য তিনশো বিশ টাকা দরকার। এলাকার ডাক্তার টাকা ছাড়া বাকীতে চিকিৎসা করেছে।আমার এখন সেই টাকা দিতে হবে কিন্তু টাকা নাই।তাই এলাকা থেকে একটু দুরে এসে হাত পাতছি।তারপর জিজ্ঞেস করলাম সন্তান নাই বলতে অশ্রুসিক্ত নয়নে বলে ফেললো বিস্তারিত ঘটনা কান্না থামাতে ও অনেক কষ্ট হলো। সেই অসহায় বাবার ঘটনা শুনে সেই কুলাঙ্গার সন্তানের প্রতি খুবই ঘৃনা লাগলো।তারপর চাচার হাতে চিকিৎসার বাকী টাকা ও আরো কিছু টাকা হাতে বুঝিয়ে দিয়ে দিলাম।
মা বাবা যে সন্তানের জন্য কত বড় নিয়ামত যারা হারিয়েছে তারাই একমাত্র জানে।তাই সবাইকে বলবো।যাদের মা বাবা বেঁচে আছে তাদের সেবা ও যত্ন নিন।পরকালের নিজের টিকেট নিশ্চিত করুন।

তাই বলবো সন্তানদের উচ্চ শিক্ষা নয়। মানবিক ধর্মীয় শিক্ষা দিন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off