1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
টেকনাফের রঙ্গিখালীতে শহীদের কবর মুছে দেওয়ার অভিযোগে পরিবারের সংবাদ সম্মেলন সেন্ট মার্টিনে ৭০০ টাকায় খৎনা, দুই দিন পর ৫০ শিশুর রক্তক্ষরণ : ইউএনওর গাফিলতির অভিযোগ তরুণদের মাঠে রাখতে পারলে মাদক-অপরাধ থেকে দূরে রাখা যাবে: হ্নীলায় জেএসিএফ ট্রফির উদ্বোধনে বক্তারা  কক্সবাজারে আনন্দযাত্রা হলো বিষাদে, ওড়না পেঁচিয়ে টমটমে প্রাণ গেল পর্যটক সীমার টেকনাফের পরিচয়ে চট্টগ্রামে অবস্থান, হুন্ডির আড়ালে ইয়াবা কারবারের অভিযোগ রোহিঙ্গা মোঃ নূরের বিরুদ্ধে টেকনাফে বিজিবি-এসআরবির পৃথক অভিযানে ৫ লাখ ৯০ হাজার ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার টেকনাফে চাকরির প্রলোভনে যুবক অপহরণ, মুক্তিপণ দাবি- থানায় অভিযোগ টেকনাফ জালিয়াপাড়া ও নাইট্যং পাড়ায় ২৫ জনের ভয়ঙ্কর সিন্ডিকেট : যাচ্ছে খাদ্য, আসছে ইয়াবা! ক্যাম্প ২৫ এর এফআইভিডিবির আয়োজনে আন্তর্জাতিক শান্তি দিবস উদযাপন রোহিঙ্গা কামাল, জুবায়ের ও সাইফ আলীর নিয়ন্ত্রণে টেকনাফে ইয়াবা-মানব পাচার সাম্রাজ্য, নেপথ্যে আরসা ও আরকান আর্মি!

অ ভাই সাংবাদিকরে জানাইলে বলে আয়ার ভাইয়রে মারি ফেলাইব!২যুবক অপহরণ

  • আপডেট সময় : মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৬৪২ বার পড়া হয়েছে

নাছির উদ্দীন রাজ, টেকনাফ 

কক্সবাজার টেকনাফের হোয়াইক্যং ইউপির পশ্চিম সাঘটিয়া পাড়ার পাহাড় হতে দুই যুবক কে অপহরণ করেছেন পাহাড়ি সন্ত্রাসীরা। তবে তাদের মুক্তিপণ ছাড়া মুক্তি মিলবেনা বলে জানাগেছে। অপহরণ কারিদের হাতে যথা সময়ে টাকা পৌঁছে না দিলে তাদের জীবিত আর পাবেনা বলে তাদের স্বজনদের কাছে হুমকি দেওয়া হয়েছে বলে জানাগেছে।
মঙ্গলবার (৭ ফেরুয়ারি) সন্ধায় এ তথ্য নিশ্চিত করেন অপহরণ কৃতের বড় ভাই মৃত কালু মিয়ার ছেলে নুরুল কবির।

অপহরণ কৃতরা হলেন, পশ্চিম সাতঘড়িয়া পাড়ার মৃত কালু মিয়ার ছেলে নুরুল আমিন (২০) ও হ্নীলা এলাকার জিন্নার ছেলে প্রকাশ কালো। ( তবে অপহরণ কৃত কালোর নাম ও পিতার নাম সম্ভাব্য বলে জানিয়েছে তথ্য দাতা নুরুল কবির)

নুরুল কবির জানান, বুধবার বিকালে সাতঘড়িয়া পাড়ার পাহাড়ে কৃষি ক্ষেতের ঘিরা বা বাউন্ডারি
দেওয়ার জন্য কাঠ কাটতে গেলে অপহরণ কারিরা তাদের অপহরণ করেন। পরের দিন তাদের পরিবারে মোবাইল করে তাদের মুক্তির জন্য মোটা অংকের টাকা মুক্তিপণ দাবি করেন।

তিনি আরো জানান, কোন সাংবাদিক দিয়ে নিউজ করালে বা থানায় অভিযোগ করলে অপহরণ কৃতদের লাশ বাড়িতে পাঠানো হবে বলেও হুমকি প্রদান করেন।

স্থানীয় ৭নং ওয়ার্ডের গ্রাম পুলিশ নুর কবির জানান, দুই জন অপহরণ হয়েছে। একজনের নুরুল আমিন, অপর জনের নাম জানিনা।

এ বিষয়ে টেকনাফ মডেল থানার পুলিশ পরিদর্শক নাছির উদ্দীন মজুমদার (তদন্ত) জানান, আমাদের কাছে কেউ আসেনি, তবে দুই জন না আমরা একজনের কথা শুনেছি। সে তো মাদক ব্যবসায়ী সম্ভবত তাদের দুই পক্ষের মধ্য মাদকের লেনদেন নিয়ে একজন কে পাওয়া যাচ্ছে না বলে শুনেছি । কেউ আমাদের জানালে আমরা ব্যবস্তা নেব।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off