1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
টেকনাফে যুব নেতৃত্বে নেক্সাস অ্যাডভোকেসি সংলাপ: স্থানীয় সমস্যা সমাধানে সেবা প্রদানকারীদের কার্যকর উদ্যোগের আহ্বান টেকনাফে ৬৮ যুবকের টিভেট প্রশিক্ষণে যুক্ত হওয়ার সুযোগ নাফ নদীতে বিজিবি দুঃসাহসিক অভিযান, ১লক্ষ ৯০হাজার ইয়াবা’সহ আটক-৩ : নৌকা জব্দ  আকাশ, সড়ক ও নৌপথ পেরিয়ে সেন্ট মার্টিনে পৌঁছাল প্রবাসীর তারেকের মরদেহ একরাম হত্যা : মিফতাহ ও বদিকে কারাগারে পাঠানোর নির্দেশ স্বজন হারানোর আর্তনাত ও নিজ দেশে ফেরার আকুতিতে ক্যাম্পে রোহিঙ্গাদের সমাবেশ টেকনাফে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ রাতে মা সকালে পিতাকে হারিয়ে বাকরুদ্ধ টেকনাফের পুলিশ সদস্য কামাল : গ্রামজুড়ে শোকের ছাড়া  মাদক দেশ ও জাতির শত্রু তাই মাদক কে না বলুন – টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী  মিয়ানমারে পাচার কালে ৫৩ বস্তা সারসহ ইঞ্জিনচালিত নৌকা জব্দ করেছে বিজিবি 

টেকনাফের হ্নীলাতে আওয়ামী লীগ -বিএনপির পাল্টাপাল্টি সমাবেশের ডাক

  • আপডেট সময় : শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৬৮১ বার পড়া হয়েছে

নাছির উদ্দীন রাজ, টেকনাফ

কক্সবাজারের টেকনাফে দেশের দুই প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি পাল্টাপাল্টি সমাবেশের ডাক দিয়েছে। ইতি মধ্যে সমাবেশ কে সফল করতে স্ব স্ব অবস্থান থেকে সকল প্রস্তুুতি সম্পন্ন করেছেন বলে দুই দলের সিনিয়র নেতারা নিশ্চিত করেছেন। আওয়ামী লীগ শান্তি সমাবেশ করবে আর বিএনপি ইউনিয় পদযাত্রা কর্মসূচি পালন করবে বলে জানা গেছে।

আজ (১১ফেব্রুয়ারি) শনিবার বিকালে হ্নীলা স্টেশনে চত্বরে ওই সমাবেশ পালন করবেন দুই দল। তবে সমাবেশ কে ঘিরে উত্তেজনার আশঙ্কায় চিন্তিত সাধারণ জনগণ থেকে শুরু করে ব্যবসায়ী, গাড়ি চালসহ ফুটপাতের খুচরা বিক্রেতারা। যদি দুই দলের নেতা কর্মীদের মাধ্যে সংঘর্ষ বাজে তাহলে সাধারণ মানুষের জানমালের ক্ষয় ক্ষতি হতে পারে বলে ধারনা অনেকের। যেহেতু দীর্ঘ ১০ বছর পরে ইউনিয়ন পর্যায়ে বিএনপি – আওয়ামী লীগ পাল্টাপাল্টি সমাবেশ দেখতে যাচ্ছে সাধারণ মানুষ। তবে সুষ্ঠ রাজনীতির চিন্তা ধারার মানুষেরা বলছেন, রাজনীতি করা অধিকার সকলের আছে। দুই দল যেন সহাবস্থান বজায় রেখে শান্তি পূর্ণ ভাবে সমাবেশ শেষ করেন সে কামনা করেছেন।

এ বিষয়ে হ্নীলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী জানান, হ্নীলা ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে আগামীকাল বিকালে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হবে। যেখানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল বশর ও সাধারণ সম্পাদক মাহাবুব মুর্শেদ উপস্থিত থাকবেন। দুই দলের পাল্টাপাল্টি সমাবেশ ঘিরে কোনো বড় ধরনের আশঙ্কায় দেখছিনা। তবে তারা (বিএনপি) যেন কোন সহিংসতা ঘটাতে না পারে সে বিষয়ে আমাদের নজর থাকবে।

টেকনাফ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোছাইন জানান, সারা দেশের মত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরাও টেকনাফের সব ইউনিয়নে এক সাথে পদযাত্রা কর্মসূচি পালন করব। যাহাতে কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী উপস্থিত থাকবেন। তবে হ্নীলা ইউনিয়ন আওয়ামী লীগের শান্তি সমাবেসের ডাক মানে মনে করি আওয়ামী লীগ ইচ্ছা গত আমাদের সাথে সংঘাতে জড়ানোর পায়তারা বলে করছে। তা না হলে অতীতে যেমন আমাদের কেন্দ্রীয় বিএনপি সমাবেশের ডাক দিয়ে ছিল তা দেকে আওয়ামী লীগ ও সমাবেশের ডাক দেন। পরে বিএনপি যখন তুরস্কের ভূমিকম্পের জন্য তা বাতিল করল, আওয়ামী লীগও বাতিল করেন। সুতেরাং তারা ইচ্ছা গত ভাবে সংঘাতে জড়িত হতে চাইলেও আমরা জড়াবনা, আমাদের সমাবেশ হবে শান্তিপূর্ণ।

টেকনাফ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাসির উদ্দীন মজুমদার জানান, রাজনৈতিক কর্মসূচির একটার বিষয়ে আমাদের জানা আছে, আরেকটার বিষয়ে খুজে নিয়ে বলতে হবে । তবে যদি সংঘাতের আশঙ্কায় থাকে তাহলে আমরা প্রয়োজনিয় ব্যবস্থা নেব।

সারাদেশে দ্রব্য মূল্যের উর্ধ্বগতি, বিএনপির নেতা কর্মীদের মিথ্যা মামলা, দলিয় প্রধান খালেদা জিয়ার মুক্তি সহ দশ দফা দাবিতে বিএনপি ইউনিয়ন পদযাত্রা কর্মসূচি পালন করবে আগামীকাল।

আর অপর দিকে বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগ জঙ্গিবাদ দমন, দেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে ও স্মাট বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শান্তি সমাবেশের ডাক দেন হ্নীলা ইউনিয়ন আওয়ামী লীগ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off