1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
টেকনাফে ২০ লাখ টাকা চাঁ’দা দাবি, না পেয়ে ঠিকাদারকে হ’ত্যাচেষ্টা: যুবলীগ নেতা খোকনসহ ৬ জনের বিরুদ্ধে মামলা স্বামীর ঘর থেকে স্বর্ণ ও নগদ টাকা নিয়ে টেকনাফে নববধূ আসমা! থানায় অভিযোগ  টেকনাফে ৩ কোটি টাকার অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস বিএনপির রাজনীতি করতে গিয়ে সরকারি চাকরি বঞ্চিত নুরুল আমিন আশিক, এবার যুবদলের নেতৃত্বে আসতে চান উখিয়ায় শ্মশানের জমি নিয়ে ৪০ বছরের বিরোধ: একটি  প্রভাবশালী চক্র অসহায় মুসলিম পরিবারকে হয়রানির অভিযোগ টেকনাফের কাস্টমস কর্মকর্তা নাম ভাঙিয়ে চাঁদা দাবি’র সংবাদটি মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও বানোয়াট- জসিম উদ্দিনের তীব্র প্রতিবাদ  সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা, সুখবর আসছে-এমপি শাহজাহান চৌধুরী সত্য প্রতিবাদ করতে গিয়ে সংবাদে অপপ্রচার ও হয়রানি, প্রতিবাদ জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা রাশেদুল ইসলাম সেন্টমার্টিন রোগী এলে ফোন করে খুঁজতে হয় নার্সকে, হাসপাতালের নার্স কোয়ার্টারে যুবকের যাতায়াত নিয়ে চাঞ্চল্য তথ্য মানহীন ওষুধ লিখে রোগীকে জিম্মি! টেকনাফে ভয়ঙ্কর স্বাস্থ্য প্রতারণার ফাঁদ: প্রেসক্রিপশন বাণিজ্যের নেপথ্যে ফারিয়া’র মিরাস

টেকনাফে নানা আয়োজনে প্রাণিসম্পদ প্রদর্শনী সম্পন্ন

  • আপডেট সময় : বুধবার, ১ মার্চ, ২০২৩
  • ৮৪৭ বার পড়া হয়েছে

সাইফুদ্দীন মোহাম্মদ মামুন, আরাফাত সানি, টেকনাফ।

 

কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফে বর্ণাঢ্য আয়োজনে প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এলডিডিপির সহযোগিতায় প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। আজ বেলা ১১টায় টেকনাফ উপজেলা পরিষদের মাঠে এটি অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামানের সভাপতিত্বে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও ভেটেরিনারি সার্জন মুহিব্বুল্লাহর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাংসদ সদস্য শাহীন আক্তার চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সাবেক সাংসদ ও পৌর আওয়ামীলীগের সভাপতি আবদুর রহমান বদি, উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আলম, নারী ভাইস চেয়ারম্যান তাহেরা আক্তার মিলি, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা চিকিৎসক মোহাম্মদ শাহাবুদ্দীন, কৃষি কর্মকর্তা মোঃ জাকিরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মোঃ আরিফ হোসেন, টেকনাফ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো: দেলোয়ার হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সুবীর কুমার দত্ত, একাডেমিক সুপারভাইজার নুরুল আবসার প্রমূখ। এ সময় অতিথিরা প্রদর্শনীর জন্য নিয়ে আসা বিভিন্ন ধরনের প্রাণির স্টল ঘুরে ঘুরে দেখেন এবং শুরু আগে অতিথিদের অংশগ্রহণের মাধ্যমে একটি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও ভেটেরিনারি সার্জন মুহিব্বুল্লাহ বলেন, প্রদর্শনীতে প্রাণিসম্পদ (গরু-ছাগল-হাস-মুরগি), প্রাণিসম্পদ প্রযুক্তি, ফার্মাসিউটিক্যালস ও এনজিওসহ ৪৮টি স্টল বসেছিল। তার মধ্যে প্রতি বিভাগের ১ম, ২য় ৩য়সহ ৯জন বিজয়ীকে পুরুস্কার বিতরণের পাশাপাশি আরও কয়েকটি স্টলকে বিশেষ পুরুস্কার প্রদান করা হয়।

সাংসদ শাহীন আক্তার চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নের্তৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। স্মার্ট বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রীর নের্তৃত্বে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার পাশাপাশি আমিষ খাদ্যে বাংলাদেশ বর্তমানে স্বয়ংসম্পূর্ণ। ভারত ও মিয়ানমার থেকে গবাদি পশু আনা বন্ধ করা হয়েছে। বর্তমানে বাংলাদেশ থেকে বিভিন্ন দেশের আমিষের চাহিদা মেটানোর জন্য বিদেশে সরবরাহও করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off