1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএনপির রাজনীতি করতে গিয়ে সরকারি চাকরি বঞ্চিত নুরুল আমিন আশিক, এবার যুবদলের নেতৃত্বে আসতে চান উখিয়ায় শ্মশানের জমি নিয়ে ৪০ বছরের বিরোধ: একটি  প্রভাবশালী চক্র অসহায় মুসলিম পরিবারকে হয়রানির অভিযোগ টেকনাফের কাস্টমস কর্মকর্তা নাম ভাঙিয়ে চাঁদা দাবি’র সংবাদটি মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও বানোয়াট- জসিম উদ্দিনের তীব্র প্রতিবাদ  সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা, সুখবর আসছে-এমপি শাহজাহান চৌধুরী সত্য প্রতিবাদ করতে গিয়ে সংবাদে অপপ্রচার ও হয়রানি, প্রতিবাদ জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা রাশেদুল ইসলাম সেন্টমার্টিন রোগী এলে ফোন করে খুঁজতে হয় নার্সকে, হাসপাতালের নার্স কোয়ার্টারে যুবকের যাতায়াত নিয়ে চাঞ্চল্য তথ্য মানহীন ওষুধ লিখে রোগীকে জিম্মি! টেকনাফে ভয়ঙ্কর স্বাস্থ্য প্রতারণার ফাঁদ: প্রেসক্রিপশন বাণিজ্যের নেপথ্যে ফারিয়া’র মিরাস টেকনাফ পৌর শহরের ফুটপাত দখলমুক্ত করতে ইউএনও’র অভিযান টেকনাফের রঙ্গিখালীতে শহীদের কবর মুছে দেওয়ার অভিযোগে পরিবারের সংবাদ সম্মেলন সেন্ট মার্টিনে ৭০০ টাকায় খৎনা, দুই দিন পর ৫০ শিশুর রক্তক্ষরণ : ইউএনওর গাফিলতির অভিযোগ

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের মাল্টি সেক্টরাল প্রকল্পের উদ্বোধন 

  • আপডেট সময় : বুধবার, ১ মার্চ, ২০২৩
  • ৫৭৯ বার পড়া হয়েছে
রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের মাল্টি সেক্টরাল প্রকল্পের উদ্বোধন
মো. আরাফাত সানি, টেকনাফ।
কক্সবাজারের উখিয়া -টেকনাফের অবস্থিত রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের মাল্টি সেক্টরাল প্রকল্পের উদ্বোধন
করা হয়েছে। 
আজ (১লা মার্চ) ২০২৩, কক্সবাজার সদর উপজেলার অরুণোদয় স্কুলের অডিটরিয়ামে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের মাল্টি সেক্টরাল সাপোর্ট টু দ্যা এফডিএমএন ফর ইনহান্সিং রিপ্যাট্রিয়েশন এন্ড রেসিলেন্স নামক প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ নাসিম আহমেদ এবং সহকারী কমিশনার (এনজিও সেল) মোঃ নওশের ইবনে হালিম। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের উক্ত প্রকল্প বাস্তবায়নকারী সহযোগী সংস্থা বিটা, এফআইভিডিবি, হোপ ফাউন্ডেশন, জেসিএফ, মুক্তি কক্সবাজার, পিএইচডি, স্কাস, ইপসা এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের উর্ধতন কর্মকর্তাবৃন্দ।
প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের পক্ষ থেকে অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন হেড অফ ডিভিশন, কক্সবাজার এবং চট্রগ্রাম প্রোগ্রাম আশিস কুমার বকসী, প্রকল্পটি সম্পর্কে সামগ্রিক ধারণা উপস্থাপন করেন টেকনাফ উপজেলার প্রোগ্রাম ম্যানেজার মো. রমজান আলী এবং অনুষ্ঠানটি সঞ্চালন করেন এডমিনিস্ট্রেশন এ্যান্ড লজিস্টিক ম্যানেজার মোঃ বশিরুল হক।
এই প্রকল্পটি টেকনাফ ও উখিয়া উপজেলার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে শিশু সুরক্ষা, শিক্ষা, যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকার, প্রাকৃতিক দুর্যোগকালীন সময় জরুরী সেবা প্রদানের মাধ্যমে রোহিঙ্গাদের জীবনমান উন্নয়ণের পাশাপাশি রিপ্যাট্রিয়েশনের জন্য প্রস্তুত করবে।
প্রকল্প সম্পর্কে অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, এই প্রকল্পের বিভিন্ন কার্যক্রম কক্সবাজার জেলার বসবাসরত রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমার দৃঢ় বিশ্বাস।
প্রকল্পটির অর্থ সহায়তা করছে বিএমজেড, ডিফাট এএইচপি, গ্লোবাল এফেয়ারস কানাডা, জার্মান ফেডারেল ফরেন অফিস, জাপান প্লাটফর্ম। প্রকল্পটির বিশেষ বৈশিষ্ট হচ্ছে, লক্ষিত উপকারভোগীর ৫০% হবেন মেয়ে বা নারী এবং ৫% প্রতিবন্ধী।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off