1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
টেকনাফে যুব নেতৃত্বে নেক্সাস অ্যাডভোকেসি সংলাপ: স্থানীয় সমস্যা সমাধানে সেবা প্রদানকারীদের কার্যকর উদ্যোগের আহ্বান টেকনাফে ৬৮ যুবকের টিভেট প্রশিক্ষণে যুক্ত হওয়ার সুযোগ নাফ নদীতে বিজিবি দুঃসাহসিক অভিযান, ১লক্ষ ৯০হাজার ইয়াবা’সহ আটক-৩ : নৌকা জব্দ  আকাশ, সড়ক ও নৌপথ পেরিয়ে সেন্ট মার্টিনে পৌঁছাল প্রবাসীর তারেকের মরদেহ একরাম হত্যা : মিফতাহ ও বদিকে কারাগারে পাঠানোর নির্দেশ স্বজন হারানোর আর্তনাত ও নিজ দেশে ফেরার আকুতিতে ক্যাম্পে রোহিঙ্গাদের সমাবেশ টেকনাফে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ রাতে মা সকালে পিতাকে হারিয়ে বাকরুদ্ধ টেকনাফের পুলিশ সদস্য কামাল : গ্রামজুড়ে শোকের ছাড়া  মাদক দেশ ও জাতির শত্রু তাই মাদক কে না বলুন – টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী  মিয়ানমারে পাচার কালে ৫৩ বস্তা সারসহ ইঞ্জিনচালিত নৌকা জব্দ করেছে বিজিবি 

আলীখালীতে লবণ চাষী খুনের ঘটনা কে কেন্দ্র করে ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

  • আপডেট সময় : বুধবার, ৮ মার্চ, ২০২৩
  • ৪৪৬ বার পড়া হয়েছে

সংবাদ দাতা

টেকনাফের হ্নীলা ইউপির ৭নং ওয়ার্ডের উত্তর আলীখালীতে লবণ চাষী নজির আহমদ হত্যার ঘটনা কে কেন্দ্র করে বিবাদীদের বাড়ি ঘরে ভাঙচুর ও লুটপাট করছে বলে অভিযোগ তুলেছেন ভুক্তভোগীরা । হত্যাকাণ্ডের পর থেকে বিভিন্ন অভিযানের ভয়ে গ্রাম ছেড়ে চলে গেছেন অধিকাংশ নারী- পুরুষ। এর সুযোগকে কাজে লাগিয়ে তাদের বাড়ি ঘরে প্রতিদিন দুর্বৃত্তদের এমন আচরণ বলে জানিয়েছে ।

বুধবার (১মার্চ) রাতে উত্তর আলীখালীর পূর্ব পাশে ওই হত্যার ঘটনা ঘটে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক পরিবারের সদস্য জানান, রাতের আধাঁরে একটি ঘটনায় নজির আহাম্মদ নিহত হয়। কে বা কারা তাকে মেরেছে সেটা আমরা জানিনা, অথচ বাদিরা আমাদের কে তাদের সাথে পূর্বে জায়গা জমিনের বিরোধ থাকার কারণে মিথ্যা ভাবে মামলায় জড়িয়ে করে।

তিনি আরো জানান, প্রতিদিন রাত হলে আমাদের বাড়ি ঘরে তাদের দলবল নিয়ে হামলা করে কিছু দুর্বৃত্তের মাধ্যমে । আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করছি। আমাদের মনে হচ্ছে যারা আমাদের মামলা দিয়ে গ্রাম ছাড়া করেছে তারাই ওই সব কাজ করছে। বাড়িঘরের হামলা ও ভাঙচুরের দেখলে তাদের কাছে মানবতার যে লেচ মাত্র নেই সেটা মনে হচ্ছে। গত কিছু দিন ধরে ওই এলাকার আবুল হোসেন প্রকাশ ভুলু মিয়া, মোহাম্মদ মিয়া, কালা চান, আনোয়ার হোছন, ছৈয়দ আলম, মেজর আলম, আক্তার হোছাইন, আব্দুর রহিম সহ বেশ কিছু বাড়ি ভাঙচুর লুটপাট হয়েছে বলে দাবি করেন ।

স্থানীয় এক মানবাধিকার কর্মী জানান, ঘটনা প্রেক্ষিতে মামলা হয়েছে, আইনগতভাবে আইনশৃঙ্খলা বাহিনী তার ব্যবস্থা নেবে। এরইমধ্যে সাধারণ মানুষের বাড়ি ঘর ভাঙচুর মানবাধিকারের লঙ্ঘনের শামিল। আমাদের পক্ষ থেকে উভয় পক্ষকে শান্ত থাকার পরামর্শ রয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত মামলার বাদি সৈয়দ আহাম্মদের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমার ভাই হত্যার পর হতে আমরা বাড়ির নারী /পুরুষ সবাই এলাকা ছেড়ে অন্য এলাকায় চলে এসেছি কে বা কারা তাদের বাড়ি ঘরে এরকম করতে তা জানিনা, তবে এ সব কাজ আমরা করিনি।

এ বিষয়ে টেকনাফ মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) আব্দুর রাজ্জাক জানান, উক্ত বিষয়ে আমার জানা নেই, আমি আসছি বগুড়ায় সাক্ষী দিতে। আগামীকাল আসব এসে তা দেখব।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off