1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএনপির রাজনীতি করতে গিয়ে সরকারি চাকরি বঞ্চিত নুরুল আমিন আশিক, এবার যুবদলের নেতৃত্বে আসতে চান উখিয়ায় শ্মশানের জমি নিয়ে ৪০ বছরের বিরোধ: একটি  প্রভাবশালী চক্র অসহায় মুসলিম পরিবারকে হয়রানির অভিযোগ টেকনাফের কাস্টমস কর্মকর্তা নাম ভাঙিয়ে চাঁদা দাবি’র সংবাদটি মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও বানোয়াট- জসিম উদ্দিনের তীব্র প্রতিবাদ  সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা, সুখবর আসছে-এমপি শাহজাহান চৌধুরী সত্য প্রতিবাদ করতে গিয়ে সংবাদে অপপ্রচার ও হয়রানি, প্রতিবাদ জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা রাশেদুল ইসলাম সেন্টমার্টিন রোগী এলে ফোন করে খুঁজতে হয় নার্সকে, হাসপাতালের নার্স কোয়ার্টারে যুবকের যাতায়াত নিয়ে চাঞ্চল্য তথ্য মানহীন ওষুধ লিখে রোগীকে জিম্মি! টেকনাফে ভয়ঙ্কর স্বাস্থ্য প্রতারণার ফাঁদ: প্রেসক্রিপশন বাণিজ্যের নেপথ্যে ফারিয়া’র মিরাস টেকনাফ পৌর শহরের ফুটপাত দখলমুক্ত করতে ইউএনও’র অভিযান টেকনাফের রঙ্গিখালীতে শহীদের কবর মুছে দেওয়ার অভিযোগে পরিবারের সংবাদ সম্মেলন সেন্ট মার্টিনে ৭০০ টাকায় খৎনা, দুই দিন পর ৫০ শিশুর রক্তক্ষরণ : ইউএনওর গাফিলতির অভিযোগ

অপহরণ চক্রের ২ সদস্য র‌্যাবের হাতে আটক সরঞ্জামসহ ৩ভিকটিম উদ্ধার

  • আপডেট সময় : সোমবার, ২৭ মার্চ, ২০২৩
  • ৪২১ বার পড়া হয়েছে

নাছির উদ্দীন রাজ, টেকনাফ।

কক্সবাজারের টেকনাফের বৈদ্যঘোনা গভীর পাহাড়ী এলাকা হতে অপহৃত ৩ ভিকটিম কে উদ্ধার করেছে র‌্যাব-১৫। উদ্ধার কৃতরা হলেন, আমান উল্লাহ (১৯), সিরাজুল মোবিন (১৮) ও আবু তাহের (২৭)। এ সময় অপহরণকারী চক্রের দুই সদস্যকে আটক করা হয়েছে । তারা হলেন, টেকনাফ সদর ইউনিয়নের মাঠ পাড়া এলাকার নজির আহমদের ছেলে নবী হোসেন (২৭) ও জাহিদ হোসেন প্রকাশ কাবিলা (২২)। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ০২টি রাম দা, ২৫ ফুট শিকল, ০৮টি তালা, ০২টি চাবির ছড়া সহ ০৩ টি মোবাইল ফোন।

সোমবার (২৭ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১৫ জানান, ২৫ মার্চ জনৈক ঠান্ডা মিয়ার ছেলে আমান উল্লাহ (১৯) ও তার ছেলের বন্ধু সিরাজুল মোবিন (১৮) সহ বসত বাড়ী হতে ফজরের নামাজের উদ্দেশ্যে বের হলে হোয়াইক্যং ইউনিয়নের ১নং ওয়ার্ডের উলুবুনিয়া রাস্তার মাথায় পৌঁছালে কতিপয় ব্যক্তি তাদের নিকট হতে সিএনজি মেরামতে জন্য একটি গ্যারেজের সন্ধান চায়। পরবর্তীতে ভিকটিমদ্বয় পার্শ্ববর্তী একটি গ্যারেজের সন্ধান দেখানোর উদ্দেশ্যে গাড়িতে উঠলে পূর্ব থেকে পরিকল্পিতভাবে থাকা অপহরণকারীরা জোরপূর্বকভাবে অপহরণ করে পাহাড়ী এলাকায় নিয়ে যায় বলে অভিযোগ করেন।

এ অভিযোগের ভিত্তিতে র‌্যাব-১৫ সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল টেকনাফ আল জামিয়া আল ইসলামিয়া মাদ্রাসার সামনে অভিযান পরিচালনা করে অপহরণকারীর চক্রের মূলহোতাদের আটক করতে সক্ষম হয়।

র‌্যাব-১৫ আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা অপহরণের কথা স্বীকার করে এবং তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বৈদ্যঘোনা (নতুন পল্লান পাড়া) গহীন পাহাড়ী এলাকা হতে ভিক্টিম দের উদ্ধারের পাশাপাশি উখিয়া থানার কুতুপালং এলাকা হতে অপহৃত হওয়া অপর একজন ভিকটিম কে উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত ভিকটিমদেরকে স্ব স্ব পরিবারের নিকট হস্তান্তরপূর্বক আটক কৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off