1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএনপির রাজনীতি করতে গিয়ে সরকারি চাকরি বঞ্চিত নুরুল আমিন আশিক, এবার যুবদলের নেতৃত্বে আসতে চান উখিয়ায় শ্মশানের জমি নিয়ে ৪০ বছরের বিরোধ: একটি  প্রভাবশালী চক্র অসহায় মুসলিম পরিবারকে হয়রানির অভিযোগ টেকনাফের কাস্টমস কর্মকর্তা নাম ভাঙিয়ে চাঁদা দাবি’র সংবাদটি মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও বানোয়াট- জসিম উদ্দিনের তীব্র প্রতিবাদ  সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা, সুখবর আসছে-এমপি শাহজাহান চৌধুরী সত্য প্রতিবাদ করতে গিয়ে সংবাদে অপপ্রচার ও হয়রানি, প্রতিবাদ জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা রাশেদুল ইসলাম সেন্টমার্টিন রোগী এলে ফোন করে খুঁজতে হয় নার্সকে, হাসপাতালের নার্স কোয়ার্টারে যুবকের যাতায়াত নিয়ে চাঞ্চল্য তথ্য মানহীন ওষুধ লিখে রোগীকে জিম্মি! টেকনাফে ভয়ঙ্কর স্বাস্থ্য প্রতারণার ফাঁদ: প্রেসক্রিপশন বাণিজ্যের নেপথ্যে ফারিয়া’র মিরাস টেকনাফ পৌর শহরের ফুটপাত দখলমুক্ত করতে ইউএনও’র অভিযান টেকনাফের রঙ্গিখালীতে শহীদের কবর মুছে দেওয়ার অভিযোগে পরিবারের সংবাদ সম্মেলন সেন্ট মার্টিনে ৭০০ টাকায় খৎনা, দুই দিন পর ৫০ শিশুর রক্তক্ষরণ : ইউএনওর গাফিলতির অভিযোগ

হোয়াইক্যং হাইওয়ে পুলিশের উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • আপডেট সময় : সোমবার, ১২ জুন, ২০২৩
  • ৩৬১ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদক:

কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং হাইওয়ে পুলিশের উদ্যোগে ১৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। রোববার(১১ জুন) পুলিশ পরিদর্শক আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে থানার দায়িত্বরত সহকারী উপপরিদর্শক (এএসআই) সোহেল রানার সাঞ্চলনায় অনুষ্টিত প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা প্রেসক্লাবের অর্থ সম্পাদক সাংবাদিক জাহেদ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন জাতীয় দৈনিক সময়ের আলো ও দেশবিদেশ পত্রিকার টেকনাফ প্রতিনিধি মুহাম্মদ শেখ রাসেল।

সভায় বক্তারা বলেন, রাস্তায় যানজটের কারণে মানুষের চলাচলের অসুবিধা হলে দ্রুত যানজট মুক্ত করে হাইওয়ে পুলিশ। সড়কে কোনো অঘটন হলে দ্রুত এগিয়ে আসে হাইওয়ে পুলিশ। হাইওয়ে পুলিশ রাস্তায় টহলের মাধ্যমে যাত্রীবাহী গাড়ি ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করে থাকে।
বক্তারা আরও বলেন, কাইয়ুম উদ্দিন চৌধুরী হোয়াইক্যং হাইওয়ে থানায় অফিসার ইনচার্জ হিসাবে যোগদানের পর থেকে রোহিঙ্গা ড্রাইভার প্রায় সড়ক থেকে বিলুপ্তির পথে।
যানজট নিরসনে নিরলস ভূমিকা পালন করে যাচ্ছেন এবং সড়ক দূর্ঘটনা একেবারেই কমে এসেছে ।
সভাপতির বক্তব্যে হোয়াইক্যং হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক কাইয়ুম উদ্দিন চৌধুরী বলেন, জেলা পুলিশ যখন মহাসড়কে সংঘটিত অপরাধ সমূহ নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছিল, তখন রাষ্ট্র ও বাংলাদেশ পুলিশ মনে করল হাইওয়েতে একটি আলাদা চৌকস বাহিনী প্রয়োজন। ওই ক্রান্তিলগ্নে ২০০৫ সালের এ দিনে হাইওয়ে পুলিশ গঠিত হয়। হাঁটি হাঁটি পা পা করে আজ এ বাহিনীর ১৮ বছর পূর্ণ হলো। যানজট নিরসন, অবৈধ যান চলাচলে নিষেধাজ্ঞা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণসহ হাইওয়ে সড়কে সংঘটিত অপরাধ সমূহ নিয়ন্ত্রণে হাইওয়ে পুলিশ নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। আজকের এ নিরাপদ মহাসড়ক এক সময় জনসাধারণের ছিল স্বপ্ন। মহাসড়কের অপরাধ ও অপরাধীদের নিয়ন্ত্রণে হাইওয়ে পুলিশ বদ্ধ পরিকর।

এসময় এএসআই জসিম উদ্দিন, এটিএসআই আলমগীর আলমসহ থানায় দায়িত্বরত অফিসার ও সদস্য এবং আমন্ত্রিত অথিতিগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off