1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএনপির রাজনীতি করতে গিয়ে সরকারি চাকরি বঞ্চিত নুরুল আমিন আশিক, এবার যুবদলের নেতৃত্বে আসতে চান উখিয়ায় শ্মশানের জমি নিয়ে ৪০ বছরের বিরোধ: একটি  প্রভাবশালী চক্র অসহায় মুসলিম পরিবারকে হয়রানির অভিযোগ টেকনাফের কাস্টমস কর্মকর্তা নাম ভাঙিয়ে চাঁদা দাবি’র সংবাদটি মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও বানোয়াট- জসিম উদ্দিনের তীব্র প্রতিবাদ  সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা, সুখবর আসছে-এমপি শাহজাহান চৌধুরী সত্য প্রতিবাদ করতে গিয়ে সংবাদে অপপ্রচার ও হয়রানি, প্রতিবাদ জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা রাশেদুল ইসলাম সেন্টমার্টিন রোগী এলে ফোন করে খুঁজতে হয় নার্সকে, হাসপাতালের নার্স কোয়ার্টারে যুবকের যাতায়াত নিয়ে চাঞ্চল্য তথ্য মানহীন ওষুধ লিখে রোগীকে জিম্মি! টেকনাফে ভয়ঙ্কর স্বাস্থ্য প্রতারণার ফাঁদ: প্রেসক্রিপশন বাণিজ্যের নেপথ্যে ফারিয়া’র মিরাস টেকনাফ পৌর শহরের ফুটপাত দখলমুক্ত করতে ইউএনও’র অভিযান টেকনাফের রঙ্গিখালীতে শহীদের কবর মুছে দেওয়ার অভিযোগে পরিবারের সংবাদ সম্মেলন সেন্ট মার্টিনে ৭০০ টাকায় খৎনা, দুই দিন পর ৫০ শিশুর রক্তক্ষরণ : ইউএনওর গাফিলতির অভিযোগ

টেকনাফ বন্দর ব্যবস্থাপনা ও আমদানি সহযোগিতা সংক্রান্ত মত বিনিময় সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩
  • ৪১৪ বার পড়া হয়েছে

নাছির উদ্দীন রাজ, টেকনাফ।

কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে ড্রাফট সহ
বিভিন্ন জটিলতায় বন্দরের অভ্যান্তরে পড়ে আছে মিয়ানমার থেকে আমদানি কৃত কোটি কোটি টাকার পণ্য। যার কারণে গত কয়েক মাসে চাহিদার অনেক কম রাজাস্ব আয় হয়েছে বলে জানাগেছে। ফলে বিভিন্ন ব্যবসায়ীদের যেমন ক্ষতির মুখে পড়তে হচ্ছে তেমনি বন্দরে নষ্ট হচ্ছে অনেক গুলো পচনশীল আমদানি কৃত মালামাল বলে জানিয়েছেন ব্যবসায়ীরা । এমন সময়ে টেকনাফ স্থলবন্দরে অনুষ্ঠিত হয়েছে স্থল বন্দর ব্যবস্থাপনা ও আমদানি সহযোগিতা করণ সংক্রান্ত মত বিনিময় সভা।
বৃহস্পতিবার (২২জুন) দুপুরে টেকনাফ স্থলবন্দরের নাফ রিসোর্স হল রুমে উক্ত সভা অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা প্রশাসক মোঃ শাহীন ইমরান, জেলা পুলিশ সুপার মাহফুজুল ইসলাম, উখিয়া -টেকনাফের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদি, টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামান, সহকারী কমিশনার (ভুমি) এরফানুল হক চৌধুরী, টেকনাফ মডেল থানার ওসি মোঃ আব্দুল হালিম, টেকনাফ স্থলবন্দর সহ সিএন্ডএফ প্রতিনিধি বৃন্দ।

বৈঠক শেষে জেলা প্রশাসক মোঃ শাহীন ইমরান সাংবাদিকদের জানান, ঈদুল আজহা কে সামনে রেখে যে বিষয় টা আমাদের গুরুত্বপূর্ণ আদা,রসুন ও পিয়াজ আমদানিতে যেন গুড ট্রানজেকশন হয় সে বিষয়ে আলোচনা হয়েছে। বন্দেরের বাকী সমস্যা গুলো পরে সামাধান করার চেষ্টা করব।

সাবেক সংসদ সদস্য বদি জানান, আমদানি – রপ্তানির ক্ষেত্রে সাম্প্রতিক সৃষ্ট ড্রাফট সংক্রান্ত জটিলতার ফলে আদা, রসুন ব্যতীত বন্দরে আটকে থাকা নিত্য প্রয়োজনীয় অন্যান্য মালামাল পড়ে আছে। যাতে ব্যবসায়ীদের কোটি কোটি টাকার ক্ষতি হচ্ছে। এগুলোর ছাড়পত্র দেওয়ার বিষয় টি যেন দ্রুত সামাধান হয় সে কামনা করছি। কারণ আমিও একজন ব্যবসায়ী।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off