1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএনপির রাজনীতি করতে গিয়ে সরকারি চাকরি বঞ্চিত নুরুল আমিন আশিক, এবার যুবদলের নেতৃত্বে আসতে চান উখিয়ায় শ্মশানের জমি নিয়ে ৪০ বছরের বিরোধ: একটি  প্রভাবশালী চক্র অসহায় মুসলিম পরিবারকে হয়রানির অভিযোগ টেকনাফের কাস্টমস কর্মকর্তা নাম ভাঙিয়ে চাঁদা দাবি’র সংবাদটি মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও বানোয়াট- জসিম উদ্দিনের তীব্র প্রতিবাদ  সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা, সুখবর আসছে-এমপি শাহজাহান চৌধুরী সত্য প্রতিবাদ করতে গিয়ে সংবাদে অপপ্রচার ও হয়রানি, প্রতিবাদ জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা রাশেদুল ইসলাম সেন্টমার্টিন রোগী এলে ফোন করে খুঁজতে হয় নার্সকে, হাসপাতালের নার্স কোয়ার্টারে যুবকের যাতায়াত নিয়ে চাঞ্চল্য তথ্য মানহীন ওষুধ লিখে রোগীকে জিম্মি! টেকনাফে ভয়ঙ্কর স্বাস্থ্য প্রতারণার ফাঁদ: প্রেসক্রিপশন বাণিজ্যের নেপথ্যে ফারিয়া’র মিরাস টেকনাফ পৌর শহরের ফুটপাত দখলমুক্ত করতে ইউএনও’র অভিযান টেকনাফের রঙ্গিখালীতে শহীদের কবর মুছে দেওয়ার অভিযোগে পরিবারের সংবাদ সম্মেলন সেন্ট মার্টিনে ৭০০ টাকায় খৎনা, দুই দিন পর ৫০ শিশুর রক্তক্ষরণ : ইউএনওর গাফিলতির অভিযোগ

র‌্যাব-১৫ জালে দুই মাদক কারবারি উদ্ধার ৩০ হাজার পিস ইয়াবা

  • আপডেট সময় : শনিবার, ২৪ জুন, ২০২৩
  • ৪২৮ বার পড়া হয়েছে

নাছির উদ্দীন রাজ, টেকনাফ

কক্সবাজার টেকনাফের ঝিমংখালী এলাকায় অভিযান চালিয়ে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব-১৫’র সদস্যরা। এ সময় তাদের জালে আটক হয় দুই কারবারি। আটকরা হলেন, হোয়াইক্যং ইউপির ঝিমংখালী এলাকার হাফেজ আহম্মদের ছেলে জাহেদ হোসেন (২৮) ও মৃত কাদের হোসেনের ছেলে মোঃ নাসির উদ্দিন (২৬)।

শনিবার (২৪জুন) সন্ধ্যায় র‌্যাব-১৫ এ তথ্য নিশ্চিত করেন।

র‌্যাব-১৫ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অবগত হয়, ঝিমংখালী পূর্বপাড়া এলাকায় কতিপয় মাদক কারবারী মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের লক্ষ্যে ইয়াবাসহ অবস্থান করছে।

উক্ত তথ্যের প্রেক্ষিতে কক্সবাজার র‌্যাব-১৫,র সিপিএসসি এর একটি চৌকস আভিযানিক দল ওই স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনার একপর্যায়ে র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে ২জন ব্যক্তি সন্দেহজনকভাবে কৌশলে দৌড়ে পালানোর চেষ্টা কালে আভিযানিক দল তাদেরকে আটক করতে সক্ষম হয়।

পরে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তিদ্বয়ের দেহ ও সাথে থাকা শপিং ব্যাগ তল্লাশী করে ৩০ হাজার পিস ইয়াবা এবং বিভিন্ন ব্র্যান্ডের ৬টি মোবাইল ফোন ও ৮টি সিম উদ্ধার করা হয়।

তাহারা আরো জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ ধৃত মাদক ব্যবসায়ীদ্বয়ের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে টেকনাফ মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off