
প্রেস বিজ্ঞপ্তি
কক্সবাজার জেলা প্রেসক্লাবের আজীবন সম্মানিত সদস্য হওয়ায়, টেকনাফের কৃতি সন্তান, টেকনাফ উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা এবং কোস্ট ফাউন্ডেশনের সহকারি পরিচালক জাহাঙ্গীর আলমকে কে সংবর্ধনা দেবেন টেকনাফ উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
শুক্রবার (১৪জুলাই) বিকেল ৩ ঘটিকায় উপজেলা প্রেসক্লাবের মিলনায়তনে এ সংবর্ধনা ও মতবিনিময় সভার আয়োজন করা হবে।
টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সভাপতি নুরুল হোসাইন এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক নাছির উদ্দিন রাজের সঞ্চালনায় অনুষ্ঠিত হবে উক্ত সংবর্ধনা ও মতবিনিময় সভা।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখবেন, কক্সবাজার জেলা প্রেসক্লাবের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা ফজলুল কাদের চৌধুরী।
সংবর্ধিত অতিথির বক্তব্য রাখবেন, জেলা প্রেসক্লাবের আজীবন সম্মানিত সদস্য ও টেকনাফ উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা এবং কোস্ট ফাউন্ডেশনের সহকারি পরিচালক জাহাঙ্গীর আলম।
প্রধান বক্তার বক্তব্য রাখবেন, জেলা প্রেসক্লাবের সাধারন সস্পাদক ও দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার এইচএম এরশাদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখবেন, জেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ফরিদুল আলম শাহীন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) টেকনাফ উপজেলা শাখার সাধারন সম্পাদক নজরুল ইসলাম খোকন, বাংলাদেশ মানবাধিকার কমিশন টেকনাফ পৌর শাখার নির্বাহী সভাপতি রেজাউল করিম শরীফ,
বাংলাদেশ মানবাধিকার কমিশন টেকনাফ উপজেলা অঞ্চল শাখার সভাপতি আলহাজ্ব আব্দুল জব্বার,টেকনাফ পৌরসভার প্যানেল মেয়র আরেফা বেগম, ও ৪নং ওয়ার্ডের কাউন্সিলর হোছন আহমদ।
আরো বক্তব্য রাখবেন উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ। বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ সহ গণ্যমান্যব্যক্তিবর্গরাও উপস্থিত থাকবেন।
copy off
Leave a Reply