1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
শিরোনাম :
টেকনাফে ৩ বাহিনীর পৃথক অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ টাকা উদ্ধার আটক ৩ জন  ঈদগাঁওতে মাদকবিরোধী মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  তথ্য গোপনের মামলায় নুরুল হুদা মেম্বারের সাড়ে তিন বছর কারাদণ্ড দোয়া, মিলাদের মধ্য দিয়ে টেকনাফে উপজেলা বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত  হোটেল কক্ষ থেকে পুলিশ সদস্যের ঝু’লন্ত ম’রদেহ উদ্ধার ​টেকনাফ খেলোয়াড় সমিতি কক্সবাজার জেলা সমিতির অনুমোদিত নয়: বিশেষ সতর্কবার্তা এবার টমটম চালক অ’প’হ’র’ণ ৫ লাখ টাকায় মিলবে মুক্তি  ​চীনে ​সিভিল ইঞ্জিনিয়ারিং স্কলারশিপ পেলেন মরহুম সাংবাদিক সৈয়দ হোসাইনের পুত্র বকুল ব্যক্তিগত কারণ দেখিয়ে টেকনাফের ইউপি সদস্য, যুবদল নেতা ছিদ্দিক আহমদের পদত্যাগ  টেকনাফে ডাম্পারের ধাক্কায় দুই বাইক আরোহী যুবকের মৃত্যু

জেলার সর্বপ্রথম প্রতিষ্ঠিত সদর উপজেলা প্রেসক্লাবের ত্রী-মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় : শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৪৩ বার পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি:

জেলার সর্বপ্রথম প্রতিষ্ঠিত কক্সবাজার সদর উপজেলা প্রেসক্লাবের ত্রী মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিকাল ৫টায় প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে সদর উপজেলা প্রেসক্লাবের সভাপতি দৈনিক আজকের বিজনেস বাংলাদেশের স্টাফ রিপোর্টার ও দৈনিক গণসংযোগের মফস্বল সম্পাদক আরিফুল্লাহ নূরীর সভাপতিত্বে ও দৈনিক নবচেতনার জেলা প্রতিনিধি নুরুল আলম সিকদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আজকের বসুন্ধরার বিশেষ প্রতিনিধি সাংবাদিক ও শিক্ষাবিদ সেলিম উল্লাহ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বি’বার্তা নিউজের স্টাফ রিপোর্টার ও জাগরণ টিভির জেলা প্রতিনিধি সাংবাদিক পুন্য বর্ধন বড়ুয়া।

প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক রাশেদুল আলম রাশেদের কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহ-সভাপতি ফরিদ মিয়া, আব্দু শুক্কুর, যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল উদ্দিন, খোরশেদ আলম, শায়েখ আহমদ, সাংগঠনিক সম্পাদক রাশেদুল আলম রাশেদ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ নোমান, গণযোগাযোগ বিষয়ক সম্পাদক ইয়াছিন আরাফাত, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ হোসেন সুমন প্রমুখ।

বক্তারা বলেন, সাংবাদিকতা পেশায় নৈতিকতার সাথে অনুসন্ধানীমূলক রিপোর্ট তৈরি করা অত্যন্ত জরুরি। পেশাদারিত্ব বজায় রেখে দেশ ও জাতি গঠনে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। কক্সবাজার সদর উপজেলাসহ দেশের বিভিন্ন স্থানে মিথ্যা মামলা দিয়ে সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি প্রদান করেন বক্তারা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off