1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
ওবায়দুল কাদের- আরাফাতসহ ৭ জনের মৃ’ত্যু’দ’ণ্ড টেকনাফে জাম্বুরা পাড়া নিয়ে ঝগড়া, ছেলের হাতে বাবা খু’ন! ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া? তরুণ নেতৃত্বের প্রত্যয়ে আলোচনায় মোহাম্মদ ইসমাইল নাফ নদীতে গোসল করতে নেমে নিখোঁজ দুই শিশুর মৃত্যু! টেকনাফে ভাই-বোন নিখোঁজ, সন্ধান পেলে যোগাযোগ : 01811-621422 টেকনাফে একসঙ্গে দুই ভাই-বোন নূরানী শিক্ষার্থী নিখোঁজ, চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় পরিবার  লেদা স্টেশনে আবর্জনার স্তূপ: জনদুর্ভোগ চরমে, দায়িত্বে উদাসীন ব্যবসায়ীরা উখিয়ায় ১ লাখ ৫০ হাজার ইয়াবা’সহ টেকনাফের হেলাল বিজিবি’র হাতে গ্রেপ্তার টাকার বিনিময়ে রোহিঙ্গাদের করিয়ে দিচ্ছে পাসপোর্ট! অভিযোগের পর অভিযোগ, তবুও বহাল সাবরাং ইউপি উদ্যোক্তা ‘গনি টেকনাফে প্রধান শিক্ষকের উপর দুর্বৃত্তের হামলার ঘটনায়  উপজেলা প্রাথমিক শিক্ষক পরিবারের নিন্দা ও প্রতিবাদ

পুরাতন ম্যাগনেট এর পিলার উদ্ধার করেছে র‌্যাব-১৫, আটক চৌধুরী পাড়ার ক্য থেন ছা

  • আপডেট সময় : সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩
  • ৯৮০ বার পড়া হয়েছে

নাছির উদ্দীন রাজ, টেকনাফ। 

কক্সবাজার টেকনাফের কেকেপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ১৮১৮ সালের ইষ্ট ইন্ডিয়া কোম্পানীর একটি পুরাতাত্ত্বিক সহ ক্য থেন ছা (৫৫) কে গ্রেফতার করেছে র‌্যাব-১৫। সে হ্নীলা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের চৌধুরীপাড়া এলাকার মৃত অংয়ে’র ছেলে।

সোমবার (১৬ অক্টোবর) কক্সবাজার র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার মো: আবু সালাম চৌধুরী গণমাধ্যম কে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ জানতে পারে যে, টেকনাফ পৌরসভায় আওয়ামী লীগ অফিসের পিছনে কতিপয় ব্যক্তি পুরাকীর্তি ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত তথ্যের প্রেক্ষিতে গত রবিরার ( ১৫ অক্টোবর) র‌্যাব-১৫, এর সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল পুরাকীর্তি উদ্ধারের লক্ষ্যে ওই স্থানের কেকে পাড়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় কতিপয় ব্যক্তি র‌্যাবের অভিযানিক দলের উপস্থিতি বুঝতে পেরে দৌড়ে ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টাকালে একজনকে র‌্যাব গ্রেফতার করতে সক্ষম হয় এবং অজ্ঞাতনামা ৩/৪ জন সু-কৌশলে পালিয়ে যায়।

পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত ব্যক্তির হেফাজত হতে ০১টি পুরাতন ম্যাগনেট এর পিলার উদ্ধার করতে সক্ষম হয়।

তিনি আরো জানান, উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত এবং অজ্ঞাতনামা ৩/৪ জনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে টেকনাফ মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off