1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
টেকনাফের রঙ্গিখালীতে শহীদের কবর মুছে দেওয়ার অভিযোগে পরিবারের সংবাদ সম্মেলন সেন্ট মার্টিনে ৭০০ টাকায় খৎনা, দুই দিন পর ৫০ শিশুর রক্তক্ষরণ : ইউএনওর গাফিলতির অভিযোগ তরুণদের মাঠে রাখতে পারলে মাদক-অপরাধ থেকে দূরে রাখা যাবে: হ্নীলায় জেএসিএফ ট্রফির উদ্বোধনে বক্তারা  কক্সবাজারে আনন্দযাত্রা হলো বিষাদে, ওড়না পেঁচিয়ে টমটমে প্রাণ গেল পর্যটক সীমার টেকনাফের পরিচয়ে চট্টগ্রামে অবস্থান, হুন্ডির আড়ালে ইয়াবা কারবারের অভিযোগ রোহিঙ্গা মোঃ নূরের বিরুদ্ধে টেকনাফে বিজিবি-এসআরবির পৃথক অভিযানে ৫ লাখ ৯০ হাজার ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার টেকনাফে চাকরির প্রলোভনে যুবক অপহরণ, মুক্তিপণ দাবি- থানায় অভিযোগ টেকনাফ জালিয়াপাড়া ও নাইট্যং পাড়ায় ২৫ জনের ভয়ঙ্কর সিন্ডিকেট : যাচ্ছে খাদ্য, আসছে ইয়াবা! ক্যাম্প ২৫ এর এফআইভিডিবির আয়োজনে আন্তর্জাতিক শান্তি দিবস উদযাপন রোহিঙ্গা কামাল, জুবায়ের ও সাইফ আলীর নিয়ন্ত্রণে টেকনাফে ইয়াবা-মানব পাচার সাম্রাজ্য, নেপথ্যে আরসা ও আরকান আর্মি!

টেকনাফের নাজির পাড়া দিয়ে বাংলাদেশে প্রবেশকালে জব্দকৃত ১ লাখ ইয়াবার মালিক কে? 

  • আপডেট সময় : শনিবার, ৬ এপ্রিল, ২০২৪
  • ৩৪৮ বার পড়া হয়েছে

মোঃ আরাফাত সানি, টেকনাফ।

 

কক্সবাজার টেকনাফ সদর ইউনিয়নের নাজির পাড়া সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ কালে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করছে বর্ডার গার্ড বিজিবি।

 

শনিবার (০৬ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মহিউদ্দিীন আহমেদ।

 

তিনি জানান- গোপন তথ্যের ভিত্তিতে টেকনাফ সদরের নাজিরপাড়া বিওপি’স্থ মির্জারজোড়া নামক এলাকা দিয়ে মাদকের একটি চালান মিয়ানমার থেকে বাংলাদেশে আসতে পারে। উক্ত সংবাদের ভিত্তিতে  বেড়ীবাঁধের আঁড় নিয়ে কৌশলগত অবস্থান গ্রহণ করে।

 

এ সময় বিজিবি টহলদল দুই জন সন্দেহভাজন ব্যক্তিকে নাফ নদী পার হয়ে দুইটি পোটলা হাতে নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে বেড়ীবাঁধ অতিক্রম করে মির্জারজোড়া এলাকার দিকে আসতে দেখলে টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করলে বিজিবি’র উপস্থিতি লক্ষ্য করে পোটলাগুলো ফেলে দিয়ে দ্রুত দৌড়ে কেওড়া বাগানের ভিতরে পালিয়ে যায়। পরবর্তীতে চোরাকারবারীদের ফেলে যাওয়া দুইটি পোটলার ভিতর হতে ১ লক্ষ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

 

অধিনায়ক আরও জানান, টহলদলের অভিযানে চোরাকারবারী কিংবা তাদের সহযোগীকে আটক করা সম্ভব হয়নি। তবে, চোরাকারবারীদের সনাক্ত করার জন্য ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।

 

স্থানীয় ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, জিবিবির হাতে জব্দকৃত ইয়াবার মালিক স্থানীয় একটি প্রভাবশালী ইয়াব সিন্ডিকেট। অনুসন্ধান চলছে…

সুত্র-যায়যায়দিন

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off