1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
টেকনাফে ৩ কোটি টাকার অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস বিএনপির রাজনীতি করতে গিয়ে সরকারি চাকরি বঞ্চিত নুরুল আমিন আশিক, এবার যুবদলের নেতৃত্বে আসতে চান উখিয়ায় শ্মশানের জমি নিয়ে ৪০ বছরের বিরোধ: একটি  প্রভাবশালী চক্র অসহায় মুসলিম পরিবারকে হয়রানির অভিযোগ টেকনাফের কাস্টমস কর্মকর্তা নাম ভাঙিয়ে চাঁদা দাবি’র সংবাদটি মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও বানোয়াট- জসিম উদ্দিনের তীব্র প্রতিবাদ  সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা, সুখবর আসছে-এমপি শাহজাহান চৌধুরী সত্য প্রতিবাদ করতে গিয়ে সংবাদে অপপ্রচার ও হয়রানি, প্রতিবাদ জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা রাশেদুল ইসলাম সেন্টমার্টিন রোগী এলে ফোন করে খুঁজতে হয় নার্সকে, হাসপাতালের নার্স কোয়ার্টারে যুবকের যাতায়াত নিয়ে চাঞ্চল্য তথ্য মানহীন ওষুধ লিখে রোগীকে জিম্মি! টেকনাফে ভয়ঙ্কর স্বাস্থ্য প্রতারণার ফাঁদ: প্রেসক্রিপশন বাণিজ্যের নেপথ্যে ফারিয়া’র মিরাস টেকনাফ পৌর শহরের ফুটপাত দখলমুক্ত করতে ইউএনও’র অভিযান টেকনাফের রঙ্গিখালীতে শহীদের কবর মুছে দেওয়ার অভিযোগে পরিবারের সংবাদ সম্মেলন

ছাত্রলীগ নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল

  • আপডেট সময় : বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪
  • ৬০৫ বার পড়া হয়েছে

বরগুনার তালতলী উপজেলার ছাত্রলীগ নেতার সঙ্গে এক নারীর অন্তরঙ্গ ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটি এখন টক অব দ্য টাউনে পরিণত হয়েছে। এতে সাধারণ নেতাকর্মীদের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে। দ্রুত সাধারণ সম্পাদকের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

ভাইরাল হওয়া ওই নেতার নাম মিনহাজুল আবেদীন মিঠু। তিনি তালতলী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

জানা গেছে, গত শুক্রবার মিনহাজুল আবেদীন মিঠুর সঙ্গে ওই নারীর অন্তরঙ্গ ভিডিও সামাজিকমাধ্যম ভাইরাল হয়। এক মিনিট চার সেকেন্ডের ওই ভিডিওতে দেখা গেছে মিঠু ওই নারীর সঙ্গে বেশ অন্তরঙ্গ অবস্থায় সময় কাটাচ্ছেন।

অপরদিকে ওই নারীর বিরুদ্ধে তালতলী উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ড. কামরুজ্জামান বাচ্চু মিয়া তালতলী থানায় গত ১২ এপ্রিল পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করেছেন। এ মামলায় ওই নারী বর্তমানে জেলহাজতে রয়েছেন। ভিডিও ভাইরাল হওয়া ওই ছাত্রলীগ নেতা ওই মামলায় ২নং সাক্ষী।

এ ঘটনায় তালতলী উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মিনহাজুল আবেদীন মিঠুর মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন রিসিভ হয়নি। তালতলী উপজেলা ছাত্রলীগ সভাপতি সরোয়ার হোসাইন স্বপন জমাদ্দার বলেন, ভিডিওর কথা আমিও লোকমুখে শুনেছি। কিন্তু সত্য-মিথ্যা বলতে পারব না।

বরগুনা জেলা ছাত্রলীগ সভাপতি রেজাউল কবির রেজা বলেন, ভিডিওর সত্যতা প্রমাণিত হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে কেন্দ্রীয় ছাত্রলীগ কমিটিকে সুপারিশ করা হবে। ###

কালবেলা

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off