1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
শিরোনাম :
টেকনাফ উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি নির্বাচিত হলেন ছাত্রনেতা আব্দুল্লাহ আল নোমান টেকনাফ পৌর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হলেন ছাত্রনেতা- সাইফুর রহমান উখিয়া উপজেলা ছাত্রদলের সভাপতি- রিদুয়ান, সম্পাদক- রিয়াদ, সাংগঠনিক- রেজাউল টেকনাফ পৌর ছাত্রদলের সভাপতি- সাগর, সম্পাদক- আসিফ, সাংগঠনিক- ফিরোজ টেকনাফ উপজেলা ছাত্রদলের কমিটি অনুমোদন, সভাপতি- শামীম, সম্পাদক- আরমান পালংখালীতে দেড় লাখ ইয়াবা আত্মসাৎ, অস্ত্রের মহড়ায় থমথমে নলবনিয়া পানির নিচে ৩ লাখ ইয়াবা! অভিনব কায়দায় লুকানো চালান উদ্ধার, নারী গ্রেপ্তার সাবরাংয়ে জমির পাওনা টাকা চাওয়ায় ছুরিকাঘাতে দুই ভাই রক্তাক্ত, মাদক দিয়ে ফাঁসানোর হুমকির : থানায় অভিযোগ টেকনাফে ২০ লাখ টাকা চাঁ’দা দাবি, না পেয়ে ঠিকাদারকে হ’ত্যাচেষ্টা: যুবলীগ নেতা খোকনসহ ৬ জনের বিরুদ্ধে মামলা স্বামীর ঘর থেকে স্বর্ণ ও নগদ টাকা নিয়ে টেকনাফে নববধূ আসমা! থানায় অভিযোগ 

সাংবাদিক হত্যা চেষ্টা মামলায় কুতুবদিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওরঙ্গজেব আটক

  • আপডেট সময় : রবিবার, ২১ এপ্রিল, ২০২৪
  • ৩৭১ বার পড়া হয়েছে

সংবাদ দাতা

সাংবাদিক হত্যা চেষ্টা মামলায় কুতুবদিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওরঙ্গজেব ও তার ভাই সেলিম পুলিশের হাতে আটক হয়েছে বলে জানাগেছে। শনিবার রাতে কুতুবদিয়া থানা পুলিশ তাদের আটক করেন বলে মামলার বাদি মিজানুর রহমান নিশ্চিত করেছেন।
গত ২০ এপ্রিল সাংবাদিক মিজানুর রহমান মিজান ( এশিয়ান টিভি ও বাংলাদেশ প্রতিদিন) প্রতিনিধি কে হামলার ঘটনায় কুতুবদিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আওরঙ্গজেবকে প্রধান আসামি করে ১০ জনের নাম উল্লেখ করে কুতুবদিয়া থানায় একটি মামলা দায়ের করেন মিজান।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৮ এপ্রিল ১নং আসামির নেতৃত্বে অপরাপর আসামিরা অস্ত্রশস্ত্র নিয়ে কৈয়ারবিল ইউনিয়নের মলমচর এলাকায় জমি দখলের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। উক্ত ঘটনা নিয়ে সংবাদ প্রকাশ করায় আসামিগণ বিভিন্ন মাধ্যমে সাংবাদিক মিজান কে প্রাণনাশের হুমকি প্রদান করেন । তারই সূত্র ধরে ১৯ এপ্রিল কুতুবদিয়া উপজেলা গেটে অনুষ্ঠিত উপজেলা আওয়ামী লীগের ঈদ পূর্ণমিলনীর অনুষ্ঠানে সংবাদ সংগ্রহের কালে এক নম্বর আসামি আমাকে দেখতে পেয়ে ধর শালাকে বলার সাথে সাথে তাহার নির্দেশে বিভিন্ন স্থানে পরিকল্পিতভাবে থাকা অপরাপর আসামীরা তাহাকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ চালাই ।
পুলিশ অভিযান চালিয়ে আসামিদের আটক করায় কর্মরত সাংবাদিকবৃন্দ ধন্যবাদ জানিয়েছেন। পাশাপাশি ভবিষ্যতে এরকম কোন পেশাদার সাংবাদিকের বিরুদ্ধে অন্যায় ভাবে কিছু করা হলে সকলে ঐক্যবদ্ধ থেকে অন্যায়ের বিরুদ্ধে লড়বেন বলে হুশিয়ারি উচ্চারণ করেন সাংবাদিক নেতারা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off