1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সেন্ট মার্টিনে ৭০০ টাকায় খৎনা, দুই দিন পর ৫০ শিশুর রক্তক্ষরণ : ইউএনওর গাফিলতির অভিযোগ তরুণদের মাঠে রাখতে পারলে মাদক-অপরাধ থেকে দূরে রাখা যাবে: হ্নীলায় জেএসিএফ ট্রফির উদ্বোধনে বক্তারা  কক্সবাজারে আনন্দযাত্রা হলো বিষাদে, ওড়না পেঁচিয়ে টমটমে প্রাণ গেল পর্যটক সীমার টেকনাফের পরিচয়ে চট্টগ্রামে অবস্থান, হুন্ডির আড়ালে ইয়াবা কারবারের অভিযোগ রোহিঙ্গা মোঃ নূরের বিরুদ্ধে টেকনাফে বিজিবি-এসআরবির পৃথক অভিযানে ৫ লাখ ৯০ হাজার ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার টেকনাফে চাকরির প্রলোভনে যুবক অপহরণ, মুক্তিপণ দাবি- থানায় অভিযোগ টেকনাফ জালিয়াপাড়া ও নাইট্যং পাড়ায় ২৫ জনের ভয়ঙ্কর সিন্ডিকেট : যাচ্ছে খাদ্য, আসছে ইয়াবা! ক্যাম্প ২৫ এর এফআইভিডিবির আয়োজনে আন্তর্জাতিক শান্তি দিবস উদযাপন রোহিঙ্গা কামাল, জুবায়ের ও সাইফ আলীর নিয়ন্ত্রণে টেকনাফে ইয়াবা-মানব পাচার সাম্রাজ্য, নেপথ্যে আরসা ও আরকান আর্মি! টেকনাফে দুই স্কুলে তালা, বিপাকে শত শত শিক্ষার্থী : মামলার মুখে ৮ শিক্ষক

টেকনাফ ব্যাটালিয়ন ২বিজিবির অভিযানে ৩ কেজি আইস সহ দুই রোহিঙ্গা নাগরিক আটক।

  • আপডেট সময় : শনিবার, ১ জুন, ২০২৪
  • ২৪৯ বার পড়া হয়েছে

*প্রেস বিজ্ঞপ্তি*

*টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) কর্তৃক পরিচালিত অভিযানে দুইজন আসামীসহ ৩.১০০ কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার*

১। বর্ডার গার্ড বাংলাদেশের কক্সবাজার রিজিয়নের, রামু সেক্টরের অধীনস্থ, টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) সদা জাগ্রত অতন্দ্র প্রহরী থেকে সীমান্ত নিরাপত্তায় বাংলাদেশের সর্ব দক্ষিণের বাংলাদেশ-মায়ানমার সীমান্তে দায়িত্ব পালন করছে। টেকনাফ ব্যাটালিয়ন সীমান্ত সুরক্ষা ছাড়াও চোরাচালান, মাদকদ্রব্য, অবৈধ অনুপ্রবেশ এবং আন্তঃ রাষ্ট্রীয় সীমান্ত অপরাধ দমনে মাননীয় প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স নীতি অনুসরণ করে যথাযথ ও কার্যকরীভাবে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে বেসামরিক পরিমন্ডলে ভূয়সী প্রশংসা অর্জন করেছে। এরই ধারাবাহিকতায় ৩০ মে ২০২৪ তারিখ টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) কর্তৃক পরিচালিত অভিযানে দুইজন আসামীসহ ৩.১০০ কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়।

ক। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, ৩০ মে ২০২৪ তারিখ টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর দায়িত্বপূর্ণ মেরিন ড্রাইভ সড়ক দিয়ে যানবাহনযোগে মাদকদ্রব্য পাচার হতে পারে। উক্ত তথ্যের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়নের একটি চোরাচালান প্রতিরোধ টহলদল মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন নোয়াখালীপাড়া নামক স্থানে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করতঃ যানবাহন তল্লাশী কার্যক্রম শুরু করে। আনুমানিক ১৭৩০ ঘটিকায় শাহপরীরদ্বীপ হতে হাজমপাড়াগামী একটি সিএনজি চেকপোস্টের নিকট আসলে তা তল্লশীর জন্য থামানো হয়। পরবর্তীতে উক্ত সিএনজিটি তল্লাশীকালীন সিএনজির পিছনে দুইজন যাত্রীর আচরণ সন্দেহজনক এবং পূর্ব হতেই প্রাপ্ত বর্ণনা অনুযায়ী সন্দেহভাজন মিলে যাওয়ায় চেকপোস্টে কর্তব্যরত সৈনিক দ্বারা পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশী ও জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তাদের হাতে থাকা ব্যাগের ভিতর হতে ৩.১০০ কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়। *ধৃত আসামীদের নাম ও ঠিকানা নিম্নরুপঃ*

(১) মোঃ আলম (১৯), পিতা- ইমান হোসেন এবং

(২) মোঃ আয়াছ (২১), পিতা- নুর মোহাম্মদ, উভয়ের ঠিকানাঃ গ্রাম-মুন্নিপাড়া, থানা-মংডু, জেলা-মংডু, মায়ানমার।

২। উল্লেখ্য, আটককৃত আসামীদের জব্দকৃত ক্রিস্টাল মেথ আইসসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

*লেঃ কর্নেল মোঃ মহিউদ্দীন আহমেদ, বিজিবিএমএস*

অধিনায়ক

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) ###

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off