1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বামীর ঘর থেকে স্বর্ণ ও নগদ টাকা নিয়ে টেকনাফে নববধূ আসমা! থানায় অভিযোগ  টেকনাফে ৩ কোটি টাকার অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস বিএনপির রাজনীতি করতে গিয়ে সরকারি চাকরি বঞ্চিত নুরুল আমিন আশিক, এবার যুবদলের নেতৃত্বে আসতে চান উখিয়ায় শ্মশানের জমি নিয়ে ৪০ বছরের বিরোধ: একটি  প্রভাবশালী চক্র অসহায় মুসলিম পরিবারকে হয়রানির অভিযোগ টেকনাফের কাস্টমস কর্মকর্তা নাম ভাঙিয়ে চাঁদা দাবি’র সংবাদটি মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও বানোয়াট- জসিম উদ্দিনের তীব্র প্রতিবাদ  সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা, সুখবর আসছে-এমপি শাহজাহান চৌধুরী সত্য প্রতিবাদ করতে গিয়ে সংবাদে অপপ্রচার ও হয়রানি, প্রতিবাদ জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা রাশেদুল ইসলাম সেন্টমার্টিন রোগী এলে ফোন করে খুঁজতে হয় নার্সকে, হাসপাতালের নার্স কোয়ার্টারে যুবকের যাতায়াত নিয়ে চাঞ্চল্য তথ্য মানহীন ওষুধ লিখে রোগীকে জিম্মি! টেকনাফে ভয়ঙ্কর স্বাস্থ্য প্রতারণার ফাঁদ: প্রেসক্রিপশন বাণিজ্যের নেপথ্যে ফারিয়া’র মিরাস টেকনাফ পৌর শহরের ফুটপাত দখলমুক্ত করতে ইউএনও’র অভিযান

সেন্টমার্টিনগামী স্পিড বোটকে লক্ষ্য করে মিয়ানমারের গু’লি বর্ষণ

  • আপডেট সময় : মঙ্গলবার, ১১ জুন, ২০২৪
  • ২১৮ বার পড়া হয়েছে

টেকনাফ প্রতিনিধি।

কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফে থেকে সেন্টমার্টিন যাওয়ার পথে একটি রোগী বহনকারী স্পিড বোট ও পণ্যবাহী ট্রলারকে লক্ষ্য করে গু’লি ছুঁড়েছে মিয়ানমারের অংশ থেকে।

মঙ্গলবার (১১ জুন) সকাল সাড়ে ১০ টার দিকে টেকনাফের শাহপরীর দ্বীপ থেকে সেন্টমার্টি যাত্রাকালে নাফ নদের মোহনায় নাইক্ষ্যংদিয়া পৌছলে এ ঘটনাটি ঘটে। তবে এতে কোনো হতাহত হয়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন সেন্টমার্টিনের ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান।

বোট মালিক সমিতির সাঃ সম্পাদক ছৈয়দ আলম জানান, টেকনাফ থেকে চিকিৎসা শেষে সেন্টমার্টিন ফেরার পথে একটি স্পিডবোট ও পণ্যবাহী ট্রলারকে লক্ষ্য করে গু’লি ছুঁড়ে, এর আগে মিয়ানমারের অভ্যন্তর থেকে গু’লি ছুঁড়লেও আজ ছোট ডিঙি নৌকা নিয়ে নদীতে নেমে গুলিবর্ষণ করে, এসময় বোটে থাকা যাত্রীরা আ’তং’কি’ত হয়ে পড়ে। তবে তারা সেন্টমার্টিনে নিরাপদে পৌঁছে তারা।

এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আদনান চৌধুরী বলেন, ‌আজকেও মিয়ানমার সীমান্তে থেকে আমাদের ট্রলারের উপর গু’লি বর্ষণ করেছে বলে অবহিত হয়েছি। বিষয়টি নিয়ে আমি সীমান্তে দায়িত্বে থাকা সংশিষ্টদের সাথে কথা বলেছি। এসব ঘটনা নিয়ে আমরা কাজ করছি। আর দ্বীপের বাসিন্দাদের আঙ্কিত না হতে অনুরোধ করছি।

এদিকে এর আগে, মিয়ানমারের সীমান্তবর্তী নাইক্ষ্যংদিয়া থেকে সেন্টমার্টিনগামী পণ্যবাহী ট্রলার এবং বাংলাদেশের নির্বাচনি কর্মকর্তাদের ওপর গু’লি ছুঁড়া হয়েছে। ওই এলাকাটি বর্তমানে আরাকান আর্মির দখলে রয়েছে বলে জানা গেছে। এই গোষ্ঠীর সদস্যরাই গু’লি ছুঁড়েছে বলে ধারণা করা হচ্ছে। ###

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off