1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
হোয়াইক্যং এ ইউনিয়ন ভাঙচুরের ৪ দিন পারহলেও কোন আইনি ব্যবস্থা নেয়নি – চেয়ারম্যান! ,ক্ষুব্ধ স্থানীয়রা  টেকনাফের মানুষের নিরাপত্তার জন্য ৩টি পুলিশ ফাঁড়ি হবে – এমপি শাহজাহান চৌধুরী, মাদক কারবারিদের দলিয় পদ না দেওয়ায় নির্দেশ অপহরণের ২৪ দিনের মাথায় ২জন অপহরণ কারিকে আটক করেছে র‍্যাব-১৫, স্থানীয়রা ধন্যবাদ জানিয়েছেন র‍্যাবকে হ্নীলা উত্তর যুবদলের সংগঠনের ১০নং ওয়ার্ডের কমিটি ঘোষণা সভাপতি জুহুর আলম সম্পাদক আবছার সাংগঠনিক আবছার-২  রঙ্গিখালী ফাজিল ডিগ্রী মাদ্রাসার সম্পদের লাগিয়ত বা চুক্তি মাদ্রাসা কর্তৃপক্ষ ছাড়া অন্য কারো সাথে না করার নির্দেশ – সভাপতি জামাল উদ্দিন  এবার ১ দোকানি অপহরণ ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি  টানা বৃষ্টিতে কর্ম হীন মানুষ ত্রাণ নিয়ে পানি বন্দি মানুষের পাশে এমপি শাহজাহান চৌধুরী কোটি টাকার ইয়াবা সহ র‍্যাব-১৫’র হাতে আটক নারী কারবারি  টেকনাফে চলাচলের রাস্তা বন্ধের প্র’তি’বা’দ করায় কলেজ ছাত্রকে হ’ত্যা!  সীমান্ত নিরাপত্তা, অবৈধ অস্ত্র উদ্ধার, অপহরণ ও মাদক বন্ধে কঠোর সিদ্ধান্ত হয়েছে – এমপি শাহজাহান চৌধুরী, আইন শৃঙ্খলা কমিটির বিশেষ সভা শেষে গণমাধ্যম কে। 

টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারত-দক্ষিণ আফ্রিকা মধ্যে কে জিতবে আজ?

  • আপডেট সময় : শনিবার, ২৯ জুন, ২০২৪
  • ৪০৮ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক:

বিশ্বকাপে এখন বাকি আর এক ম্যাচ! যে জিতবে তার হাতে উঠবে শিরোপা। টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারত উঠেছে ১০ বছর পর। আর দক্ষিণ আফ্রিকা তো প্রথমবারের মতো এই মঞ্চে। কিছুটা চাপ কি থাকবে প্রোটিয়াদের ওপর? সে চাপ তো ভারতও বোধ করতে পারে। সবশেষ ওডিআই বিশ্বকাপের ফাইনালের কথা স্মরণ করে হোক বা নিজেদের দুর্ভাগ্যের কথা চিন্তা করেই হোক।

যে দুই দল বিশ্বকাপ ফাইনালে মাঠে নামতে যাচ্ছে, তাদের নিয়ে প্রথমেই যে কথা আসে- দুই দলই এখন পর্যন্ত টুর্নামেন্টে অপরাজিত। সবচেয়ে বড় অনুপ্রেরণা এখান থেকেই সংগ্রহ করতে পারে দল দুইটি।

ব্যাটিং ও বোলিং- দুই জায়গা নিয়ে আলাদা করে বলার চেষ্টা করলে, কাউকেই বাদ দেওয়া যায় না। ধারাবাহিকতা দেখিয়েছে ভারত, কম দেখায়নি প্রোটিয়ারা। দক্ষিণ আফ্রিকার ভাবনার জায়গা নির্দিষ্ট কিছু ব্যাটারদের নিয়ে হতে পারে। এখানে অবশ্য ভারতের তেমন চিন্তা নেই। শুধুমাত্র ওপেনিংয়ে ভিরাট কোহলির ‘রোল’ নিয়ে কিছুটা আলোচনা হতে পারে। যে আলোচনা অবশ্য তুলতে দিচ্ছেন না ভারতীয় অধিনায়ক ও কোচ। কোহলি ফাইনাল ম্যাচে বড় কিছু করবে, এমন আশা দেখছেন তারা।

ওয়েস্ট ইন্ডিজের বার্বাডোজে কেনসিংটন ওভালে ম্যাচটি অনুষ্ঠিত হবে আজ (শনিবার) রাত সাড়ে ৮ টায়। মাঠের সুযোগ সুবিধা দুই দলই সমানভাবে পাবে বলেই ধারণা করা হচ্ছে। বিশেষ করে ব্যাটিংয়ের দিক থেকে একইরকম ধারা বজায় থাকার কথা দুই দলের পক্ষ থেকেই। আর বোলিংয়ে ফাস্ট বোলারদের দাপট দেখা যেতে পারে, যা এই মাঠের রেকর্ড বলছে।

কেনসিংটন ওভালের চতুর্থ পিচে অনুষ্ঠিত হবে আজকের ম্যাচটি। যে পিচে নামিবিয়া ও ওমান এবং স্কটল্যান্ড ও ইংল্যান্ড ম্যাচ হয়ে গেছে। মাঠের বাউন্ডারি সবদিকেই মোটামুটি সমান থাকবে।

আজকের ম্যাচে বৃষ্টির সম্ভাবনা আছে ভালোভাবেই। সেক্ষেত্রে অতিরিক্ত সময় বরাদ্দ করা আছে ম্যাচের জন্য। শুধু তাই না, রিজার্ভ ডে রাখা হয়েছে ফাইনালের জন্য। আর যদি এমন হয়, আজকের দিন সহ বৃষ্টিতে ভেসে গেছে রিজার্ভ ডে- সেক্ষেত্রে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে। ###

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off