1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
টেকনাফে জাম্বুরা পাড়া নিয়ে ঝগড়া, ছেলের হাতে বাবা খু’ন! ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া? তরুণ নেতৃত্বের প্রত্যয়ে আলোচনায় মোহাম্মদ ইসমাইল নাফ নদীতে গোসল করতে নেমে নিখোঁজ দুই শিশুর মৃত্যু! টেকনাফে ভাই-বোন নিখোঁজ, সন্ধান পেলে যোগাযোগ : 01811-621422 টেকনাফে একসঙ্গে দুই ভাই-বোন নূরানী শিক্ষার্থী নিখোঁজ, চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় পরিবার  লেদা স্টেশনে আবর্জনার স্তূপ: জনদুর্ভোগ চরমে, দায়িত্বে উদাসীন ব্যবসায়ীরা উখিয়ায় ১ লাখ ৫০ হাজার ইয়াবা’সহ টেকনাফের হেলাল বিজিবি’র হাতে গ্রেপ্তার টাকার বিনিময়ে রোহিঙ্গাদের করিয়ে দিচ্ছে পাসপোর্ট! অভিযোগের পর অভিযোগ, তবুও বহাল সাবরাং ইউপি উদ্যোক্তা ‘গনি টেকনাফে প্রধান শিক্ষকের উপর দুর্বৃত্তের হামলার ঘটনায়  উপজেলা প্রাথমিক শিক্ষক পরিবারের নিন্দা ও প্রতিবাদ টেকনাফে দুই স্কুলে তালা, ১১ শিক্ষককে শোকজ

কানাডাকে ২ গোলে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

  • আপডেট সময় : বুধবার, ১০ জুলাই, ২০২৪
  • ৪৯২ বার পড়া হয়েছে

টেকনাফ ৭১ ডেস্ক :

 

প্রথমবার খেলতে আসা কানাডাও পারেনি বাধা হতে। প্রথম সেমিফাইনালে তাদের ২-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার কোপা আমেরিকার ফাইনালে উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এই জয়ে ১৫ বারের চ্যাম্পিয়নরা অপরাজিতও থাকলো টানা ১০ ম্যাচ!

 

সর্বশেষ ৮ আসরে ৬ বার ফাইনালে যাওয়া আর্জেন্টিনার কোনও পরীক্ষা নিতে পারেনি কানাডা। গ্রুপ পর্বের মতো সেমিফাইনালের মঞ্চেও দলটি আর্জেন্টিনার জন্য কোনও ত্রাস সৃষ্টি করতে পারেনি। তবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে শুরুতে কানাডা কিছুটা চাপ তৈরি করলেও ২২ মিনিটেই হুলিয়ান আলভারেজের গোলে এগিয়ে যায় আলবেসিলেস্তেরা। খেলার ধারায় এমন গোলের জন্য মোটেও প্রস্তুত ছিল না কানাডা। তাদের রক্ষণের ভুলকেও দায় দিতে হবে। রদ্রিগো দে পলের বাড়িয়ে দেওয়া বলে ছুটে গিয়েছিলেন ম্যানচেস্টার সিটি স্ট্রাইকার। গোলমুখে সম্ভাব্য ট্যাকল এড়িয়ে কানাডা গোলকিপারের পায়ের মাঝখানে দিয়ে জালে পাঠিয়েছেন বল।

 

কানাডা চেষ্টা করেছে আক্রমণে যাওয়ার। কিন্তু ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের সামনে অসহায় থেকেছে। সেভাবে সুযোগ তৈরি করতে পেরেছে কমই। তাদের সেরা সুযোগটি আসে প্রথমার্ধের যোগ হওয়া সময়ে। অ্যালিস্টার জনস্টনের লং থ্রো থেকে পাওয়া বলে ডান পোস্টের দুরূহ কোণ থেকে জনাথন ডেভিডের শট কর্নারের বিনিময়ে রক্ষা করেছেন মার্টিনেজ।

 

টুর্নামেন্টে প্রথম গোলের খোঁজে থাকা মেসি প্রথমার্ধে লক্ষ্য মিস করলেও অবশেষে দ্বিতীয়ার্থে সুযোগ সন্ধানী শটে পেয়ে যান গোল। ৫১ মিনিটে থ্রো থেকে পাওয়া বলে মেসি বক্সের কাছে রদ্রিগো দে পলকে পাস দিয়েছিলেন। তার কাটব্যাক কানাডা ডিফেন্ডার ক্লিয়ার করতে গেলে সেটি ভুলক্রমে পেনাল্টি এড়িয়ায় দাঁড়ানো এনজোর কাছে গেলে তার শট থেকেই গোলমুখে দাঁড়ানো মেসির ছোঁয়ায় জালে জড়িয়েছে বল।  তাতে মেসির আন্তর্জাতিক গোল সংখ্যা দাঁড়ালো ১০৯ এ। এখন সর্বকালের সর্বোচ্চ গোলের তালিকায় দুইয়ে থাকা ইরানের আলি দায়ির সঙ্গে যৌথভাবে অবস্থান করছেন তিনি। ক্রিস্টিয়ানো রোনালদো ১৩০ গোল নিয়ে সবার ওপরে অবস্থান করছেন।

 

দ্বিতীয়ার্ধের শেষ দিকে ৮০ মিনিটে আবারও গোলের সুযোগ পায় কানাডা। কিন্তু শট রুখে দিয়ে ব্যবধানে হেরফের করতে দেননি মার্টিনেজ। ফাইনালে তাদের প্রতিপক্ষ কলম্বিয়া-উরুগুয়ে ম্যাচের বিজয়ী দল।###

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off